1. কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
a) স্বর্ণকুমারী দেবী
b) সেলিনা হোসেন
c) আল মাহমুদ
d) কাদম্বরী দেবী
Answer: স্বর্ণকুমারী দেবী
2. 'পরমেশ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) পরম + এশ
b) পরম + ঈশ
c) পরম + ইশ
d) পরম + ইস
Answer: পরম + ঈশ
3. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
a) অসম ভালোবাসা
b) আদিবাসীদের জীবন চিত্র
c) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনি
d) পঞ্চাশের মন্বন্তর
Answer: ডোম সম্প্রদায়ের জীবন কাহিনি
4. 'ই' এর মাত্রার উপরের অংশের নাম কী?
a) চৈতন
b) আঁকড়ি
c) পাগড়ি
d) জোড় আঁকড়ি
Answer: চৈতন
5. কোনটি সঠিক বানান?
a) Gazete
b) Gazzete
c) Gaggete
d) Gazette
Answer: Gazette
6. বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?
a) নূরনামা
b) আমীর হামজা
c) গুপি চন্দ্রের সন্ন্যাস
d) মহুয়া
Answer: আমীর হামজা
7. 'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?
a) হরিদশ্ব, বিবদান
b) ক্ষিতি, উর্বী
c) দিনমণি, দিননাথ
d) ত্রিদিব, সুরপুর
Answer: ত্রিদিব, সুরপুর
8. কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
a) মাছ আকাশে উড়ে।
b) তাঁর খুব আনন্দ পেল।
c) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
d) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।
Answer: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
9. 'মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন ধরনের বাক্য?
a) ইচ্ছাসূচক
b) অনুজ্ঞাসূচক
c) প্রশ্নবোধক
d) অস্তিবাচক
Answer: অস্তিবাচক
10. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
a) ১৯২০ সালে
b) ১৯২৬ সালে
c) ১৯২৫ সালে
d) ১৯৩০ সালে
Answer: ১৯২৬ সালে
11. কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?
a) মৃত্যুক্ষুধা
b) সিন্ধু হিন্দোল
c) যুগবাণী
d) অগ্নিবীণা
Answer: যুগবাণী
12. 'কাআ তরুবর পঞ্চ বি ডাল'- পদটির রচয়িতা কে?
a) লুইপা
b) ভুসুকুপা
c) শবরপা
d) কাহ্নপা
Answer: লুইপা
13. জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
a) তত্ত্ববোধিনী
b) ধূমকেতু
c) কালি ও কলম
d) কল্লোল
Answer: কল্লোল
14. 'বিষণ্ন' শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?
a) বিষাদ
b) বিষণ্ন
c) বিষাক্ত
d) বিষয়
Answer: বিষাদ
15. কোনটি 'ভাত' এর প্রতিশব্দ?
a) অলিপিক
b) প্রভঞ্জন
c) মহি
d) তণ্ডুল
Answer: তণ্ডুল
16. মুক্তিযুদ্ধকে উপজীব্য করে 'যাত্রা' উপন্যাসটি লিখেছেন-
a) শওকত ওসমান
b) শহিদুল জহির
c) শওকত আলী
d) সেলিনা হোসেন
Answer: শওকত আলী
17. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলো তাকে বলে-
a) অভিশ্রুতি
b) অপিনিহিতি
c) সমীভবন
d) স্বরসঙ্গতি
Answer: স্বরসঙ্গতি
18. 'ফিকা কমলা রং' -এখানে ফিকা অর্থ কী?
a) অনুজ্জ্বল
b) উজ্জ্বল
c) তীব্র
d) ঝাঁঝালো
Answer: অনুজ্জ্বল
19. কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?
a) বীরত্বগাথা ও ভক্তিমূলক
b) মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন
c) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
d) পল্লী জীবনের সুখ দুঃখ
Answer: আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
20. 'ময়দান, মুনাফা, বই' শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত?
a) উর্দু
b) ফারসি
c) আরবি
d) পর্তুগিজ
Answer: আরবি
21. কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
a) সারথি, নিরীহ, নীরোগ
b) প্রমান, অঙ্গন, দর্পণ
c) অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
d) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
Answer: সারথি, নিরীহ, নীরোগ
Explanation: প্রথম অপশনটির তিনটি বানানই ব্যাকরণগতভাবে সঠিক। 'সারথি' বানানে হ্রস্ব-ই কার, 'নিরীহ' বানানে র-এ দীর্ঘ-ই কার এবং 'নীরোগ' (নিঃ + রোগ) বানানে বিসর্গ সন্ধির নিয়মে র-এ দীর্ঘ-ই কার ব্যবহৃত হয়েছে। অন্যান্য অপশনগুলোর ভুল বিশ্লেষণ: ২ নম্বর অপশনে 'প্রমাণ' বানানে 'ণ' হবে (ণ-ত্ব বিধান অনুযায়ী), কিন্তু এখানে 'ন' দেওয়া হয়েছে। ৩ নম্বর অপশনে 'অনুষ্ঠেয়' বানানে 'ষ' হবে (ষ-ত্ব বিধান অনুযায়ী), কিন্তু এখানে 'স' ব্যবহৃত হয়েছে। ৪ নম্বর অপশনে 'একত্র' শুদ্ধ রূপ, 'একত্রিত' শব্দটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ (প্রত্যয়জনিত ভুল)। এছাড়া 'স্থায়িত্ব' বানানে হ্রস্ব-ই কার এবং 'অর্ধঙ্গিনী' বানানে দীর্ঘ-ই কার থাকলেও 'একত্রিত' শব্দটি পুরো গুচ্ছটিকে ভুল প্রমাণ করে।
22. 'রাজপথ' শব্দের ব্যাসবাক্য কোনটি?
