1. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষভাষী ছিলেন?
a) বাংলা
b) সংস্কৃত
c) হিন্দি
d) অস্ট্রিক
Answer: অস্ট্রিক
2. বাংলা গদ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
a) প্রভু যিশুর বাণী
b) কৃপার শাস্ত্রের অর্থভেদ
c) ফুলমণি ও করুণার বিবরণ
d) মিশনারি জীবন
Answer: কৃপার শাস্ত্রের অর্থভেদ
3. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
a) বিশেষ্য ও বিশেষণ
b) বিশেষণ ও ক্রিয়া
c) ক্রিয়া ও সর্বনাম
d) বিশেষ্য ও ক্রিয়া
Answer: ক্রিয়া ও সর্বনাম
4. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
a) গৌড়ীয় অপভ্রংশ
b) শৌরশেনী অপভ্রংশ
c) মাগধী অপভ্রংশ
d) মহারাষ্ট্রী অপভ্রংশ
Answer: গৌড়ীয় অপভ্রংশ
5. তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
a) চলিত রীতি
b) সাধু রীতি
c) মিশ্র রীতি
d) আঞ্চলিক রীতি
Answer: সাধু রীতি
6. বাংলা ভাষায় 'গুরুচণ্ডালী' দোষ বলতে কী বোঝায়?
a) উপমার ভুল প্রয়োগ
b) প্রয়োজনে অতিরিক্ত শব্দের ব্যবহার
c) তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ
d) বাগধারার রদবদল
Answer: তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ
7. কোন লেখক চলিত ভাষাকে সার্থকভাবে গদ্যের বাহন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) প্রমথ চৌধুরী
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: প্রমথ চৌধুরী
8. রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়?
a) কামরূপী
b) বরেন্দ্রী
c) রাঢ়ী
d) বঙ্গালী
Answer: কামরূপী
9. বাঙালি উপভাষা অঞ্চল কোনটি?
a) নদীয়া
b) ত্রিপুরা
c) পুরুলিয়া
d) বরিশাল
Answer: বরিশাল
10. বাংলা ভাষার উৎসব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
a) সংস্কৃত
b) পালি
c) প্রাকৃত
d) অপভ্রংশ
Answer: প্রাকৃত
11. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
a) দশম থেকে চতুর্দশ শতাব্দী
b) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
c) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
d) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
Answer: দশম থেকে চতুর্দশ শতাব্দী
Read More:
12. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
a) ভাষাতত্ত্ববিদ
b) সাহিত্যের ইতিহাস রচয়িতা
c) ইসলাম প্রচারক
d) সমাজ সংস্কারক
Answer: ভাষাতত্ত্ববিদ
13. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
a) কবিতায়
b) গানের কলিতে
c) গল্পের কলিতে
d) নাটকের সংলাপে
Answer: নাটকের সংলাপে
14. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য -
a) বাক্যের সরল ও জটিল রূপে
b) শব্দের রূপগত ভিন্নতায়
c) তৎসম ও অতৎসব শব্দের ব্যবহারে
d) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
Answer: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
15. বাংলা ভাষায় সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি নির্দেশ পারিভাষিক শব্দ কী?
a) জাগাখিচুড়ি
b) গুরুচন্ডালী
c) লঘুগুরু
d) চটুলগম্ভীর
Answer: গুরুচন্ডালী
16. বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে?
a) ১৮০১
b) ১৯০১
c) ২০০১
d) ১৮৭৫
Answer: ১৮০১
17. বাংলা সাহিত্যে 'বীরবল' কেন বিখ্যাত?
a) নতুন ছন্দ রচনার জন্য
b) চলিত রীতির প্রবর্তনের জন্য
c) সনেটের জন্য
d) প্রমিত বাংলার জন্য
Answer: চলিত রীতির প্রবর্তনের জন্য
18. নিচের কোন এলাকার মানুষ বরেন্দ্রী উপভাষার অন্তর্গত?
a) মুর্শিদাবাদ
b) কলকাতা
c) দক্ষিণ দিনাজপুর
d) রংপুর
Answer: দক্ষিণ দিনাজপুর
19. ভাষা কী?
a) কন্ঠের উচ্চারণ
b) ভাব প্রকাশের মাধ্যম
c) উচ্চারণের প্রতীক
d) ধ্বনির সমষ্টি
Answer: ভাব প্রকাশের মাধ্যম
20. ভাষার রূপ কয় ধরনের?
a) দুই ধরনের
b) তিন ধরনের
c) চার ধরনের
d) পাঁচ ধরনের
Answer: দুই ধরনের