1. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পংক্তিটি কার?
a) মদনমোহন তর্কালংকার
b) কালীপ্রসন্ন সিংহ
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: মদনমোহন তর্কালংকার
2. 'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা' বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
a) অজ্ঞাতকুলশীল
b) বংশ পরিচয়হীন
c) কুলজ্ঞাতহীন
d) অকুল বংশহীন
Answer: অজ্ঞাতকুলশীল
3. 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য নিচের কোনটি?
a) চাঁদ মুখ যার
b) মুখের ন্যায় চাঁদ
c) চাঁদ রূপ মুখ
d) চাঁদ মুখের ন্যায়
Answer: চাঁদ মুখের ন্যায়
4. চর্যাপদ কোন ছন্দে লেখা?
a) স্বরবৃত্ত
b) অক্ষরবৃত্ত
c) অক্ষববৃত্ত
d) মাত্রাবৃত্ত
Answer: মাত্রাবৃত্ত
5. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
a) শেখ আজিজুর রহমান
b) শওকত ওসমান
c) আহমদ আজিজ
d) ওসমান গনি
Answer: শেখ আজিজুর রহমান
6. 'কাক নিদ্রা' শব্দটির অর্থ কি?
a) কপটনিদ্রা
b) অগভীর সতর্ক নিদ্রা
c) কাকের নিদ্রার ন্যয়
d) অশিষ্ট চিন্তা
Answer: অগভীর সতর্ক নিদ্রা
7. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
a) ক্ষণিকা
b) তাসের দেশ
c) বসন্ত
d) কালের যাত্রা
Answer: বসন্ত
8. 'নেকড়ে অরণ্য' উপন্যাসের রচয়িতা-
a) আনোয়ার পাশা
b) শওকত ওসমান
c) রশিদ হায়দার
d) আবু জাফর শামসুদ্দিন
Answer: শওকত ওসমান
9. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলি' এক কথায় বলে-
a) সন্ধ্যাকাল
b) আলোছায়া
c) সায়াহ্ন
d) গোধূলি
Answer: গোধূলি
10. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে প্রথমা
b) কর্মকারকে প্রথমা
c) কর্তৃকারকের সপ্তমী
d) কর্মকারকে সপ্তমী
Answer: কর্তৃকারকের সপ্তমী
11. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
a) কারক
b) সন্ধি
c) প্রকৃতি
d) সমাস
Answer: কারক
12. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) নীশিথীনি
b) নীশিথিনী
c) নিশীথিনী
d) নিশিথীনী
Answer: নিশীথিনী
13. 'আসাদের শার্ট' কবিতাটির লেখক কে?
a) আব্দুল মান্নান সৈয়দ
b) অমিয় চক্রবর্তী
c) আল মাহমুদ
d) শামসুর রহমান
Answer: শামসুর রহমান
14. 'অর্বাচীন' শব্দের বিপরীত শব্দটি-
a) প্রাচীন
b) নবীন
c) অবিনাশী
d) বোকা
Answer: প্রাচীন
15. 'শাশুড়ী' এর প্রতিশব্দ নিচের কোনটি?
a) নীমাক্ষী
b) সুন্দরী
c) শাশুড়ি
d) তন্বী
Answer: শাশুড়ি
Explanation: বাংলা বানানের নিয়ম অনুযায়ী, 'শাশুড়ী' শব্দের শুদ্ধ বা প্রমিত রূপ হলো 'শাশুড়ি'। আধুনিক বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ-ই (ী) কারের ব্যবহার কমিয়ে হ্রস্ব-ই (ি) কার ব্যবহারের প্রবণতা বেড়েছে। বিশেষ করে তৎসম নয় এমন শব্দের ক্ষেত্রে হ্রস্ব-ই কার বাধ্যতামূলক। এখানে 'শাশুড়ি' শব্দটি মূলত মূল শব্দের বানান সংস্কার বা শুদ্ধ রূপ হিসেবে প্রতিশব্দ বা সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্য অপশনগুলোর মধ্যে 'নীমাক্ষী' (নিমফুলের মতো চোখ যার), 'সুন্দরী' এবং 'তন্বী' (ক্ষীণকায় নারী) শব্দগুলোর অর্থ সম্পূর্ণ ভিন্ন এবং তারা শাশুড়ি শব্দের সমার্থক নয়।
16. সাহিত্যিক মীর মোশারফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
a) টাঙ্গাইল
b) পাবনা
c) ফেনী
d) কুষ্টিয়া
Answer: কুষ্টিয়া
Read More:
17. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
a) প্রিয় যোদ্ধা প্রিয়তমা
b) নেকড়ে অরণ্য
c) বন্দী শিবির থেকে
d) নিষিদ্ধ লোবান
Answer: বন্দী শিবির থেকে
18. কোনটি মৌলিক শব্দ?
