1. 'গায়ক'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গা + অক
b) গৈ + অক
c) গে + অক
d) গা + ইক
Answer: গৈ + অক
2. 'সংবিধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সম + বিধান
b) সং + বিধান
c) স + বিধান
d) সঙ্ + বিধান
Answer: সম + বিধান
3. 'মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মন + ঈষা
b) মনি + ঈষা
c) মনস্ + ঈষা
d) মনঃ + ঈষা
Answer: মনস্ + ঈষা
4. 'তন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) তন + ময়
b) তৎ + ময়
c) তদ্ + ময়
d) তন্য + ময়
Answer: তৎ + ময়
5. 'দুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) দু + লোক
b) দুঃ + লোক
c) দ্বি + লোক
d) দিব্ + লোক
Answer: দিব্ + লোক
6. 'প্রাতরাশ'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) প্রাত + আশ
b) প্রাতঃ + আশ
c) প্রাতর + আশ
d) প্রাতরা + শ
Answer: প্রাতঃ + আশ
7. 'উদ্যোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) উদ + যোগ
b) উৎ + যোগ
c) উ + যোগ
d) উন্য + যোগ
Answer: উৎ + যোগ
8. 'বৃষ্টি'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) বৃষ + তি
b) বৃষ + টি
c) বৃষ্টি + ই
d) বৃষ্ + তি
Answer: বৃষ + তি
9. 'ষষ্ঠ'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) ষষ্ + ঠ
b) ষষ্ + থ
c) ষষ্ঠ + অ
d) ষ + ঠ
Answer: ষষ্ + থ
10. 'অহরহ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) অহ + অহ
b) অহঃ + অহ
c) অহর + অহ
d) অহঃ + রঃ
Answer: অহঃ + অহ
11. 'নাবিক'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) না + ইক
b) নৌ + ইক
c) নু + ইক
d) নে + ইক
Answer: নৌ + ইক
12. 'বনস্পতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) বন + পতি
b) বনঃ + পতি
c) বনো + পতি
d) বনস্ + পতি
Answer: বন + পতি
13. 'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) পদ + হতি
b) পদ্ + হতি
c) পত + হতি
d) পৎ + হতি
Answer: পদ + হতি
14. 'পরিচ্ছদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) পরি + ছদ
b) পরি + চ্ছদ
c) পরিচ + ছদ
d) পরিঃ + ছদ
Answer: পরি + ছদ
15. 'মনোরম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মনো + রম
b) মনঃ + রম
c) মন + রম
d) মনস্ + রম
Answer: মনঃ + রম
16. 'দিগন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) দিগ্ + অন্ত
b) দিক + অন্ত
c) দিকা + অন্ত
d) দিঙ + অন্ত
Answer: দিক + অন্ত
Read More:
17. 'উচ্চারণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) উচ + চারণ
b) উৎ + চারণ
c) উচ্চ + চারণ
d) উ + চারণ
Answer: উৎ + চারণ
18. 'ইতস্তত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) ইতঃ + ততঃ
b) ইতঃ + তত
c) ইতস + তত
d) ইতো + তত
Answer: ইতঃ + তত
19. 'শয়ন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) শয় + অন
b) শৈ + অন
c) শে + অন
d) শি + অন
Answer: শে + অন
20. 'পবন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) প + বন
b) পো + অন
c) পৌ + অন
d) পব + অন
Answer: পো + অন
21. 'অত্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) অতি + অন্ত
b) অত্য + অন্ত
c) অ + ত্যন্ত
d) অতে + অন্ত
Answer: অতি + অন্ত
22. 'সংসার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সং + সার
b) সম + সার
c) স + সার
d) সঙ্ + সার
Answer: সম + সার
23. 'অন্বেষণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) অনু + এষণ
b) অন্ব + এষণ
c) অনু + ইষণ
d) অন্বেষ + অন
Answer: অনু + এষণ
24. 'তপোবন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) তপো + বন
b) তপঃ + বন
c) তপ + বন
d) তপস্ + বন
Answer: তপঃ + বন
25. 'সরোজ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সরো + জ
b) সরঃ + জ
c) সর + জ
d) সরস + জ
Answer: সরঃ + জ
26. 'সংবাদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সং + বাদ
b) সম + বাদ
c) সঙ্ + বাদ
d) স + বাদ
Answer: সম + বাদ
27. 'পরীক্ষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) পরি + ইক্ষা
b) পরী + ইক্ষা
c) পরী + ঈক্ষা
d) পরি + ঈক্ষা
Answer: পরি + ঈক্ষা
28. 'মৌসুম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মৌ + সুম
b) মৌস + উম
c) মউ + সুম
d) কোনোটিই নয়
Answer: কোনোটিই নয়
Explanation: এটি মূলত আরবি শব্দ 'মাওসিম' থেকে এসেছে।
29. 'তদ্ধিত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) তদ্ + হিত
b) তৎ + হিত
c) তদ্ধি + ত
d) তঃ + হিত
Answer: তৎ + হিত
30. 'স্বাগতম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) স্ব + আগতম
b) সু + আগতম
c) সা + আগতম
d) স + আগতম
Answer: সু + আগতম