1. আজ ২৩ অক্টোবর বাংলা ভাষার কোন অন্যতম প্রধান কবির জন্মদিন?
a) শামসুর রাহমান
b) জীবনানন্দ দাশ
c) আল মাহমুদ
d) শঙ্ক ঘোষ
Answer: শামসুর রাহমান
2. কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
a) কুমিল্লা
b) খুলনা
c) ঢাকা
d) পাবনা
Answer: ঢাকা
3. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
a) পাড়াতলা
b) পাহাড়পুর
c) পাড়াতলি
d) চরপাড়া
Answer: পাড়াতলি
4. কর্মজীবনে কবি শামসুর রাহমান ছিলেন-
a) শিক্ষক
b) সাহিত্যে গবেষক
c) সাংবাদিক
d) আইনজীবী
Answer: সাংবাদিক
5. ২০০৬ সনের আগস্ট মাসের কোন তারিখে শামসুর রাহমান মারা যান-
a) ১৪
b) ১৫
c) ১৬
d) ১৭
Answer: ১৭
6. বাংলাদেশের সাহিত্যে 'শামসুর রাহমান' এর পরিচয় কি?
a) কবি
b) সাহিত্যিক
c) উপন্যাস রচয়িতা
d) প্রবন্ধ রচয়িতা
Answer: কবি
7. নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি কার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য?
a) দিলওয়ার
b) জীবনানন্দ দাশ
c) সুফিয়া কামাল
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
8. শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
a) রৌদ্র করোটিতে
b) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
c) বিধ্বস্ত নীলিমা
d) বন্দী শিবির থেকে
Answer: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
9. 'বন্দী শিবির থেকে' এর কবি কে?
a) শামসুর রাহমান
b) সৈয়দ শামসুল হক
c) শামসুল ইসলাম
d) শমসের আলী
Answer: শামসুর রাহমান
10. শামসুর রাহমানের 'বন্দী শিবির থেকে' প্রকাশিত হয়-
a) ১৯৭১
b) ১৯৭২
c) ১৯৭৩
d) ১৯৭৪
Answer: ১৯৭২
11. 'তোমাকে পাাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতাটি কে লিখেছেন?
a) নির্মলেন্দু গুণ
b) শামসুর রাহমান
c) কাজী নজরুল ইসলাম
d) সৈয়দ শামসুল হক
Answer: শামসুর রাহমান
12. 'স্বাধীনতা তুমি' কবিতাটি কে রচনা করেন?
a) ফররুখ আহমদ
b) বেগম সুফিয়া কামাল
c) শামসুর রাহমান
d) গোলাম মোস্তফা
Answer: শামসুর রাহমান
13. 'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a) নিজ বাসভূমে
b) বন্দী শিবির থেকে
c) বিধ্বস্ত নীলিমা
d) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
Answer: বন্দী শিবির থেকে
14. শামসুর রাহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর?
a) টানাপোড়েন
b) তুমি বলেছিলে
c) ভালোবাসা তুমি
d) আসাদের শার্ট
Answer: তুমি বলেছিলে
15. 'একটি ফটোগ্রাফ' কবিতার লেখক কে?
a) আল মাহমুদ
b) সুফিয়া কামাল
c) বন্দে আলী মিয়া
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
16. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
a) আল মাহমুদ
b) আবদুল মান্নান সৈয়দ
c) অমিয় চক্রবর্তী
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
Read More:
17. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a) রৌদ্র করোটিতে
b) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
c) বন্দী শিবির থেকে
d) নিজ বাসভূমে
Answer: নিজ বাসভূমে
18. "একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং" চরণটি কোন কবিতাভুক্ত?
a) ঐকতান
b) সেই অস্ত্র
c) লোক-লোকান্তর
d) ফেব্রুয়ারি ১৯৬৯
Answer: ফেব্রুয়ারি ১৯৬৯
19. 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের লেখক কে?
a) জসীমউদ্দিন
b) জীবনানন্দ দাশ
c) সুকান্ত ভট্টাচার্য
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
20. 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
a) ড. আশরাফ সিদ্দিকী
b) সৈয়দ আলী আহসান
c) শামসুর রাহমান
d) সানাউল হক
Answer: শামসুর রাহমান
21. 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' এর রচয়িতা কে?
a) আল মাহমুদ
b) আবুল হাসান
c) শামসুর রাহমান
d) শহীদ কাদরী
Answer: শামসুর রাহমান
22. কোনটি শামসুর রাহমানের রচনা?
a) নিরন্তর ঘণ্টাধ্বনি
b) নির্জন স্বাক্ষর
c) নিরালোকে দিব্যরথ
d) নির্বাণ
Answer: নিরালোকে দিব্যরথ
23. 'দুঃসময়ের মুখোমুখি' কার লেখা?
a) সানাউল হক
b) শামসুর রাহমান
c) আহসান হাবীব
d) সৈয়দ শামসুল হক
Answer: শামসুর রাহমান
24. 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা -
a) আহসান হাবীব
b) আলাউদ্দিন আল আজাদ
c) মহাদেব সাহা
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
25. 'বিধ্বস্ত নীলিমা'র কবি-
a) শামসুর রাহমান
b) হাসান হাফিজুর রহমান
c) শহীদ কাদরী
d) সৈয়দ শামসুল হক
Answer: শামসুর রাহমান
26. নিচের কোনটি শামসুর রাহমানের কবিতা?
a) কেয়ার কাঁটা
b) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
c) আমার পূর্ব বাংলা
d) অপরাহ্নের আলো
Answer: ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
27. 'মাতাল ঋত্বিক' কার গ্রন্থের নাম?
a) শামসুর রাহমান
b) সৈয়দ আলী আহসান
c) অমিয় চক্রবর্তী
d) সৈয়দ ওয়ালীউল্লাহ
Answer: শামসুর রাহমান
28. শামসুর রাহমানের গদ্য গ্রন্থ -
a) স্মৃতির শহর
b) বুক তার বাংলাদেশের হৃদয়
c) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
d) প্রতিদিন ঘরহীন ঘরে
Answer: স্মৃতির শহর
29. 'স্মৃতির শহর' কোন শ্রেণির রচনা?
a) প্যারোডি
b) বায়োগ্রাফি
c) অটোবায়োগ্রাফি
d) স্কেচ
Answer: অটোবায়োগ্রাফি
30. শামসুর রাহমানের আত্মজীবনী -
a) কালের ধুলোয় লেখা
b) হৃদয়ে আমার পৃথিবীর আলো
c) নিজ বাসভূমে
d) বন্দী শিবির থেকে
Answer: কালের ধুলোয় লেখা