a) রাজা ও পথ
b) রাজার পথ
c) বিশাল পথ
d) পথের রাজা
Answer: পথের রাজা
23. ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
a) ইছামতি
b) অশনি সংকেত
c) আরণ্যক
d) বিষাদসিন্ধু
Answer: অশনি সংকেত
24. 'আকাশ ও পৃথিবীর অন্তরাল'- এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
a) স্ফুলিঙ্গ
b) রোদসী
c) পীতাভ
d) আরক্ত
Answer: রোদসী
25. কোন কবি 'মজলুব আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন?
a) আল মাহমুদ
b) হেলাল হাফিজ
c) নির্মলেন্দু গুণ
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
26. 'বেতার, বিপত্নীক'- শব্দ দুটি কোন সমাসের উদাহরণ?
a) নঞ তৎপুরুষ, বহুব্রীহি
b) কর্মধারয়, বহুব্রীহি
c) অব্যয়ীভাব, তৎপুরুষ
d) তৃতীয়া তৎপুরুষ, দ্বিগু
Answer: নঞ তৎপুরুষ, বহুব্রীহি
27. কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?
a) সে বই পড়ছে।
b) সে গভীর চিন্তায় মগ্ন।
c) আজ এমন ঘুম ঘুমিয়েছি।
d) সে খেলা করছে।
Answer: আজ এমন ঘুম ঘুমিয়েছি।
Explanation: বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্মপদ বলে। অর্থাৎ, ক্রিয়াপদ ও কর্মপদ একই শব্দমূল থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন -আজ এমন ঘুম ঘুমিয়েছি।
28. মৈয়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
a) ২৩ টি
b) ২০ টি
c) ২২ টি
d) ২৫ টি
Answer: ২৩ টি
Explanation: বাংলা লোকসাহিত্যের অমূল্য সম্পদ মৈমনসিংহ গীতিকা বিশ্বের মোট ২৩টি ভাষায় অনূদিত হয়েছে।
29. আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?
a) ৬টি
b) ৪টি
c) ৫টি
d) ৭টি
Answer: ৫টি
Explanation: আধুনিক বাংলা নাটকের বিকাশ একটানা হয়নি; সময়, ভাবধারা ও নাট্যরীতির পরিবর্তনের ভিত্তিতে এটিকে পাঁচটি স্বতন্ত্র পর্বে ভাগ করা হয়েছে। এই বিভাজন নাটকের ধারাবাহিক অগ্রগতি বোঝাতে সাহায্য করে। প্রথম পর্বে সামাজিক সংস্কার ও অনুবাদনির্ভর নাটকের প্রাধান্য ছিল দ্বিতীয় পর্বে ঐতিহাসিক ও রোমান্টিক নাটক বিকশিত হয় তৃতীয় পর্বে বাস্তববাদী ও সামাজিক নাটক গুরুত্ব পায় চতুর্থ পর্বে মনস্তাত্ত্বিক ও প্রতীকধর্মী নাটকের সূচনা হয় পঞ্চম পর্বে পরীক্ষাধর্মী, আধুনিক ও উত্তর-আধুনিক ভাবনার নাটক গড়ে ওঠে প্রতিটি পর্বেই বিষয় ও আঙ্গিকে স্পষ্ট পার্থক্য দেখা যায়।
30. 'প্রাচ্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) প্রতীচ্য
b) প্রাচ্যহীন
c) অপ্রাচ্য
d) নবীন
Answer: প্রতীচ্য
Explanation: প্রাচ্য শব্দের বিপরীতার্থক শব্দ ‘পাশ্চাত্য’ ও ‘প্রতীচ্য’ উভয়ই হয়।
31. কোন বানানটি শুদ্ধ?
a) নিশিথিনি
b) কথোপকথন
c) পিপিলিকা
d) সমিচিন
Answer: কথোপকথন
32. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
a) ভারত চন্দ্র রায়
b) কাজী দৌলত
c) আবদুল হাকিম
d) ফকির গরীবুল্লাহ
Answer: ফকির গরীবুল্লাহ
Explanation: পুঁথি সাহিত্যের প্রচীনতম ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ: ইউসুফ - জোলেখা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি।