Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৭

Bengali Lesson 51 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৭ For those studying or preparing for, this page contains 51 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. লুই ভণই গুরু পুছিঅ জান।'- এখানে 'ভণই' শব্দের অর্থ কী?

a) বলে

b) ভাবে

c) চায়

d) দেখে

Answer: বলে

Explanation: চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। দৃঢ় করে মহাসুখ পরিমাণ করে। লুই বলেন, গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। তাই 'ভণই' শব্দের অর্থ- বলে।

2. বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায়-

a) যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে

b) যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়

c) যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়

d) যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে

Answer: যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে

Explanation: স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।

3. আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

a) বিবিধার্থ সংগ্রহ

b) সংবাদ প্রভাকর

c) মাসিক পত্রিকা

d) বঙ্গদর্শন

Answer: মাসিক পত্রিকা

Explanation: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল'। এটি ১৮৫৪ খ্রিষ্টাব্দ থেকে 'মাসিক' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

4. 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কোন কবিতার অংশ?

a) পরার্থে

b) পাছে লোকে কিছু বলে

c) বড় কে

d) সুখ

Answer: সুখ

Explanation: বাংলা সাহিত্যের অন্যতম কবি কামিনী রায়ের (১৮৬৪-১৯৩৩) প্রথম কাব্যগ্রন্থ 'আলো ও ছায়া' (১৮৮৯)-এর 'সুখ' কবিতা থেকে প্রশ্নোক্ত পঙ্ক্তিটি নেওয়া হয়েছে।

5. শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অংশ নয় কোনটি?

a) নৌকা খণ্ড

b) হার খণ্ড

c) রাধা বিরহ

d) প্রণয় খণ্ড

Answer: প্রণয় খণ্ড

Explanation: বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বজনস্বীকৃত প্রথম নিদর্শন হলো 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য। এটি গীতি-আলেখ্য এবং রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু।

6. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?

a) অগ্নি-বীণা

b) বিষের বাঁশি

c) ভাঙার গান

d) চন্দ্রবিন্দু

Answer: অগ্নি-বীণা

Explanation: কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' (১৯২২) কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি।

7. জসীমউদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

a) বালুচর

b) রাখালী

c) ধানক্ষেত

d) ঘাম যে মা কাঁদে

Answer: রাখালী

Explanation: পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত 'কবর' কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭)-এর অন্তর্গত।

8. গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়-

a) গৌড় অঞ্চলের মুখের ভাষা

b) গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি

c) গৌড় ভাষার লিখিত নমুনা

d) গৌড় ভাষার বিকৃত উচ্চারণ

Answer: গৌড় অঞ্চলের মুখের ভাষা

Explanation: গৌড়ী প্রাকৃত বলতে গৌড় অঞ্চলের সাধারণ মানুষের বা প্রাকৃতজনের মুখের ভাষাকে বোঝায়।

9. Glossary' শব্দের বাংলা পরিভাষা-

a) জ্ঞাপনপত্র

b) শব্দার্থপঞ্জি

c) সর্বসাকল্যে

d) ট্রাট্রি

Answer: শব্দার্থপঞ্জি

Explanation: 'Glossary' শব্দের বাংলা পরিভাষা শব্দার্থপঞ্জি, টীকাপুঞ্জ, ব্যাখ্যাবিশিষ্ট শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা, টীকাগ্রন্থ বা শব্দকোষ।

10. ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?

a) মতের ঐক্য- এভাবে সমাসসাধিত ধরলে

b) একমত + য- এভাবে প্রত্যয়সাধিত ধরলে

c) ঐক্য + মত- এভাবে উপসর্গসাধিত ধরলে

d) ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে

Answer: মতের ঐক্য- এভাবে সমাসসাধিত ধরলে

Explanation: মতের ঐক্য- ঐক্যমত শব্দটি সমাসসাধিত বিবেচনায় অশুদ্ধ নয়।

11. ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-

a) বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া

b) বানানের ঐতিহ্যকে বজায় রাখা

c) বানানের নিয়ম প্রণয়ন করা

d) বানানে বিকল্প বর্জন করা

Answer: বানানের নিয়ম প্রণয়ন করা

Explanation: উনিশ শতকের গোড়া থেকে বাংলা গদ্য রচনা আরম্ভ হলে বাংলা বানানে নানা বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়।

