1. 'কম দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা ' বইটির লেখক কে?
a) আবুল কালাম শাসুদ্দীন
b) আবুল মনসুর আহমদ
c) শামসুদ্দীন আবুল কালাম
d) এস ওয়াজেদ আলী
Answer: আবুল মনসুর আহমদ
2. ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?
a) অক্ষর
b) রূপমূল
c) শব্দ
d) বর্গ
Answer: রূপমূল
3. ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?
a) লেখার ধরনে
b) উচ্চারণের বিশিষ্টতায়
c) সংখ্যাগত পরিমানে
d) ইন্দ্রিয় গ্রাহ্যে
Answer: ইন্দ্রিয় গ্রাহ্যে
4. 'সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না।'- এখানে ভুল ঘটেছে -
a) বানান ও প্রত্যয়ের
b) অর্থ ও বচনের
c) অর্থ ও প্রত্যয়ের
d) বানান ও বচনের
Answer: বানান ও বচনের
5. 'মৃগয়া' শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়?
a) বানর
b) সিংহ
c) পশু
d) বন
Answer: পশু
6. 'পরিবার থেকেই শিক্ষার গুরু'- এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'ই' এর ব্যাকরণিক পরিচয় কী?
a) উপসর্গ
b) প্রত্যয়
c) ধাতু
d) বলক
Answer: বলক
7. মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কায়কোবাদ
c) ঈশ্বরচন্দ্র গুপ্ত
d) ইসমাইল হোসেন সিরাজী
Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত
8. কাজী নজরুল ইসলামের কোন উপন্যাস কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর -
a) বাঁধন হারা
b) মৃত্যুক্ষুধা
c) কুহেলিকা
d) শিউলিমালা
Answer: কুহেলিকা
9. 'স্বাধীন' শব্দের ব্যাসবাক্য কোনটি?
a) স্বীয় এর অধীন
b) সত্ত্বার অধীন
c) স্ব এর অধীন
d) স্বত্তের অধীন
Answer: স্ব এর অধীন
10. 'এ কাজ করতে আমি বদ্ধ পরিকর'- এখানে 'পরিকর' শব্দের অর্থ কী?
a) শ্বাস
b) প্রতিজ্ঞা
c) কোমর
d) প্রতিশ্রুত
Answer: কোমর
Explanation: সঠিক উত্তর: গ) কোমর। প্রথমে শব্দের অর্থগুলো জেনে নিই- • বদ্ধ শব্দের অর্থ- বাঁধা; আবদ্ধ; বাঁধানো। • পরিকর অর্থ- কটিবন্ধ। • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ব্যাখ্যা: বাক্যটি — “এ কাজ করতে আমি বদ্ধ পরিকর” — এখানে ‘পরিকর’ শব্দের অর্থ কোমর। ‘বদ্ধ পরিকর’ মানে কোমর বেঁধে প্রস্তুত হওয়া বা দৃঢ় সংকল্প করা। অর্থাৎ বাক্যটির ভাবার্থ — “এ কাজটি করতে আমি দৃঢ়ভাবে প্রস্তুত।” উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; Accessible Dictionary by Bangla Academy. সংস্কৃত ‘বদ্ধ’ এবং ‘পরিকর’ শব্দ সহযোগে গঠিত শব্দ হলো বদ্ধপরিকর। এটি বিশেষণ পদ। বদ্ধপরিকর শব্দের আভিধানিক অর্থ হলো, দৃঢ়প্রতিজ্ঞ, কঠোর প্রতিজ্ঞা, দৃঢ়সংকল্প, কোনো কাজ করার জন্য উঠেপড়ে লেগেছে এমন বোঝায় প্রভৃতি। ব্যুৎপত্তিগতভাবে ‘বদ্ধ’ শব্দের অর্থ হলো, ‘বাঁধা’ আর ‘পরিকর’ শব্দের একাধিক অর্থের মধ্যে একটি অর্থ হলো, কোমর বা কটিবন্ধ, কোমরবন্ধনী। ইংরেজিতে যেটিকে আমরা বলি বেল্ট। সেই হিসেবে বদ্ধপরিকর শব্দের আক্ষরিক অর্থ হয় কোমর বা কটিবন্ধ বাঁধা। সংস্কৃত থেকে জাত কোমরবন্ধনী বাঁধা প্রসঙ্গটিই কালক্রমে দৃঢ়প্রতিজ্ঞ অর্থরূপে পরিগ্রহ করেছে। সূত্র: ‘আজকের পত্রিকা’র রিপোর্ট – “শব্দের আড়ালে গল্প: বদ্ধপরিকর”, লেখক: রাজীব কুমার সাহা, আভিধানিক ও প্রাবন্ধিক। অতিরিক্ত আলোচনা: এই প্রশ্নের উত্তর বিশ্লেষণের জন্য আমরা বিগত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটি প্রশ্ন যদি পর্যালোচনা করি। ‘গড্ডালিকা প্রবাহ’ বাগ্ধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী? ক) গরু খ) ছাগল গ) ভেড়া ঘ) মহিষ • ‘গড্ডলিকা প্রবাহ’ বাগ্ধারার অর্থ – অন্ধভাবে অনুসরণ। কিন্তু এখানে আক্ষরিক অর্থে ‘গড্ডল’ শব্দের অর্থ ‘ভেড়া’ হয়েছে। একইভাবে, এখানেও ‘এ কাজ করতে আমি বদ্ধ পরিকর’- বাক্যে পরিকর শব্দের আক্ষরিক অর্থ ধরলে সেটার অর্থ হয় কটি বা কোমর।
11. কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?
a) নীরব
b) উজ্জ্বল
c) মানোত্তীর্ণ
d) সংগ্রাম
Answer: নীরব
Read More:
12. ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?
a) হরফের ছড়া
b) বর্ণশিক্ষা
c) বর্ণপরিচয়
d) সহজ ছড়া
Answer: হরফের ছড়া
13. কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়?
a) ক্রন্দন > কাঁদা
b) অঞ্চল > আঁচল
c) সংগীত > গীতিকা
d) দন্ত > দাঁত
Answer: সংগীত > গীতিকা
14. 'উৎক্ষেপণ' শব্দের 'উৎ' উপসর্গ কোন অর্থ ধারণ করছে?
a) জোর
b) উর্ধ্ব
c) আড়াল
d) গতি
Answer: উর্ধ্ব
15. কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত?
a) ডাক্তারখানা
b) হাসপাতাল
c) আকাশছোঁয়া
d) গুণমান
Answer: ডাক্তারখানা
16. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?
a) এ-কার মাত্রা যুক্ত বলে
b) 'এ' মাত্রাহীন বর্ণ বলে
c) 'এ' উচ্চারণ বোঝাতে
d) 'অ্যা' উচ্চারণ বোঝাতে
Answer: 'অ্যা' উচ্চারণ বোঝাতে
17. পারিভাষিক শব্দ বলতে বোঝায়-
a) ইংরেজি শব্দের বাংলা রূপান্তর
b) বিদেশি শব্দের অনুবাদ
c) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
d) ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ
Answer: বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
18. চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-
a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b) হরপ্রসাদ শাস্ত্রী
c) রাজেন্দ্রলাল মিত্র
d) সুকুমার সেন
Answer: হরপ্রসাদ শাস্ত্রী
19. 'তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না'- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
a) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না
b) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন
c) তিনি জেগে রইলেন কথা না শুনে
d) তিনি কথা শুনে জেগে রইলেন
Answer: তিনি কথা শুনে জেগে রইলেন
20. আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