1. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
a) আ
b) এ
c) উ
d) ও
Answer: উ
2. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ -
a) তৎসম
b) তদ্ভব
c) দেশি
d) বিদেশি
Answer: দেশি
3. 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা-
a) মুহম্মদ আবদুল হাই
b) মুহম্মদ শহীদুল্লাহ্
c) মুনীর চৌধুরী
d) মুহম্মদ এনামুল হক
Answer: মুহম্মদ আবদুল হাই
4. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?
a) ১ টি
b) ২ টি
c) ৩ টি
d) ৪ টি
Answer: ২ টি
5. যোগরূঢ় শুব্দ কোনটি?
a) কলম
b) মলম
c) বাঁশি
d) শাখামৃগ
Answer: শাখামৃগ
6. উপসর্গযুক্ত শব্দ -
a) বিদ্যা
b) বিদ্রোহী
c) বিষয়
d) বিপুল
Answer: বিদ্রোহী
7. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
a) সরোবরে
b) চশমা
c) সরোজ
d) চম্পক
Answer: সরোবরে
8. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
a) ভাইবোন
b) রাজপথ
c) বকলম
d) ঐকিক
Answer: ঐকিক
9. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ -
a) শির + ছেদ
b) শিরঃ + ছেদ
c) শিরশ্ + ছেদ
d) শির + উচ্ছেদ
Answer: শিরঃ + ছেদ
10. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
a) দ্বন্দ্ব
b) বহুব্রীহি
c) নিত্য
d) উপপদ তৎপুরুষ
Answer: উপপদ তৎপুরুষ
11. 'Pedagogy, শব্দের পরিভাষা -
a) সহশিক্ষা
b) নারীশিক্ষা
c) শিক্ষাতত্ত্ব
d) শিক্ষানীতি
Answer: শিক্ষাতত্ত্ব
12. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?
a) বন্ধুর
b) অসম
c) সুষম
d) ঋজু
Answer: ঋজু
13. বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
a) ১৯৯০
b) ১৯৯২
c) ১৯৯৪
d) ১৯৯৬
Answer: ১৯৯২
14. কোন বানানটি শুদ্ধ?
a) মুলো
b) মূলা
c) ধুলি
d) ধূলো
Answer: ধূলো
Explanation: বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুয়ায়ী অতৎসম শব্দে উ কার(ু) ব্যবহৃত হয়। তাই 'মুলা' এবং 'ধুলা' শুদ্ধ বানান। 'ধূলি' একটি তৎসম শব্দ এবং বানানটি শুদ্ধ, কিন্তু 'ধূলো' অতৎসম হওয়ায় 'ধূলো' হবে। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে 'মুলা' সবচেয়ে সঠিক।
15. 'নদী'র সমার্থক শব্দ কোনটি?
a) সিন্ধু
b) হিল্লোল
c) তটিনী
d) নির্ঝর
Answer: তটিনী
16. চর্যাপদের কবিরা ছিলেন-
a) মহাঘানী বৌদ্ধ
b) বজ্রঘানী বৌদ্ধ
c) বাউল
d) সহজঘানী বৌদ্ধ
Answer: সহজঘানী বৌদ্ধ
17. 'শূন্যপুরাণ' এর রচয়িতা -
a) রামাই পণ্ডিত
b) হলায়ূধ মিশ্র
c) কাহ্নপা
d) কুক্কুরীপা
Answer: রামাই পণ্ডিত
18. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
a) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
b) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
c) চর্যাপদের প্রাপ্তিস্থান
d) শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
Answer: শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
19. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। - কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
a) নূরনামা
b) নসিহতনামা
c) মধুমালতী
d) ইউসুফ-জুলেখা
Answer: নূরনামা
20. আলাওল কোন শতাব্দীর কবি?
a) পঞ্চদশ
b) ষোড়শ
c) সপ্তদশ
d) অষ্টাদশ
Answer: সপ্তদশ
21. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
a) রবীন্দ্র সংগীত
b) নজরুল সংগীত
c) ভাটিয়ালি গান
d) বাউল গান
Answer: বাউল গান
22. চণ্ডীচরণ মুন্সি কে?
a) শ্রীরামপুর মিশনের লিপিকর
b) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
c) কেরী সাহেবের মুন্সি গ্রন্থের রচয়িতা
d) সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
Answer: ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
23. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা -
a) রামমোহন রায়
b) অক্ষয়কুমার দত্ত
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) রামনাথ শিকদার
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
24. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
a) দ্বারকানাথ ঠাকুর
b) দেবেন্দ্রনাথ ঠাকুর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) প্রমথ চৌধুরী
Answer: দেবেন্দ্রনাথ ঠাকুর
25. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
a) কমলাকান্ত
b) লোকরহস্য
c) মুচিরাম গুড়ের জীবনচরিত
d) যুগলাঙ্গুরীয়
Answer: কমলাকান্ত
26. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
a) জশুয়া মার্শম্যান
b) ডেভিড হেয়ার
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
27. রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
a) বিসর্জন
b) রক্তকরবী
c) মুক্তধারা
d) ডাকঘর
Answer: রক্তকরবী
28. 'তৈল' প্রবন্ধটি লিখেছেন -
a) সুকুমার রায়
b) রমেশচন্দ্র মজুমদার
c) শিবনারায়ণ রায়
d) হরপ্রসাদ শাস্ত্রী
Answer: হরপ্রসাদ শাস্ত্রী
29. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা -
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) বিষ্ণু দে
c) অমিয় চক্রবর্তী
d) প্রেমেন্দ্র মিত্র
Answer: বিষ্ণু দে
30. .ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটির রচয়িতা -
a) কাজী নজরুল ইসলাম
b) গোলাম মোস্তফা
c) জসীমউদ্দিন
d) আব্বাস উদ্দীন আহমদ
Answer: কাজী নজরুল ইসলাম
31. শামসু রাহমানের রচিত উপন্যাস -
a) পতঙ্গ পিঞ্জর
b) প্রেম একটি লাল গোলাপ
c) রৌদ্র করোটিতে
d) অদ্ভুত আঁধার এক
Answer: অদ্ভুত আঁধার এক
32. সেলিম আল দীনের নাটকে অনুসৃত ছিল-
a) অস্তিত্ববাদ
b) অভিব্যক্তিবাদ
c) পরাবাস্তববাদ
d) দ্বৈতাদ্বৈতবাদ
Answer: দ্বৈতাদ্বৈতবাদ
33. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
a) আল মাহমুদ
b) রফিক আজাদ
c) আবুল হাসান
d) আবুল হোসেন
Answer: আবুল হাসান
34. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
a) জ্যোতিপ্রকাশ দত্ত
b) রিজিয়া রহমান
c) শহীদুল জহির
d) দিলারা হাশেম
Answer: শহীদুল জহির
35. 'একুশ মানে মাথা নত না করা': এই অমর পঙক্তির রচয়িতা -
a) আবু জাফর ওবায়দুল্লাহ
b) আবুল ফজল
c) মুনীর চৌধুরী
d) সিরাজুল আলম চৌধুরী
Answer: আবুল ফজল