12. অভিধানে ং, ঃ,এই বর্ণগুলোর অবস্থান কোথায়?

a) স্বরবর্ণের আগে

b) স্বরবর্ণের শেষে

c) ব্যঞ্জনবর্ণের শেষে

d) এদের নির্দিষ্ট অবস্থান নেই

Answer: স্বরবর্ণের শেষে

Explanation: অভিধানেং,:, -এ বর্ণগুলোর অবস্থান স্বরবর্ণের শেষে।

13. পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?

a) স-এর উচ্চারণ শ হয়ে যায়

b) ণ-এর উচ্চারণ ন হয়ে যায়

c) ম-ফলার উচ্চারণ ম হয়ে যায়

d) শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না

Answer: স-এর উচ্চারণ শ হয়ে যায়

Explanation: পূর্ববঙ্গীয় (মূলত বাংলাদেশে) উচ্চারণে 'স্মরণ'-এর উচ্চারণ হলো 'শিরোন'। এক্ষেত্রে স-এর উচ্চারণ শ হয়ে যায়।

14. গড্ডলিকা প্রবাহ' বান্ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?

a) নদী

b) স্রোত

c) ভেড়া

d) মশা

Answer: ভেড়া

Explanation: 'গড্ডলিকা প্রবাহ' বান্ধারার 'গড্ডল' অর্থ- ভেড়া, গাড়ল বা মেষ এবং বাগধারাটির অর্থ- অন্ধ অনুকরণ।

15. এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।' কার লেখা?

a) বিদ্যাপতি

b) জ্ঞানদাস

c) চণ্ডীদাস

d) গোবিন্দদাস

Answer: চণ্ডীদাস

Explanation: 'এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি' পদাবলির এ পদটির রচয়িতা চণ্ডীদাস।

16. বিরাট গরু-ছাগলের হাট'- ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?

a) বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে

b) বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে

c) বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে

d) বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে

Answer: বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে

Explanation: 'বিরাট গরু-ছাগলের হাট' বাক্যে বিশেষণ পদ 'বিরাট' বিশেষ্য পদ 'হাট'-কে বিশেষিত করে, 'গরু-ছাগল'-কে নয়।

17. অজর' শব্দের বিপরীত কোনটি?

a) অমলিন

b) বার্ধক্য

c) অমর

d) ব্যাধিগ্রস্ত

Answer: বার্ধক্য

Explanation: 'অজর' একটি সংস্কৃতজাত শব্দ এবং বিশেষণ পদ। এর অর্থ হলো- জরা বা বার্ধক্যরহিত। সুতরাং 'অজর'-এর বিপরীত শব্দ- বার্ধক্য।

18. নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'- এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?

a) অতিশয়

b) চিরন্তন

c) প্রকৃতি

d) অহরহ

Answer: অহরহ

Explanation: 'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে' -এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ- অহরহ বা প্রত্যহ।

19. বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?

a) কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী

b) অর্থ ও ভাব অনুযায়ী

c) বর্গ বা গুচ্ছ আকারে

d) স্বাধীন পদের পরিচয় নিয়ে

Answer: কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী

Explanation: বাক্যের মধ্যে শব্দের অবস্থান কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী হয়।

20. বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধান-এর সম্পাদক কে?

a) আনিসুজ্জামান

b) আবু ইসহাক

c) মনসুর মুসা

d) জামিল চৌধুরী

Answer: জামিল চৌধুরী

Explanation: বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধান'-এর সম্পাদক হলেন জামিল চৌধুরী।

21. কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?

a) মনসামঙ্গল

b) চণ্ডীমঙ্গলস

c) অন্নদামঙ্গল

d) ধর্মমঙ্গল

Answer: অন্নদামঙ্গল

Explanation: বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০) রচিত 'অন্নদামঙ্গল' কাব্যে ঐতিহাসিক চরিত্র বিদ্যমান।

22. কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?

a) পদ্মাবতী

b) হপ্তপয়কর

c) সিকান্দরনামা

d) তোফা

Answer: পদ্মাবতী

Explanation: মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ এবং মহাকবি আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য 'পদ্মাবতী'তে তার ব্যক্তিগত জীবনের কথা ফুটে উঠেছে।

23. মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?

a) তিন খণ্ডে 'বিষাদ-সিন্ধু' রচনা করেন

b) নিজের জীবনী রচনা করেন

c) জমিদারি দেখাশোনার কাজ করেছেন

d) বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী

Answer: বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী

Explanation: বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের প্রথম স্ত্রী হলেন আজিজুননেসা।

24. জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?

a) ঝরাপালক

b) রূপসী বাংলা

c) বনলতা সেন

d) সাতটি তারার তিমির

Answer: রূপসী বাংলা

Explanation: কবি জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৪) মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ হলো 'রূপসী বাংলা'। এটি ১৯৩৪ সালে লিখিত হয় এবং প্রকাশিত হয় ১৯৫৭ সালে।

25. তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'-কোন উপন্যাসে আছে?

a) বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'

b) শরৎচন্দ্রের 'চরিত্রহীন'

c) রবীন্দ্রনাথের 'গোরা'

d) বিভূতিভূষণের 'আরণ্যক'

Answer: বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'

Explanation: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস 'কপালকুণ্ডলা'র (১৮৬৬) একটি বিখ্যাত উক্তি 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'

26. রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?

a) নতুনের জয়গান গাওয়া

b) সামন্তবাদের বিলুপ্তি দেখানো

c) শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা

d) পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো

Answer: পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো

Explanation: 'রক্তকরবী' (১৯২৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সাংকেতিক নাটক যেখানে পুঁজিবাদের নেতিবাচকতা প্রকাশ পায়।

27. সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) অর্ণব

b) অর্ক

c) প্রসূন

d) পল্লব

Answer: অর্ক

Explanation: 'সূর্য' শব্দের সমার্থক শব্দ 'অর্ক'। সূর্যের আরও সমার্থক শব্দ- রবি, তপন, দিবাকর, আফতাব, ভানু, আদিত্য, মার্তণ্ড, অরুণ, বালার্ক ইত্যাদি।

28. তৃষ্ণার্ত'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) তৃষ্ণা + আর্ত

b) তৃষ্ণা + অর্ত

c) তৃষ্ণা + রিত

d) তৃষ্ণা + ঋত

Answer: তৃষ্ণা + ঋত

Explanation: অ-কার কিংবা আ-কারের পর 'ঋত' থাকলে (অ, আ + ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।

29. লোকসাহিত্য' বলতে কী বুঝায়?

a) কবিতা, গান

b) উপন্যাস, নাটক

c) ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন

d) প্রাচীন লোকনাট্য, চিত্রকলা

Answer: ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন

Explanation: 'Folklore' শব্দের বাংলা প্রতিশব্দ 'লোকসাহিত্য'। জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথাকাহিনি, গল্প, গান, ছড়া, গীতিকা, ধাঁধা, প্রবাদ প্রভৃতি লোকসাহিত্যের উপাদান।

30. দশে মিলে করি কাজ।'- বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?

a) কর্তৃকারকে সপ্তমী

b) সম্প্রদানে সপ্তমী

c) কর্তৃকারকে দ্বিতীয়া

d) কর্তৃকারকে চতুর্থী

Answer: কর্তৃকারকে সপ্তমী

Explanation: বাক্যে ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে।

31. কোন নিয়ম অনুসারে 'সন্তাপ' একটি ব্যঞ্জনবর্ণ?

