1. নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
a) লালপেড়ে
b) শান্তশিষ্ট
c) চিনিপাতা
d) ঘিভাত
Answer: চিনিপাতা
Explanation: চিনি দিয়ে পাতা= চিনিপাতা
2. বিশেষণ এর সঙ্গে কোন নির্দেশক বসে?
a) টা-টি
b) খানা-খানি
c) টুকু
d) ক+খ
Answer: ক+খ
Explanation: বিশেষণ এর সঙ্গে টা-টি,খানা-খানি উভয় নির্দেশক ব্যবহৃত হয়।
3. উড়ন্ত শব্দে ( -অন্ত ) কোন প্রত্যয়ের উদাহরণ?
a) কৃৎ
b) তদ্ধিত
c) ক+খ
d) কোনোটিই নয়
Answer: কৃৎ
4. সমাস মূলত কত প্রকার?
a) তিন
b) চার
c) পাঁচ
d) ছয়
Answer: চার
Explanation: সমাস মূলত ৪ প্রকার। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি।
5. ' তুরুপ ' কোন শব্দের উদাহরণ?
a) ফরাসি
b) ওলন্দাজ
c) তুর্কি
d) বাংলা
Answer: ওলন্দাজ
6. " খুব ভালো খবর " বাক্যে 'খুব' কোন বিশেষণ?
a) অবস্থাবাচক
b) নির্দিষ্টতাবাচক
c) ভাববাচক
d) বিধেয় বিশেষণ
Answer: ভাববাচক
7. গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ২
8. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
a) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা
b) হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি
c) ভালো করে খেয়ে নাও
d) মাথার উপরে নীল আকাশ
Answer: ভালো করে খেয়ে নাও
9. বাক্যের বিধেয় অংশের ক্রিয়া কোন বর্গ তৈরি করে?
a) বিশেষ্যবর্গ
b) বিশেষণবর্গ
c) ক্রিয়াবর্গ
d) ক্রিয়াবিশেষণ বর্গ
Answer: ক্রিয়াবর্গ
10. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কি ব্যবহৃত হয়?
a) কোলন
b) সেমিকোলন
c) হাইফেন
d) ড্যাশ
Answer: হাইফেন
11. শব্দের অর্থ কয় রকমের ?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ২
Explanation: শব্দের অর্থ অন্তত ২ রকমের। বাচ্যার্থ, লক্ষ্যার্থ
Read More:
12. " চশমখোর " বাগধারা টির অর্থ কি?
a) নষ্ট হওয়া
b) ভরপুর
c) বেহায়া
d) তোষামোদ
Answer: বেহায়া
Explanation: চশমখোর = বেহায়া
13. " চোখ বুজে থাকা " বাগধারা টির অর্থ কি?
a) ঘুমিয়ে থাকা
b) অমনোযোগী
c) ভূমিকা না রাখা
d) রাগ দেখানো
Answer: ভূমিকা না রাখা
Explanation: চোখ বুজে থাকা= ভূমিকা না রাখা
14. 'পদ্ম' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
a) রাজীব
b) কমল
c) উৎপল
d) লহরী
Answer: লহরী
Explanation: 'ঢেউ' এর প্রতিশব্দ লহরী
15. 'ঢেউ ' শব্দের প্রতিশব্দ কোনটি?
a) রাজীব
b) কমল
c) উৎপল
d) লহরী
Answer: লহরী
Explanation: 'ঢেউ' এর প্রতিশব্দ লহরী
16. জ্বলন এর বিপরীত শব্দ কোনটি?
a) নিস্তেজ
b) নির্বাপণ
c) ক্ষীণ
d) বিমর্ষ
Answer: নির্বাপণ
17. যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।’— এটি কোন ধরনের বাক্য?
a) সরল বাক্য
b) যৌগিক বাক্য
c) জটিল বাক্য
d) মিশ্র বাক্য
Answer: জটিল বাক্য
Explanation: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের ওপর এক বা একাধিক অধীন খণ্ডবাক্য নির্ভরশীল থাকে এবং ‘যদি...তবে’, ‘যে...সে’ ইত্যাদি সাপেক্ষ সর্বনাম থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
18. ল' কোন ব্যঞ্জনধ্বনি?
a) উষ্ম ব্যঞ্জন
b) পার্শ্বিক ব্যঞ্জন
c) কম্পিত ব্যঞ্জন
d) তাড়িত ব্যঞ্জন
Answer: পার্শ্বিক ব্যঞ্জন
Explanation: 'ল' উচ্চারণের সময় জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের হয়ে যায় বলে একে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়।
19. কোনটি ‘সম্বোধন আবেগ’ শব্দ?
a) ওগো
b) যাকগে
c) আরে!
d) হ্যাঁ
Answer: ওগো
Explanation: যে আবেগ শব্দ বা অব্যয় দিয়ে কাউকে আহ্বান করা বা ডাকা বোঝায়, তাকে সম্বোধন আবেগ বলে। যেমন— ওগো, ওহে ইত্যাদি। অন্যদিকে 'যাকগে' হলো বিরক্তিবাচক এবং 'আরে!' হলো বিস্ময়সূচক আবেগ।
20. 'গভীর জলের মাছ’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
a) শান্ত-শিষ্ট
b) খুব অলস
c) খুব চালাক
d) বোকা
Answer: খুব চালাক
Explanation: ‘গভীর জলের মাছ’ বাগধারাটির আভিধানিক অর্থ যা-ই হোক না কেন, এটি মূলত খুব চালাক বা গম্ভীর স্বভাবের চতুর ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।