1. "পাছে লোকে" কিছু বলে - কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) কর্তায় ৭মী
c) কর্তা শূন্য
d) কর্ম শূন্য
Answer: কর্তায় ৭মী
Explanation: কে বা কাকে বোঝালে কর্তা কারক।
2. "কাননে" কুসুম কলি সকলি ফুটিলো - কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য
b) কর্তা ২য়া
c) অধিকরণ শূন্য
d) অধিকরণের ৭মী
Answer: অধিকরণের ৭মী
Explanation: স্থান বোঝালে - অধিকরণ এ, য়, তে, এতে - ৭মী
3. "কলমের" খোঁচা দিও না - কোন কারকে কোন বিভক্তি?
a) করণে শূন্য
b) করণে তৃতীয়া
c) করণে সপ্তমী
d) করণে ষষ্ঠী
Answer: করণে ষষ্ঠী
Explanation: সহায়ক বা যন্ত্র - করণ র, এর - ষষ্ঠী
4. রেখ মা "দাসেরে" মনে - কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ২য়া
b) অপাদান ২য়া
c) অধিকরণ ২য়া
d) কর্তায় শূন্য
Answer: কর্মে ২য়া
5. বেলা যে পড়ে গেল "জলকে" চলো- কোন কারকে কোন বিভক্তি?
a) নিমিত্তার্থে ৪র্থী
b) কর্তা ৪র্থী
c) কর্মে ৪র্থী
d) অধিকরণে ৪র্থী
Answer: নিমিত্তার্থে ৪র্থী
Explanation: জন্য বা নিমিত্তে বুঝিয়েছে
6. "সাইকেলে" বাড়ি ফিরলাম- কোন কারকে কেন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) কর্মে ৭মী
c) করণে শূন্য
d) করণে ৭মী
Answer: করণে ৭মী
Explanation: সাইকেল এখানে সহায়ক বোঝায়
7. "স্টেশনে" ট্রেন দাঁড়িয়ে আছে - কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণ
b) কর্ম
c) অপাদান
d) কর্তা
Answer: অধিকরণ
Explanation: স্থান বোঝালে অধিকরণ
8. "তিলে" তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তা য়৭মী
b) অধিকরণে ৭মী
c) অপাদানে ৭মী
d) করণে ৭মী
Answer: অধিকরণে ৭মী
9. ভিক্ষুককে ভিক্ষা দাও - কোন কারকে কোন বিভক্তি?
a) সম্প্রদান
b) কর্তা
c) করণ
d) অপাদান
Answer: সম্প্রদান
Explanation: স্বত্ব ত্যাগ করে দান বোঝালে সম্প্রদান
10. "রাজিয়া" সরকারি চাকরির পরিক্ষা দিতে যাবে- কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) কর্তায় ২য়া
c) কর্তায় ৩য়া
d) কর্তায় ৪র্থী
Answer: কর্তায় শূন্য
Explanation: কে বা কারা বোঝালে কর্তা শুধু নাম বোঝালে - শূন্য বিভক্তি
11. "জুলাই" মাসে নতুন বাংলাদেশ হয়েছে - কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে শূন্য
b) অপাদান শূন্য
c) অধিকরণ ২য়া
d) কর্তায় শূন্য
Answer: অধিকরণে শূন্য
12. "তিলে" তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদান
b) অধিকরণ
c) সম্প্রদান
d) কর্তা
Answer: অপাদান
13. ট্রেন স্টেশন ছেড়ে গেলো - কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণ
b) অপাদান
c) কর্তা
d) কর্ম
Answer: অপাদান
Explanation: ছেড়ে যাওয়া বোঝাতে - অপাদান কারক
14. "শুক্রবার" আমার পরিক্ষা - কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) কর্মে শূন্য
c) অধিকরণে শূন্য
d) অপাদানে ৭মী
Answer: অধিকরণে শূন্য
Explanation: সময়,বার,তারিখ বোঝাতে - অধিকরণ কারক
15. "স্কুলের" প্রধান অতিথি হিসেবে তিনি ছিলেন। কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে তৃতীয়া
b) করণে শূন্য
c) অপাদানে সপ্তমী
d) অধিকরণে সপ্তমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: স্থান বোঝালে - অধিকরণ কারক সহায়ক বা যন্ত্র বোঝালে করণ কারক কে বা কাকে বোঝালে কর্ম কারক