a) ব্যঞ্জনবর্ণ-ব্যঞ্জনবর্ণ

b) স্বরে-ব্যঞ্জনে

c) ব্যঞ্জনে-স্বরে

d) নিপাতনে সিদ্ধ

Answer: ব্যঞ্জনবর্ণ-ব্যঞ্জনবর্ণ

Explanation: 'সন্তাপ' শব্দটিতে ব্যঞ্জন আর ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে সন্ধি হয়েছে। সম্ + তাপ = সন্তাপ। ম্-এর পর যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।

32. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?

a) সৈয়দ হামজা

b) মুহম্মদ আব্দুল হাই

c) দৌলত কাজী

d) শাহ মুহম্মদ সগীর

Answer: শাহ মুহম্মদ সগীর

Explanation: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। আনুমানিক চৌদ্দ শতকের শেষ থেকে পনেরো শতকের প্রথমার্ধে তার জন্ম হয়।

33. বাংলা ছোটগল্পের রাজা বলা হয় কাকে?

a) রবীন্দ্রনাথ ঠাকুর

b) কাজী নজরুল ইসলাম

c) মানিক বন্দ্যোপাধ্যায়

d) প্রেমেন্দ্র মিত্র

Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

Explanation: বাংলা ছোটগল্পের রাজা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে 'বাংলা ছোটগল্পের জনকও' বলা হয়।

34. সোনালী কাবিন' গ্রন্থের লেখক কে ছিলেন?

a) আল মাহমুদ

b) ফরুখ আহমদ

c) কাজী নজরুল ইসলাম

d) সুফিয়া কামাল

Answer: আল মাহমুদ

Explanation: কবি আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' (১৯৭৩)। এটি একটি সনেট জাতীয় কাব্যগ্রন্থ।

35. বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে?

a) উনিশ শতকে

b) আঠার শতকে

c) বিশ শতকে

d) সতের শতকে

Answer: উনিশ শতকে

Explanation: বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা উনিশ শতকে। বাংলা সাহিত্যের তিন যুগের মধ্যে আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান।

36. শুদ্ধ বানান কোনটি?

a) উপযুক্ত

b) পুরষ্কার

c) পরিস্কার

d) অদৃষ্টপূর্ব

Answer: অদৃষ্টপূর্ব

Explanation: শুদ্ধ বানান 'অদৃষ্টপূর্ব'। অন্যান্য শব্দের শুদ্ধ বানান- সমীচীন, পুরস্কার, পরিষ্কার।

37. কোনটি ভাষার মৌলিক উপাদান নয়?

a) ধ্বনি

b) বর্ণ

c) রূপমূল

d) অর্থ

Answer: অর্থ

Explanation: ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ।

38. কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?

a) রিক্তের বেদন

b) ছাড়পত্র

c) ব্যথার দান

d) আজ সৃষ্টি সুখের উল্লাসে

Answer: আজ সৃষ্টি সুখের উল্লাসে

Explanation: 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কাজী নজরুল ইসলামের কবিতা। নজরুল যখন কলকাতার আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার 'বসন্ত' গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন।

39. কারক' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) ধ্বনিতত্ত্বে

b) রূপতত্ত্বে

c) বাক্যতত্ত্বে

d) অর্থতত্ত্বে

Answer: রূপতত্ত্বে

Explanation: বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক ব্যাকরণের রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচিত হয়।

40. দেশে বিদেশে' কোন ধরনের রচনা?

a) রম্যরচনা

b) ভ্রমণকাহিনি

c) প্রবন্ধ

d) উপন্যাস

Answer: ভ্রমণকাহিনি

Explanation: সৈয়দ মুজতবা আলী রচিত বিখ্যাত ভ্রমণকাহিনি হলো-দেশে-বিদেশে

41. নিচের কোন বানানটি শুদ্ধ?

a) আভ্যন্তরীণ

b) অভ্যন্তরীন

c) অভ্যন্তরিণ

d) অভ্যন্তরীণ

Answer: অভ্যন্তরীণ

Explanation: শুদ্ধ বানান 'অভ্যন্তরীণ'। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান- অগ্ন্যুৎপাত, অত্যধিক, অধ্যাত্ম, অনূর্ধ্ব, অন্তঃসত্ত্বা, অন্ত্যেষ্টিক্রিয়া, অপরাহ্ণ, অলঙ্ঘ্য ইত্যাদি।

