1. 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
a) ষষ্ঠী তৎপুরুষ
b) মধ্যপদলোপী কর্মধারয়
c) নিমিত্তার্থে চতুর্থী
d) নিত্য সমাস
Answer: মধ্যপদলোপী কর্মধারয়
Explanation: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
2. সমাস ভাষাকে ------
a) সংক্ষেপ করে
b) বিস্তৃত করে
c) ভাষারূপ ক্ষুণ্ন করে
d) অর্থবোধক করে
Answer: সংক্ষেপ করে
3. সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
a) সমস্ত পদ
b) ব্যাসবাক্য
c) উত্তর পদ
d) সমস্যমান পদ
Answer: সমস্ত পদ
4. 'লাঠালাঠি' শব্দটির সমাস----
a) দ্বন্দ্ব
b) বহুব্রীহি
c) কর্মধারায়
d) তৎপুরুষ
Answer: বহুব্রীহি
5. 'বিয়েপাগলা' শব্দটি কোন সমাস ?
a) অব্যয়ীভাব
b) তৎপুরুষ
c) বহুব্রীহি
d) কর্মধারয়
Answer: তৎপুরুষ
6. 'আশীবিষ' কোন সমাস?
a) কর্মধারয়
b) বহুব্রীহি
c) তৎপুরুষ
d) অব্যয়ীভাব
Answer: বহুব্রীহি
Explanation: আশীতে (দাঁতে) বিষ যার - আশীবিষ। এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়,, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
7. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ----
a) দ্বন্দ্ব সমাস
b) অব্যায়ীভাব সমাস
c) কর্মধারয় সমাস
d) নিত্য সমাস
Answer: নিত্য সমাস
8. 'মুখচন্দ্র' কোন সমাস ?
a) উপমিত কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) মধ্যপদলোপী কর্মধারয়
Answer: উপমিত কর্মধারয়
Explanation: মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র। এখানে সাধারণ গুণের উল্লেখ নেই এবং উপমেয় পদের সাথে উপমানের সমাস হয়েছে বলে এটি উপমিত কর্মধারয়।
9. 'তুষারধবল' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ ?
a) রূপক কর্মধারয়
b) উপমিত কর্মধারয়
c) মধ্যপদলোপী কর্মধারয়
d) উপমান কর্মধারয়
Answer: উপমান কর্মধারয়
Explanation: তুষারের ন্যায় ধবল = তুষারধবল। উপমানের সাথে সাধারণ গুণবাচক শব্দের সমাস হলে তাকে উপমান কর্মধারয় বলে।
10. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
a) অন্যায়
b) আমরণ
c) অহিনকুল
d) অনাসক্ত
Answer: অহিনকুল
Explanation: অহি ও নকুল = অহিনকুল। এটি একটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
11. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি ? (৪২তম বিসিএস)
a) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
b) মহান যে পুরুষ = মহাপুরুষ
c) কুসুমের মতো কোমল = কুসুমকোমল
d) জায়া ও পতি = দম্পতি
Answer: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
Explanation: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে। এখানে 'চিহ্নিত' পদটি লোপ পেয়েছে।
12. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? (৪১তম বিসিএস)
a) শশব্যস্ত
b) কালচক্র
c) পরাণপাখি
d) বহুব্রীহি
Answer: শশব্যস্ত
Explanation: শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত = শশব্যস্ত। এটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ।
13. 'মুক্তিযুদ্ধ' কোন ধরনের কর্মধারয় সমাস ?
a) মধ্যপদলোপী
b) উপমেয়-উপমান
c) উপমান
d) উপমিত
Answer: মধ্যপদলোপী
Explanation: মুক্তি অর্জনের লক্ষ্যে যুদ্ধ = মুক্তিযুদ্ধ।
14. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
a) অন্যায়
b) আমরণ
c) অহিনকুল
d) অনাসক্ত
Answer: অহিনকুল
Explanation: অহি ও নকুল = অহিনকুল। এটি একটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
15. 'মহারাজ' কোন সমাসের উদাহরণ ?
a) দ্বন্দ্ব
b) কর্মধারয়
c) তৎপুরুষ
d) বহুব্রীহি
Answer: কর্মধারয়
Explanation: মহা (মহৎ) যে রাজা = মহারাজ। এটি কর্মধারয় সমাস।
16. 'চৌরাস্তা' কোন সমাসের উদাহরণ ?
a) দ্বিগু কর্মধারয়
b) সংখ্যাবাচক বহুব্রীহি
c) অলুক বহুব্রীহি
d) সমানাধিকরণ বহুব্রীহি
Answer: সংখ্যাবাচক বহুব্রীহি
Explanation: চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝালে তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু কর্মধারয় বলতে কোন সমাসের নাম নেই।
Read More:
17. 'বিষাদসিন্ধু' কোন সমাস ?
a) দ্বিগু
b) রূপক কর্মধারয়
c) দ্বন্দ্ব
d) তৎপুরুষ
Answer: রূপক কর্মধারয়
Explanation: বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু। উপমেয় ও উপমানের মধ্যে অভিন্নতা কল্পনা করলে তাকে রূপক কর্মধারয় বলে।
18. 'মহারাজ' কোন সমাসের উদাহরণ ?
