1. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?
a) বিদেশি
b) তদ্ভব
c) অর্ধ-তৎসম
d) দেশি
Answer: অর্ধ-তৎসম
2. ‘আনন্দাশ্রু’ কোন সমাস?
a) রূপক সমাস
b) ষষ্ঠী তৎপুরুষ সমাস
c) উপমিত সমাস
d) উপমান সমাস
Answer: রূপক সমাস
3. নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা?
a) ঢেঁকি
b) কাগজ
c) আনারস
d) উকিল
Answer: ঢেঁকি
4. নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
a) নিবাস
b) বড়াই
c) মনমাঝি
d) ছাত্রকে
Answer: মনমাঝি
5. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
a) প্রয়োগভেদে
b) লিঙ্গভেদে
c) অর্থভেদে
d) বচনভেদে
Answer: বচনভেদে
6. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
a) সফল
b) সুশ্রী
c) মহাত্মা
d) জেলে
Answer: জেলে
7. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
a) রিক্তের বেদন
b) শিউলিমালা
c) কুহেলিকা
d) ছায়ানট
Answer: কুহেলিকা
8. ‘চর্যাপদ’ রচনার উদ্দেশ্য কী ছিল?
a) নীতিচর্চা
b) ধর্মচর্চা
c) সাহিত্য চর্চা
d) অনুবাদ চর্চা
Answer: ধর্মচর্চা
9. ‘Ordnance’ শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
a) অধ্যাদেশ
b) ক্রম
c) সমরাস্ত্র
d) আদেশ
Answer: সমরাস্ত্র
10. ‘নবীন মাধব’ কোন উপন্যাসের চরিত্র?
a) ডাকঘর
b) নীলদর্পণ
c) জমিদার দর্পণ
d) শাজাহান
Answer: নীলদর্পণ
11. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
a) শব্দ
b) ধাতু
c) শব্দমূল
d) ক্রিয়া বিভক্তি
Answer: ধাতু
12. ‘সবিতা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
a) সূর্য
b) নদী
c) চাঁদ
d) পদ্মা
Answer: সূর্য
13. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) ম + হিমা
b) মহৎ + ইমন
c) মহা + ইমন
d) মহি + মা
Answer: মহৎ + ইমন
14. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
a) ৬টি
b) ৭টি
c) ৯টি
d) ১১টি
Answer: ৭টি
15. ‘White Elephant’ এর সঠিক অনুবাদ কোনটি?
a) সাদা হাতি
b) সুলভ
c) কষ্টকর
d) ব্যয়বহুল
Answer: ব্যয়বহুল
16. ‘বীজন’ শব্দের অর্থ কী?
a) পাখা
b) জনহীন
c) বীজবপন
d) মন্দজন
Answer: পাখা
17. ‘মধুর’ এ পদটির বিশেষণ রূপটি হলো -
a) মাধুরী
b) মধুরতা
c) মধুময়
d) মধুরতা
Answer: মধুময়
18. ‘অলীক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) লৌকিক
b) বাস্তব
c) পারলৌকিক
d) অবাস্তব
Answer: বাস্তব
19. কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্তি ঘটেছে?
a) কাকে কাকে
b) যার যার
c) হেসে হেসে
d) কেমন কেমন
Answer: হেসে হেসে
20. ‘শিরে সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?
a) মাথায় ব্যথা
b) মাথায় গণ্ডগোল
c) অকল্যাণ
d) আসন্ন বিপদ
Answer: আসন্ন বিপদ