1. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
a) ব্যথার দান
b) দোলন চাঁপা
c) শিউলিমালা
d) সোনার তরী
Answer: সোনার তরী
2. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত?
a) রতন
b) কবাট
c) পিচাশ
d) মুলুক
Answer: পিচাশ
3. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
a) বহ্নি
b) আবীর
c) বায়ুসখা
d) বৈশ্বানর
Answer: আবীর
4. 'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধাী।'- এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
a) অপহ্নুতি
b) যমক
c) অর্থোন্নতি
d) অভিযোজন
Answer: অপহ্নুতি
5. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
a) অব্যয়ীভাব
b) দ্বিগু
c) বহুব্রীহি
d) দ্বন্দ্ব
Answer: অব্যয়ীভাব
Explanation: যথারীতি = রীতিকে অতিক্র না করে ( অব্যয়ীভাব সমাস)
6. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
a) তন্ময়
b) মন্ময়
c) মৃন্ময়
d) চিন্ময়
Answer: মৃন্ময়
7. 'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
a) অমাবস্যা
b) গলাধাক্কা দেওয়া
c) কাছে টানা
d) কাস্তে
Answer: গলাধাক্কা দেওয়া
8. 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) পর্তুগিজ
b) হিন্দি
c) গুজরাটি
d) ফরাসি
Answer: গুজরাটি
Explanation: গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল।
9. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
a) জানিবার ইচ্ছা
b) জয় করিবার ইচ্ছা
c) হনন করিবার ইচ্ছা
d) যুদ্ধ করিবার ইচ্ছা
Answer: জয় করিবার ইচ্ছা
10. নিচের কোনটি তৎসম শব্দ?
a) পছন্দ
b) হিসাব
c) ধূলি
d) শৌখিন
Answer: ধূলি
Explanation: পছন্দ ও শৌখিন = ফারসি শব্দ। হিসাব- আরবি শব্দ।
11. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?
a) কহ্
b) কথ্
c) বুধ্
d) গঠ্
Answer: কহ্
12. ইসলাম ও সুফিবাদের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
a) বর্ণবাদের পুনরুত্থান
b) রাষ্ট্রবিপ্লব
c) চিন্তাবিপ্লব
d) অভিবাসন বিপ্লব
Answer: চিন্তাবিপ্লব
13. শুদ্ধ বানান কোনটি?
a) মুমুর্ষু
b) মূমুর্ষূ
c) মুমূর্ষু
d) মূমূর্ষু
Answer: মুমূর্ষু
Explanation: মুমূর্ষু - মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন।
14. 'ইতর বিশেষ' বলতে বোঝায়-
a) দুর্বৃত্ত
b) চালাকি
c) পার্থক্য
d) অপদার্থ
Answer: পার্থক্য
15. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
a) গো + অক্ষ = গবাক্ষ
b) পৌ + অক = পাবক
c) বি + অঙ্গ = বঙ্গ
d) যতি + ইন্দ্র = যতীন্দ্র
Answer: গো + অক্ষ = গবাক্ষ
16. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
a) আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
b) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
c) তাঁর দু' চোখ অশ্রুতে ভেসে গেল।
d) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
Answer: তাঁর দু' চোখ অশ্রুতে ভেসে গেল।
17. নিচের কোনটি যৌগিক বাক্য?
a) দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
b) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
c) মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
d) ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
Answer: ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
18. চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
a) জগন্নাথ
b) বিষ্ণু
c) প্রজাপতি
d) শিব
Answer: শিব
Read More:
19. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
a) নেপালের রাজদরবার থেকে
b) গোয়াল ঘর থেকে
c) পাঠশালা থেকে
d) কান্তজীর মন্দির থেকে
Answer: গোয়াল ঘর থেকে
20. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
a) মারাঠি
b) হিন্দি
c) মৈথিলী
d) গুজরাটি
Answer: মৈথিলী
21. 'মনোরমা' বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
a) কৃষ্ণকান্তের উইল
b) দুর্গেশনন্দিনী
c) মৃণালিনী
d) বিষবৃক্ষ
Answer: মৃণালিনী
22. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a) খেয়া
b) মাানসী
c) কল্পনা
d) সোনার তরী
Answer: মাানসী
23. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
a) নষ্টনীড়
b) নামঞ্জুর গল্প
c) রবিবার
d) ল্যাবরেটরি
Answer: রবিবার
24. 'সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।' কার রচিত পঙক্তি?
a) রজনীকান্ত সেন
b) ইসমাইল হোসেন সিরাজী
c) কামিনী রায়
d) দ্বিজেন্দ্রলাল রায়
Answer: কামিনী রায়
25. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে। '- এই মনোবাঞ্ছাটি কার?
a) ভবানন্দের
b) ভাঁড়ুদত্তের
c) ঈশ্বরী পাটুনীর
d) ফুল্লরার
Answer: ঈশ্বরী পাটুনীর
26. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
a) কাজর আবদুল ওদুদ
b) এস ওয়াজেদ আলী
c) আবুল ফজল
d) আবদুল কাদির
Answer: এস ওয়াজেদ আলী
27. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
a) বিষের বাঁশি
b) অগ্নিবীণা
c) সিন্ধু-হিন্দোল
d) চক্রবাক
Answer: অগ্নিবীণা
28. নিচের কোনটি উপন্যাস নয়?
a) দিবারাত্রির কাব্য
b) শেষের কবিতা
c) পল্লীসমাজ
d) কবিতার কথা
Answer: কবিতার কথা
29. 'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করছেন?
a) দীনেশচন্দ্র সেন
b) গোপাল হালদার
c) আহমদ শরীফ
d) সুকুমার সেন
Answer: আহমদ শরীফ
30. 'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র?
a) কালো বরফ
b) খেলাঘর
c) অনুর পাঠশালা
d) জীবন আমার বোন
Answer: জীবন আমার বোন
31. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
a) কবর
b) বহিপীর
c) ওরা কদম আলী
d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Answer: বহিপীর
32. মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' একটি-
a) মহাকাব্য
b) ইতিহাস গ্রন্থ
c) উপন্যাস
d) ইতিহাস আশ্রিত জীবনীগ্রন্থ
Answer: উপন্যাস
Explanation: বিষাদ-সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
33. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
a) আবদুল কাদের
b) খতিব মিয়া
c) আক্কাস আলী
d) আরেফ আলী
Answer: আরেফ আলী
34. 'মরণ রে তুঁহু মম শ্যামসমান।' পঙক্তিটির রচয়িতা -
a) বিদ্যাপতি
b) গোবিন্দ দাস
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) কৃষ্ণদাস কবিরাজ
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
35. 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
a) সৈয়দ মুজতবা আলী
b) কাজী আবদুল ওদুদ
c) নজিবর রহমান
d) রোকেয়া সাখাওয়াত হোসেন
Answer: নজিবর রহমান