1. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?
a) কৃৎ প্রত্যয়
b) তদ্ধিত প্রত্যয়
c) কৃদন্ত শব্দ
d) তদ্ধিতান্ত পদ
Answer: কৃৎ প্রত্যয়
2. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
a) কৃৎ প্রত্যয়
b) মৌলিক শব্দ
c) কৃদন্ত শব্দ
d) তদ্ধিতান্ত শব্দ
Answer: তদ্ধিতান্ত শব্দ
3. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
a) খেলনা
b) নাগর
c) গমন
d) পড়া
Answer: নাগর
4. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
a) প্রত্যয়
b) উপসর্গ
c) শব্দ
d) বচন
Answer: শব্দ
5. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
a) ভাজি
b) বিবাহিত
c) দৈনিক
d) পাগলামি
Answer: ভাজি
6. নিচের কোন শব্দটি ‘উয়া’ প্রত্যয় যোগে গঠিত?
a) লাগোয়া
b) ঘরোয়া
c) পড়ুয়া
d) বাড়িওয়ালা
Answer: পড়ুয়া
7. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
a) গেঁয়ো
b) কানাই
c) বেতো
d) চোরা
Answer: চোরা
8. শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে?
a) প্রত্যয়
b) উপসর্গ
c) শব্দ
d) বচন
Answer: প্রত্যয়
9. প্রত্যয় কত প্রকার?
a) দুই
b) তিন
c) চার
d) পাঁচ
Answer: দুই
10. নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
a) কৃ + তব্য = কর্তব্য
b) প্রাণ + ঈ = প্রাণী
c) জাল + ইয়া আলিয়া > জেলে
d) মিশন + ঈয়= মিশরীয়
Answer: কৃ + তব্য = কর্তব্য
11. নিচের কোনটি কৃদন্ত শব্দ?
a) চারিত্রিক
b) চাষি
c) রাষ্ট্রীয়
d) স্থায়ী
Answer: স্থায়ী
12. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?
a) সলিল
b) শুনানি
c) জেলে
d) শয়ান
Answer: জেলে
13. ‘দর্শনীয়’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
a) দর্ + শনীয়
b) দৃশ্য + নীয়
c) দৃষ্টি + য়
d) দৃশ্য + অনীয়
Answer: দৃশ্য + অনীয়
14. ‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) বচ্ + চ
b) বচ্ + উক্তি
c) বহু + তি
d) বচ্ + ক্তি
Answer: বচ্ + ক্তি
15. ‘শয়ান’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
a) শ + অয়ন
b) শু + অন
c) শো + অন
d) শী + আন
Answer: শী + আন
16. ‘বর্ধমান’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
a) বর্ + ধমান
b) বৃধ + মান
c) বর্ধ+ মান
d) বৃদ্ধি + মান
Answer: বৃধ + মান
17. মালিক অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
a) জমিদারি
b) ঢাকাই
c) বাহাদুরি
d) ডাক্তারি
Answer: জমিদারি
18. নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
a) গেঁয়ো
b) ইতরামি
c) জেঠামি
d) টেকো
Answer: জেঠামি
19. ‘গেঁয়ো’ শব্দটিতে কী অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
a) যুক্ত
b) সংশ্লিষ্ট
c) উপকরণ
d) অবজ্ঞা
Answer: সংশ্লিষ্ট
20. ‘নৈপুণ্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
a) নেয়ে
b) বাহাদুরি
c) বাঘা
d) ডাক্তার
Answer: নেয়ে