a) গোলাপ
b) মানব
c) ধাতব
d) একাঙ্ক
Answer: গোলাপ
19. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a) বাক + আড়ম্বর
b) বাগ + অম্বর
c) বাক + অম্বর
d) বাগ + আড়ম্বর
Answer: বাক + আড়ম্বর
20. 'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি?
a) বস্তু
b) আশ্রয়
c) নির্লজ্জতা
d) কেনাবেচা
Answer: কেনাবেচা
21. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
a) তারেক মাসুদ
b) মোস্তফা সরয়ার ফারুকী
c) মৃণাল সেন
d) হুমায়ূন আহমেদ
Answer: তারেক মাসুদ
22. বাগযন্ত্রের অংশ কোনটি?
a) স্বড়যন্ত্র
b) ফুসফুস
c) দাঁত
d) সবকটিই
Answer: সবকটিই
23. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
a) ৮
b) ৯
c) ৬
d) ৭
Answer: ৮
24. কোন শব্দটি বানান সঠিক?
a) দূষণি
b) দূষণী
c) দুষণী
d) দোষণী
Answer: দূষণী
25. 'শীতার্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) শীতা+অর্ত
b) শীত+র্ত
c) শীত+ঋত
d) শীত+আর্ত
Answer: শীত+ঋত
26. 'শুক্রবার বিদ্যালয়ে বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) কর্মে শূন্য
c) অপাদনে শূন্য
d) অধিকরণের শূন্য
Answer: কর্মে শূন্য
27. নিচের কোনটি তৎসম শব্দ?
a) চামার
b) নারিকেল
c) গেরাম
d) চমার
Answer: নারিকেল
28. 'খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ-
a) কথা কাটাকাটি
b) ভয়ংকর ঘটনা
c) মহা ঝড়-তুফান
d) তুমুল কান্ড
Answer: তুমুল কান্ড
29. 'টাকার বিষ' কথাটির অর্থ-
a) অহংকার
b) বিষের কৌটা
c) অর্থের কুপ্রভাব
d) বিষাক্ত টাকা
Answer: অর্থের কুপ্রভাব
Explanation: 'টাকার বিষ' বাংলা ভাষার একটি প্রচলিত বাগধারা। এর আক্ষরিক অর্থ বিষাক্ত টাকা নয়, বরং রূপক অর্থে এটি 'অর্থের কুপ্রভাব' বা ধনের দম্ভজনিত নেতিবাচক আচরণকে বোঝায়। যখন কোনো ব্যক্তি অতিরিক্ত অর্থবিত্তের কারণে তার বিবেক, নৈতিকতা বা সৌজন্যবোধ হারিয়ে ফেলে এবং অন্যের প্রতি উদ্ধত আচরণ করে, তখন তার সেই মানসিক পরিবর্তনকে 'টাকার বিষ' বলা হয়। এটি মূলত অর্থের অহংকারে মানুষের স্বভাবের যে পতন ঘটে, তাকেই নির্দেশ করে। তাই বিকল্পগুলোর মধ্যে 'অর্থের কুপ্রভাব' শব্দসমষ্টিই এই বাগধারাটির সঠিক ও প্রফেশনাল ভাবার্থ প্রকাশ করে।
30. ব্যাকরণ এর কাজ কি?
a) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
b) ভালো বক্তা তৈরি করা
c) নতুন ভাষা তৈরি করা
d) দ্রুত পড়া ও লেখা শেখানো
Answer: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা