1. কোন্ দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?
a) অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
b) ইউক্রেন এবং জর্জিয়া
c) সুইডেন এবং ফিনল্যান্ড
d) মলদোভা এবং বেলারুশ
Answer: সুইডেন এবং ফিনল্যান্ড
2. কোন্ প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম 'ইন্দো-প্যাসিফিক' (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?
a) ডোনাল্ড ট্রাম্প
b) শিনজো অ্যাবে
c) বারাক ওবামা
d) জর্জ ডব্লিউ বুশ
Answer: শিনজো অ্যাবে
3. কোন্ ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?
a) হার্টল্যান্ড তত্ত্ব
b) ডমিনো তত্ত্ব
c) রিমল্যান্ড তত্ত্ব
d) কন্টেইনমেন্ট তত্ত্ব
Answer: হার্টল্যান্ড তত্ত্ব
4. আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
a) নেদারল্যান্ডস
b) নিউ ইয়র্ক
c) নিউ হ্যাম্পশায়ার
d) নিউ জার্সি
Answer: নিউ হ্যাম্পশায়ার
5. মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন্ কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?
a) কৃষি রপ্তানি হ্রাস
b) নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব
c) প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি
d) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া
Answer: পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া
6. বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়?
a) বিশ্বব্যাংকের সুবিধালাভ
b) বিশেষ উত্তোলন অধিকার (SDR)
c) স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
d) ঘাটতি অর্থায়ন
Answer: বিশেষ উত্তোলন অধিকার (SDR)
7. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো __ উত্তর অক্ষাংশ।
a) ৩৮°
b) ৩৪০
c) ৪৯°
d) ২৩.৫°
Answer: ৩৮°
8. লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।
a) ডেজার্ট স্টর্ম
b) এন্ডিউরিং ফ্রিডম
c) ব্লু হেলমেট
d) প্রসপারিটি গার্ডিয়ান
Answer: প্রসপারিটি গার্ডিয়ান
9. এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?
a) দালাইলামা এবং চিংলু
b) চোমোলাংমা এবং কোমোলাংমা
c) কোমোলাংমা এবং চিংলু
d) চোমোলাংমা এবং এলবার্গ
Answer: চোমোলাংমা এবং কোমোলাংমা
10. 'ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
a) NDB
b) ADB
c) AIIB
d) IMF
Answer: NDB
11. কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?
a) ইউনিসেফ
b) ইউনেস্কো
c) ডব্লিউটিও
d) আইএলও
Answer: ডব্লিউটিও
12. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?
a) অর্থনৈতিক সহযোগিতা
b) সামরিক সহযোগিতা
c) পরিবেশ সুরক্ষা
d) মহাকাশ গবেষণা সহযোগিতা
Answer: সামরিক সহযোগিতা
13. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
a) ১৮৪৬
b) ১৮৬৭
c) ১৮৯৮
d) ১৯০৫
Answer: ১৮৬৭
14. কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?
a) ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
b) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
c) ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
d) জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি
Answer: বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
15. 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল __ চুক্তির মাধ্যমে।
a) ব্রেটন উডস
b) লিসবন
c) জেনেভা
d) মারাকেশ
Answer: মারাকেশ
16. মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন্ সংস্থার অংশ?
a) বিশ্বব্যাংক গ্রুপ
b) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
c) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
d) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
Answer: বিশ্বব্যাংক গ্রুপ
17. ২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?
a) আল শাবাব
b) জান জাউইদ
c) ফ্রি সুদান মুভমেন্ট
d) র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
Answer: র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
18. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর __ অবস্থিত।
a) নাইরোবি
b) আবিদজান
c) আদ্দিস আবাবা
d) লাগোস
Answer: আবিদজান
19. ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
a) ৭ ও ৯
b) ১১ ও ১৩
c) ৩ ও ৬
d) ১ ও ২
Answer: ১ ও ২
20. মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?
a) রাশিয়া
b) চীন
c) মার্কিন যুক্তরাষ্ট্র
d) থাইল্যান্ড
Answer: চীন
21. চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?
a) একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
b) নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
c) বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
d) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
Answer: বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
22. __ কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।
a) স্টকহোম
b) রোটারডাম
c) বাসেল
d) মিনামাটা
Answer: বাসেল
23. পারস্য উপসাগর থেকে জালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের __ ডকট্রিন অনুসরণ করে?
a) মনরো
b) ট্রুম্যান
c) বুশ
d) কার্টার
Answer: কার্টার