1. কোনটি শুদ্ধ বানান?
a) শুস্রী
b) সুরস্রী
c) সুশ্রী
d) কোনোটিই নয়
Answer: সুশ্রী
2. কোনটি শুদ্ধ বানান?
a) ভিবাদী
b) বিভাদী
c) বিবাদী
d) কোনোটিই নয়
Answer: বিবাদী
3. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
a) কৃতিত্ব
b) দায়িত্ব
c) সখিত্ব
d) সতিত্ব
Answer: সতিত্ব
4. কোন বানানটি শুদ্ধ?
a) রিতীনীতি
b) রীতিনিতি
c) রিতিনিতি
d) রীতিনীতি
Answer: রীতিনীতি
5. শুদ্ধ বানান কোনটি?
a) নিরপরাধী
b) দারিদ্র্যতা
c) স্বার্থকতা
d) প্রাণিকুল
Answer: প্রাণিকুল
6. কোনটি শুদ্ধ বানান?
a) প্রজ্বল
b) প্রোজ্বল
c) প্রোজ্জল
d) প্রোজ্জ্বল
Answer: প্রোজ্জ্বল
7. শুদ্ধ বানান কোনটি?
a) কুম্ভীলেক
b) কূম্ভীলেক
c) কূম্ভিলক
d) কুম্ভিলক
Answer: কুম্ভিলক
8. কোনটি শুদ্ধ বানান?
a) বূৎপত্তি
b) ব্যূৎপত্তি
c) ব্যুৎপত্তি
d) বুৎপত্তি
Answer: ব্যুৎপত্তি
9. কোন বানানটি সঠিক?
a) মৃত্যুত্তীর্ণ
b) মৃত্যূত্তীর্ণ
c) মুত্যুত্তীর্ণ
d) মৃতূত্তীর্ণ
Answer: মৃত্যুত্তীর্ণ
10. কোন বানানটি শুদ্ধ?
a) গোধূলী
b) গোধুলি
c) গোধূলি
d) গোধুলী
Answer: গোধূলি
11. কোন বানানটি শুদ্ধ?
a) শসাংক
b) শশাঙ্ক
c) শসাঙ্ক
d) শসাংক
Answer: শশাঙ্ক
Read More:
12. কোন বানানটি শুদ্ধ?
a) সোন্দর্য
b) সৌন্দর্য
c) সোন্দ্যর্য
d) সৌন্দয্য
Answer: সৌন্দর্য
13. কোন বানানটি শুদ্ধ?
a) উদীচি
b) ঐক্যতা
c) ইয়াত্তা
d) কিঞ্চিৎ
Answer: কিঞ্চিৎ
14. কোন বানানটি শুদ্ধ?
a) শিরচ্ছেদ
b) পিপিলিকা
c) আদ্যন্ত
d) জগত
Answer: আদ্যন্ত
15. কোন শব্দটি ভুল?
a) মরূদ্যান
b) কটূক্তি
c) পরিপক্ক
d) অঞ্জলি
Answer: পরিপক্ক
16. কোন বানানটি শুদ্ধ নয়?
a) দরিদ্রতা
b) উপযোগিতা
c) শ্রদ্ধাঞ্জলি
d) উর্দ্ধ
Answer: উর্দ্ধ
Explanation: সঠিক বানান: ঊর্ধ্ব
17. শুদ্ধ বানান কোনটি?
a) ষ্টেশন
b) দ্বন্দ্ব
c) বিপ্রকর্স
d) সাধারন
Answer: দ্বন্দ্ব
18. কোন বানানটি শুদ্ধ?
a) কনীনিকা
b) কনিনীকা
c) কণিনিকা
d) কনিনিকা
Answer: কনীনিকা
19. কোন বানানটি সঠিক?
a) স্বরসতী
b) সরস্বতী
c) সরসত্বী
d) স্বরসতি
Answer: সরস্বতী
20. বিশুদ্ধ বানান কোনটি?
a) নৈর্ঋত
b) নৈঝিত
c) নৈঋত
d) নৈহৃত
Answer: নৈর্ঋত