1. নিচের কোন বিপরীত শব্দটি ঠিক নয়?
a) অমৃত-গরল
b) তস্কর -সাধু
c) কৃষ-স্থূল
d) অর্বাচীন- আধুনিক
Answer: অর্বাচীন- আধুনিক
Explanation: অর্বাচীন এবং আধুনিক শব্দ দুটি আসলে সমার্থক (একই অর্থ প্রকাশ করে), বিপরীত নয়। 'অর্বাচীন' শব্দের অর্থ হলো নতুন, আধুনিক বা অজ্ঞ। এর সঠিক বিপরীত শব্দ হবে প্রাচীন বা প্রবীণ।
2. নিচের কোনটি ভিন্নার্থক
a) অজগর বৃত্তি
b) গোঁফ খেজুরে
c) ঘরের ঢেঁকি
d) ননীর পুতুল
Answer: ঘরের ঢেঁকি
3. বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম
a) আসক্তি
b) যোগ্যতা
c) আকাঙ্ক্ষা
d) কোনোটিই নয়
Answer: যোগ্যতা
4. যুগ্ন স্বরধ্বনির প্রতিক কয়টি
a) 25
b) 7
c) 1
d) 2
Answer: 2
5. করলাম পদের লাম শব্দাংশ কিসের উদাহরণ
a) ক্রিয়া বিভক্তি
b) কারক বিভক্তি
c) নাম প্রকৃতি
d) বলক
Answer: ক্রিয়া বিভক্তি
6. একোন এর ব্যাসবাক্য কোনটি
a) এ কে কোন
b) এক দ্বারা উন
c) এককে কোন
d) এক হইতে উন
Answer: এক দ্বারা উন
7. সন্ধির নিয়ম অনুসারে কোন বানানটি ভুল
a) মস্যাধার
b) প্রত্যেক
c) নদ্যম্বু
d) প্রতু্্যষ
Answer: প্রতু্্যষ
8. নিচের কোনটি আনি প্রত্যয় যোগে গঠিত হয়েও স্ত্রীবাচকতা না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝাচ্ছে
a) মাতুলানী
b) ইন্দ্রানী
c) হিমানী
d) ক্ষত্রিয়ানী
Answer: হিমানী
9. কোথায় থাকা হয় ?এটি কোন বাচ্যের উদাহরণ
a) কত্রিবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) ক্রিয়াবাচ্য
Answer: ভাববাচ্য
10. লেখার সময়ে কোন কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়
a) বিন্দু
b) ত্রিবিন্দু
c) কমা
d) কোলন
Answer: ত্রিবিন্দু