a) দ্বন্দ্ব
b) কর্মধারয়
c) তৎপুরুষ
d) বহুব্রীহি
Answer: কর্মধারয়
Explanation: মহা (মহৎ) যে রাজা = মহারাজ। এটি কর্মধারয় সমাস।
19. 'চালাক-চতুর' কী ধরনের সমাস ?
a) দ্বন্দ্ব
b) কর্মধারয়
c) তৎপুরুষ
d) বহুব্রীহি
Answer: কর্মধারয়
Explanation: যিনি চালাক তিনিই চতুর = চালাক-চতুর। একই ব্যক্তিকে নির্দেশ করায় এটি কর্মধারয় সমাস।
20. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
a) চন্দ্রমুখ
b) অরুণরাঙা
c) ক্রোধানল
d) বর্ণচোরা
Answer: ক্রোধানল
Explanation: ক্রোধ রূপ অনল = ক্রোধানল। এটি রূপক কর্মধারয় সমাস।
21. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ- ?
a) কর্মধারয়
b) তৎপুরুষ
c) বহুব্রীহি
d) অব্যয়ীভাব
Answer: তৎপুরুষ
Explanation: পুঁথিকে গত = পুঁথিগত। এখানে ২য়া বিভক্তি লোপ পাওয়ায় এটি তৎপুরুষ সমাস।
22. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
a) গ্রামছাড়া
b) গাছপাকা
c) ধানক্ষেত
d) গরুর গাড়ি
Answer: গরুর গাড়ি
Explanation: গরুর গাড়ি = গরুর গাড়ি। এখানে পূর্বপদের ৬ষ্ঠী বিভক্তি 'র' লোপ পায়নি বলে এটি অলুক তৎপুরুষ।
23. বিভক্তি লোপ পায় কোন সমাসে ?
a) অলুক সমাসে
b) বহুব্রীহি সমাসে
c) কর্মধারয় সমাসে
d) তৎপুরুষ সমাসে
Answer: তৎপুরুষ সমাসে
Explanation: তৎপুরুষ সমাসে সাধারণত পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়।
24. 'বর্ণচোরা' কোন ধরনের সমাস ?
a) অলুক তৎপুরুষ
b) নঞ তৎপুরুষ
c) ষষ্ঠী তৎপুরুষ
d) উপপদ তৎপুরুষ
Answer: উপপদ তৎপুরুষ
Explanation: বর্ণ চুরায় যে = বর্ণচোরা। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে।
25. 'ত্রিফলা' কোন সমাস ?
a) কর্মধারয়
b) দ্বিগু
c) বহুব্রীহি
d) অব্যয়ীভাব
Answer: দ্বিগু
Explanation: ত্রি (তিন) ফলের সমাহার = ত্রিফলা। এটি একটি দ্বিগু সমাস।
26. 'তপোবন' কোন সমাস ?
a) দ্বন্দ্ব
b) চতুর্থী তৎপুরুষ
c) প্রাদি
d) বহুব্রীহি
Answer: চতুর্থী তৎপুরুষ
Explanation: তপের নিমিত্ত বন = তপোবন। নিমিত্তার্থে বা চতুর্থী বিভক্তি লোপে এটি চতুর্থী তৎপুরুষ সমাস।
27. 'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কী হবে ?
a) শশের অঙ্ক
b) অঙ্কের শশ
c) অঙ্কে শশ যার
d) শশ অঙ্ক যার
Answer: শশ অঙ্ক যার
Explanation: শশ (খরগোশ) অঙ্ক যার = শশাঙ্ক। এটি বহুব্রীহি সমাস।
28. 'অল্পপ্রাণ' যে সমাসের উদাহরণ ?
a) দ্বন্দ্ব
b) তৎপুরুষ
c) উপপদ তৎপুরুষ
d) বহুব্রীহি
Answer: বহুব্রীহি
Explanation: অল্প প্রাণ যার = অল্পপ্রাণ। এটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস।
29. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
a) আশীবিষ
b) হাতেনাতে
c) কানাকানি
d) হাতেখড়ি
Answer: কানাকানি
Explanation: ক্রিয়ার পারস্পরিক অর্থে কানে কানে যে কথা = কানাকানি। এটি ব্যতিহার বহুব্রীহি।
30. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ-
a) গায়েপড়া
b) কানেখাটো
c) হাতেখড়ি
d) সেতার
Answer: হাতেখড়ি
Explanation: এখানে সঠিক উত্তরটি হলো ‘হাতেখড়ি’। শব্দটির ব্যাসবাক্য হলো— হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে । বহুব্রীহি সমাসের নিয়মানুযায়ী, যে সমাসে ব্যাসবাক্যের মাঝখানের পদ (যেমন এখানে ‘দেওয়া হয় যে অনুষ্ঠানে’) লোপ পায় এবং সমস্তপদটি দ্বারা মূল উপাদানগুলোকে না বুঝিয়ে সম্পূর্ণ নতুন একটি অনুষ্ঠান বা অর্থকে প্রকাশ করে, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। এখানে ‘হাতেখড়ি’ বলতে হাত বা খড়িকে আলাদাভাবে না বুঝিয়ে শিশুর বিদ্যাশিক্ষার শুরুর একটি বিশেষ অনুষ্ঠানকে বোঝানো হয়েছে।