42. পেটের ভাত চাল হওয়া' বান্ধারার অর্থ কী?

a) অতিরিক্ত দুর্ভাবনা

b) হজম না হওয়া

c) তীব্র ক্ষুধা

d) ভয় পাওয়া

Answer: অতিরিক্ত দুর্ভাবনা

Explanation: 'পেটের ভাত চাল হওয়া' বাগধারার অর্থ- 'অতিরিক্ত দুর্ভাবনা'।

43. চঞ্চল'-এর স্ত্রীলিঙ্গ কী?

a) কৌতুকপূর্ণ মন

b) চঞ্চলময়ী

c) চঞ্চলবতী

d) চঞ্চলা

Answer: চঞ্চলা

Explanation: 'চঞ্চল'-এর স্ত্রীলিঙ্গ 'চঞ্চলা'। তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।

44. কোনটি দেশি শব্দ?

a) পানি

b) চাবি

c) পেট

d) বোতল

Answer: পেট

Explanation: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।

45. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

a) কুহেলিকা

b) বালুচর

c) ছায়ানট

d) রুদ্রমঙ্গল

Answer: বালুচর

Explanation: 'বালুচর' (১৯৩০) জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ। প্রতিদান, মুসাফির, আরও একদিন আসিও বন্ধু ইত্যাদি এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা।

46. আপ চাহন্তে আণ বিণঠা' চর্যাপদের এই প্রবাদ বাক্যের রচয়িতা কে?

a) কাহ্নপা

b) সরহপা

c) ভুসুকুপা

d) কঙ্কণপা

Answer: কঙ্কণপা

Explanation: 'আপ চাহন্তে আণ বিণঠা' চর্যাপদের কবি কঙ্কণপা রচিত ৪৪ সংখ্যক পদ। তিনি কম্বলাম্বরের বংশজ ছিলেন। প্রথম জীবনে তিনি বিষ্ণুনগরের রাজা ছিলেন।

47. আপ চাহন্তে আণ বিণঠা' চর্যাপদের এই প্রবাদ বাক্যের রচয়িতা কে?

a) সরহপা

b) কাহ্নপা

c) ভুসুকুপা

d) কঙ্কণপা

Answer: কঙ্কণপা

Explanation: আপ চাহন্তে আণ বিণঠা' চর্যাপদের কবি কঙ্কণপা রচিত ৪৪ সংখ্যক পদ। তিনি কম্বলাম্বরের বংশজ ছিলেন। প্রথম জীবনে তিনি বিষ্ণুনগরের রাজা ছিলেন।

48. কোনটি শিশু-কিশোরবিষয়ক পত্রিকা?

a) বার্তা

b) উত্তরাধিকার

c) ধানশালিকের দেশ

d) পথে প্রবাসে

Answer: ধানশালিকের দেশ

Explanation: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৬টি পত্রিকার মধ্যে 'ধানশালিকের দেশ' হলো শিশু-কিশোরবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা।

49. বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা কোনটির অন্তর্ভুক্ত?

a) সিনট্যাক্স তত্ত্ব

b) রূপতত্ত্ব

c) ধ্বনিতত্ত্ব

d) অর্থতত্ত্ব

Answer: অর্থতত্ত্ব

Explanation: ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থ তত্ত্বও বলা হয়।

50. পরশ্ব' শব্দটির অর্থ কী?

a) পার্শ্ববর্তী

b) পরশু

c) পরের ধন

d) চলন

Answer: পরশু

Explanation: 'পরশ্ব' একটি সংস্কৃতজাত শব্দ ও ক্রিয়াবিশেষণ। এর অর্থ আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন বা পরশু।

51. কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক?

a) রক্তাক্ত প্রান্তর

b) সুবচন নির্বাসনে

c) নূরলদীনের সারাজীবন

d) পায়ের আওয়াজ পাওয়া যায়

Answer: পায়ের আওয়াজ পাওয়া যায়

Explanation: সৈয়দ শামসুল হক রচিত 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬) মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৭ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha