1. 'সমাস' শব্দের অর্থ কী?
a) মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
b) সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
c) সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
d) সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
Answer: সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
Explanation: 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ।
2. অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
a) সমাস
b) কারক
c) বাচ্য
d) বচন
Answer: সমাস
Explanation: অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। এটি বাংলা ব্যাকরণে নতুন শব্দ গঠনের একটি প্রধান প্রক্রিয়া, যার আক্ষরিক অর্থ হলো সংক্ষেপণ বা মিলন। যেমন—'দোয়াত ও কলম' থেকে 'দোয়াত-কলম'।
3. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
a) আরবি
b) ফারসি
c) সংস্কৃত
d) ইংরেজি
Answer: সংস্কৃত
Explanation: বাংলা ব্যাকরণে সমাসের রীতি মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে।
4. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?
a) কারক
b) ধাতু
c) প্রকৃতি
d) সন্ধি
Answer: সন্ধি
Explanation: সমাসের সাথে সবচেয়ে বেশি মিল আছে সন্ধির। সন্ধি এবং সমাস উভয়ই শব্দ বা পদকে সংক্ষিপ্ত করে এবং মিলন ঘটায়।
5. সমাস সাধিত পদ কোনটি?
a) চাষী
b) বোনাই
c) মানব
d) দম্পতি
Answer: দম্পতি
Explanation: দম্পতি = জায়া ও পতি। এটি দ্বন্দ্ব সমাস।
6. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
a) সমস্যমান পদ
b) ব্যাসবাক্য
c) সমাসবাক্য
d) সমস্তপদ
Answer: সমস্যমান পদ
Explanation: যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে।
7. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
a) ব্যাসবাক্য
b) বিগ্রহবাক্য
c) সমস্যমান পদ
d) সমস্তপদ
Answer: সমস্তপদ
Explanation: সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় একাধিক পদ মিলে যে নতুন একটি পদ গঠিত হয়, তাকেই সমস্ত পদ বলে (যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন)।
8. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
a) পূর্বপদ
b) দক্ষিণ পদ
c) উত্তরপদ
d) প্রধানপদ
Answer: উত্তরপদ
Explanation: সমাসবদ্ধ পদের (সমস্ত পদ) পরবর্তী বা দ্বিতীয় অংশকে পরপদ বা উত্তরপদ বলা হয়। যেমন: 'দেশসেবা' শব্দে 'সেবা' হলো পরপদ।
9. ব্যাসবাক্যের অপর নাম কী?
a) বিগ্রহবাক্য
b) যৌগিকবাক্য
c) সরল বাক্য
d) জটিল বাক্য
Answer: বিগ্রহবাক্য
Explanation: ব্যাসবাক্যের প্রধান অপর নাম হলো বিগ্রহ বাক্য।
10. সমাস কত প্রকার?
a) ৭
b) ৬
c) ৫
d) ৩
Answer: ৬
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস ৬ (ছয়) প্রকার। এগুলো হলো: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব সমাস।
11. দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?
a) দ্বন্দ্ব সমাসের
b) কর্মধারয় সমাসের
c) তৎপুরুষ সমাসের
d) বহুব্রীহি সমাসের
Answer: কর্মধারয় সমাসের
Explanation: দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন।
12. অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
a) দ্বিগু
b) বহুব্রীহি
c) তৎপুরুষ
d) অব্যয়ীভাব
Answer: তৎপুরুষ
Explanation: অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
13. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
a) নিত্য সমাস
b) দ্বন্দ্ব সমাস
c) বহুব্রীহি
d) তৎপুরুষ
Answer: দ্বন্দ্ব সমাস
14. দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয় পদ ব্যবহৃত হয়?
a) একটি
b) দুইটি
c) তিনটি
d) চারটি
Answer: তিনটি
15. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
a) বিলাতফেরত
b) অহি-নকুল
c) শশব্যস্ত
d) পদ্মনাভ
Answer: অহি-নকুল
16. 'দা-কুমড়া' কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
a) বিপরীতার্থক দ্বন্দ্ব
b) মিলনার্থক দ্বন্দ্ব
c) বিরোধার্থক দ্বন্দ্ব
d) সমার্থক দ্বন্দ্ব
Answer: বিরোধার্থক দ্বন্দ্ব
17. বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কোনটি?
a) বন-জঙ্গল
b) জমা-খরচ
c) হাট-বাজার
d) চিঠি-পত্র
Answer: জমা-খরচ
18. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?
a) দুধে-ভাতে
b) কাগজ-পত্র
c) ভাই-বোন
d) জমা-খরচ
Answer: কাগজ-পত্র
Read More:
19. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
a) অলুক
b) নিত্য
c) প্রাদি
d) উপপদ
Answer: অলুক
20. 'মায়ে-ঝিয়ে' কোন সমাস?
a) অলুক দ্বন্দ্ব
b) অলুক বহুব্রীহি
c) অলুক তৎপুরুষ
d) উপমিত কর্মধারয়
Answer: অলুক দ্বন্দ্ব
21. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
a) দ্বন্দ্ব
b) বহুব্রীহি
c) তৎপুরুষ
d) কর্মধারয়
Answer: কর্মধারয়
22. কোনটি 'পরপদ' প্রধান সমাস?
a) কর্মধারয়
b) অব্যয়ীভাব
c) দ্বন্দ্ব
d) বহুব্রীহি
Answer: কর্মধারয়
23. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়?
a) দ্বিগু
b) কর্মধারয়
c) দ্বন্দ্ব
d) তৎপুরুষ
Answer: কর্মধারয়
24. মহাকীর্তি- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) মহান কীর্তি যার
b) মহা যে কীর্তি
c) মহতী যে কীর্তি
d) মহান যে কীর্তি
Answer: মহতী যে কীর্তি
25. 'জনৈক'- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) এক যে জন
b) জন যে এক
c) এক এবং জন
d) এক জন পর্যন্ত
Answer: এক যে জন
26. 'স্মৃতিসৌধ' কোন সমাস?
a) মধ্যপদলোপী কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) উপমিত কর্মধারয়
Answer: মধ্যপদলোপী কর্মধারয়
27. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
a) শিশুসাহিত্য
b) সাহিত্যসভা
c) অরুণরাঙা
d) সকালসন্ধ্যা
Answer: সাহিত্যসভা
28. সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?
a) রূপক
b) মধ্যপদলোপী
c) উপমিত
d) উপমান
Answer: উপমান
29. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
a) চন্দ্রমুখ
b) ক্রোধানল
c) অরুণরাঙা
d) স্মৃতিসৌধ
Answer: অরুণরাঙা
30. 'কাজল-কালো' - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) কাজলের ন্যায় কালো
b) কাজল রূপ কালো
c) কাজল ও কালো
d) কাজল যে কালো
Answer: কাজলের ন্যায় কালো
31. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস?
a) তুষারের ন্যায় শুভ্র
b) পুরুষ সিংহের ন্যায়
c) মনরূপ মাঝি
d) অরুণের ন্যায় রাঙা
Answer: পুরুষ সিংহের ন্যায়
32. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস নয়?
a) করপল্লব
b) পুরুষসিংহ
c) মনমাঝি
d) মুখচন্দ্র
Answer: মনমাঝি
Explanation: 'মনমাঝি' হলো রূপক কর্মধারয় সমাস।
33. কোন সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?
a) উপমান কর্মধারয়
b) মধ্যপদলোপী কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) উপমিত কর্মধারয়
Answer: রূপক কর্মধারয়
34. রূপক কর্মধারয় এর সমস্তপদ কোনটি?
a) মহাপুরুষ
b) ঘনশ্যাম
c) বিষাদসিন্ধু
d) তুষারশুভ্র
Answer: বিষাদসিন্ধু
Explanation: রূপক কর্মধারয় সমাসের সমস্তপদ হলো যেখানে উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ বা রূপক কল্পনা করা হয়। জনপ্রিয় উদাহরণগুলোর মধ্যে ক্রোধানল (ক্রোধ রূপ অনল), বিষাদসিন্ধু (বিষাদ রূপ সিন্ধু), মনমাঝি (মন রূপ মাঝি), সুখসাগর (সুখ রূপ সাগর) এবং জীবনপ্রদীপ (জীবন রূপ প্রদীপ) উল্লেখযোগ্য।
35. কর্মধারয় সমাস নয় কোনটি?
a) কদাচার
b) মহারাজ
c) মুখচন্দ্র
d) মধুমাখা
Answer: মধুমাখা
Explanation: 'মধুমাখা' হলো তৃতীয়া তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হলো "মধু দিয়ে মাখা"।