Exams Study Jobs Teachers Students

৭৫ দিনের জার্নি ( বাংলা - ১১ )

Bengali Lesson 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি ( বাংলা - ১১ ) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-

ক) ভারতচন্দ্র রায়
খ) দৌলত কাজী
গ) সৈয়দ হামজা
ঘ) আব্দুল হাকিম
উত্তর: সৈয়দ হামজা
ব্যাখ্যা: সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।

2. কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

ক) মাছ আকাশে উড়ে
খ) তাঁর খুব আনন্দ পেল
গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
ঘ) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী
উত্তর: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত

3. 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?

ক) আবু ইসহাক
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) প্রমথনাথ বিশী
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: 'বীরবল' বিশিষ্ট বাঙালি প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার প্রমথ চৌধুরী-এর ছদ্মনাম।

4. 'বেতার, বিপত্নীক' শব্দ দুটি কোন সমাসের উদাহরণ?

ক) নঞ তৎপুরুষ, বহুব্রীহি
খ) কর্মধারয়, বহুব্রীহি
গ) অব্যয়ীভাব, তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ, দ্বিগু
উত্তর: নঞ তৎপুরুষ, বহুব্রীহি
ব্যাখ্যা: 'বেতার' সাধারণত নঞ বহুব্রীহি হয়। তবে অপশনের সীমাবদ্ধতার কারণে (ক) কে উত্তর হিসেবে ধরা হয়েছে।

5. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?

ক) শনিবারের চিঠি
খ) বঙ্গদর্শন
গ) তত্ত্ববোধিনী
ঘ) সংবাদ প্রভাকর
উত্তর: শনিবারের চিঠি
ব্যাখ্যা: শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। - এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক। - চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বঙ্গদর্শনঃ ১৮৭২ সালে বাংলা সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) খ্রি. প্রথম 'বঙ্গদর্শন ' পত্রিকাটি প্রকাশ করেন এবং তিনিই এ পত্রিকার প্রথম সম্পাদক। তত্ত্ববোধিনীঃ 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। এটি ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল। এটি প্রথম প্রকাশি হয় ১৮৪৩ সালের ১৬ আগস্ট। সংবাদ প্রভাকরঃ এটি ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।

6. নিচের কোনটি অশুদ্ধ?

ক) অহিংস-সহিংস
খ) প্রসন্ন-বিষন্ন
গ) দোষী-নির্দোষী
ঘ) নিষ্পাপ-পাপিনী
উত্তর: দোষী-নির্দোষী

7. 'অভিরাম' শব্দের অর্থ কী?

ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর
উত্তর: সুন্দর
ব্যাখ্যা: 'অভিরাম' শব্দের অর্থ হলো সুন্দর, মনোহর, মনোরম, আকর্ষণীয়, বা তৃপ্তিদায়ক।

8. কাজী ইমদাদুল হকের 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?

ক) মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
খ) কৃষক সমাজের সংগ্রামশীল চিত্র
গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ) চাষী জীবনের করুণ চিত্র
উত্তর: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ব্যাখ্যা: কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’ (১৯৩৩) উপন্যাসের মূল উপজীব্য হলো বিংশ শতাব্দীর শুরুর দিকের বাঙালি মুসলিম সমাজের কুসংস্কার, গোঁড়ামি, পীর-মুরিদি প্রথা এবং ইংরেজি শিক্ষার বিরোধিতার চিত্র তুলে ধরা। প্রধান চরিত্র আবদুল্লাহর মাধ্যমে লেখক রক্ষণশীল সমাজের বিরুদ্ধে প্রগতিশীলতা, আধুনিক শিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

9. 'পরমেশ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?

ক) পরম + এশ
খ) পরম + ঈশ
গ) পরম + ইশ
ঘ) পরম + ইস
উত্তর: পরম + ঈশ

10. চর্যাপদের টীকাকারের নাম কী?

ক) মীননাথ
খ) প্রবোধ চন্দ্র বাগচী
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) মুনিদত্ত
উত্তর: মুনিদত্ত
ব্যাখ্যা: চর্যাপদের টীকাকারের নাম মুনিদত্ত। তিনি সংস্কৃত ভাষায় চর্যাপদের টীকা বা ভাষ্য রচনা করেছিলেন, যা ‘নির্মাণগিরি টীকা’ বা ‘চর্যাগীতিকোষবৃত্তি’ নামে পরিচিত।

11. 'সরল' এর বিপরীত শব্দ নয় কোনটি?

ক) গরল
খ) কুটিল
গ) জটিল
ঘ) বক্র
উত্তর: গরল
ব্যাখ্যা: 'সরল' শব্দের বিপরীতার্থক শব্দ নয় হলো 'গরল'।

12. 'আমীর হামজা' কাব্য রচনা করেন কে?

ক) আলাওল
খ) ফকির গরীবুল্লাহ
গ) সৈয়দ হামজা
ঘ) রেজাউদ্দৌলা
উত্তর: ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা: মধ্যযুগের দোভাষী পুথিসাহিত্য 'আমীর হামজা' মূলত কবি ফকির গরিবুল্লাহ (প্রথম অংশ) এবং পরবর্তীতে তাঁর শিষ্য সৈয়দ হামজা (শেষ অংশ) রচনা করেন।

13. Anatomy- শব্দের অর্থ -

ক) সাদৃশ্য
খ) স্নায়ুতন্ত্র
গ) শারীরবিদ্যা
ঘ) অঙ্গ-সঞ্চালন
উত্তর: শারীরবিদ্যা
ব্যাখ্যা: Anatomy শব্দের অর্থ শারীরবিদ্যা বা অঙ্গ ব্যবচ্ছেদবিদ্যা।

14. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

ক) কাজী আবদুল ওদুদ
খ) এস ওয়াজেদ আলী
গ) আবুল ফজল
ঘ) আব্দুল কাদির
উত্তর: এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা: বুদ্ধির মুক্তি আন্দোলনের (১৯২৬) সঙ্গে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলি। এই আন্দোলনের মূল কাণ্ডারিরা ছিলেন কাজী আবদুল ওদুদ, আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী, ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, আব্দুল কাদির এবং নজরুল ইসলাম।

15. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

ক)
খ)
গ)
ঘ) অ্যা
উত্তর:
ব্যাখ্যা: বাংলায় নিম্ন বিবৃত স্বরধ্বনি বা নিম্ন স্বরধ্বনি হলো ‘আ’ । এটি উচ্চারণের সময় জিহ্বা মুখের সবচেয়ে নিচে এবং শায়িত বা সমতল অবস্থায় থাকে, এবং মুখগহ্বর সবচেয়ে বেশি খোলা (বিবৃত) থাকে।

16. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-

ক) আল মাহমুদ
খ) রফিক আজাদ
গ) আবুল হাসান
ঘ) আবুল হোসেন
উত্তর: আবুল হাসান
ব্যাখ্যা: 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি হলেন বিশিষ্ট বাংলাদেশী কবি ও সাংবাদিক আবুল হাসান। ১৯৭৫ সালের অক্টোবর মাসে সন্ধানী প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়।

17. 'পয়মন্তি এল'। এখানে 'পয়মন্তি' কোন কারক?

ক) করণ কারক
খ) কর্তৃকারক
গ) কর্মকারক
ঘ) অপাদান কারক
উত্তর: কর্তৃকারক
ব্যাখ্যা: বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে। - বাক্যের ক্রিয়াকে 'কে/কারা' দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। - "পয়মন্তি" এখানে সেই ব্যক্তি বা বস্তু যা এসেছে, অর্থাৎ কার্য সম্পাদনকারী। "এলো" ক্রিয়া নির্দেশ করছে যে কেউ বা কিছু এসেছে। - তাই 'পয়মন্তি' কর্তৃকারক ।

18. 'অনাথিনী' কোন লেখকের প্রথম উপন্যাস?

ক) খান মুহাম্মদ মঈনুদ্দিন
খ) বেনজীর আহমেদ
গ) হুমায়ূন কবির
ঘ) শামসুল হক
উত্তর: খান মুহাম্মদ মঈনুদ্দিন

19. 'পাণিগ্রহণ' কথাটি যা থেকে এসেছে তা হলো-

ক) মালা
খ) ফুল
গ) বীণা
ঘ) হাত
উত্তর: হাত
ব্যাখ্যা: 'পাণিগ্রহণ' কথাটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে, যা বৈদিক বিবাহ প্রথার একটি অন্যতম প্রধান অংশ [৯, ৩]। এই শব্দের অর্থ হল 'হাত ধরা' (পাণি=হাত, গ্রহণ=ধরা), যা বিবাহ বা উদ্বাহ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আচারকে নির্দেশ করে

20. সৈয়দ মুজতবা আলী রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি?

ক) পঞ্চতন্ত্র
খ) কালান্তর
গ) প্রবন্ধ সংগ্রহ
ঘ) শাশ্বত বঙ্গ
উত্তর: পঞ্চতন্ত্র
ব্যাখ্যা: 'পঞ্চতন্ত্র' গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকের বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।

21. 'পিপাসিত' শব্দের বিশেষ্য রূপ-

ক) পিপাসী
খ) পিপাসু
গ) পিপাসা
ঘ) পিয়াসী
উত্তর: পিপাসা
ব্যাখ্যা: পিপাসিত (বিশেষণ) শব্দের বিশেষ্য রূপ হলো পিপাসা।

22. 'সাজাহান' নাটকটির প্রথম রচয়িতা কে?

ক) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
খ) তুলসী লাহিড়ী
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: বিখ্যাত ঐতিহাসিক নাটক 'সাজাহান'-এর রচয়িতা হলেন বিশিষ্ট বাঙালি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল. রায়) । ১৯০৯ সালে (মতান্তরে ১৯৩২ সালে প্রকাশিত) রচিত এই নাটকটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক নাট্যকর্ম হিসেবে গণ্য করা হয়।

23. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত?

ক) রতন
খ) কবাট
গ) পিচাশ
ঘ) মুলুক
উত্তর: পিচাশ
ব্যাখ্যা: 'পিশাচ' থেকে 'পিচাশ'—এটি মূলত বাংলা ব্যাকরণের ধ্বনি বিপর্যয় (Metathesis) এর একটি অন্যতম প্রধান উদাহরণ।

24. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

ক) আত্মচরিত
খ) আত্মকথা
গ) আত্মজিজ্ঞাসা
ঘ) আমার কথা
উত্তর: আত্মচরিত
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম "আত্মচরিত" । তাঁর মৃত্যুর পর ১৮৯১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন এটি প্রকাশ করেন । এটি একটি অসমাপ্ত আত্মজীবনী যা তাঁর জীবনের বিভিন্ন ঘটনার আলোকপাত করে।

25. 'সকল আলেমগণ আজ উপস্থিত।' - বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচণ্ডালী দোষে
খ) বাহুল্য দোষে
গ) দুর্বোধ্যতা দোষে
ঘ) বিদেশি শব্দ দোষে
উত্তর: বাহুল্য দোষে
ব্যাখ্যা: 'সকল আলেমগণ আজ উপস্থিত' বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। এই বাক্যে 'সকল' এবং 'গণ' উভয়ই বহুবচন নির্দেশ করে, যা প্রয়োজনের অতিরিক্ত। শুদ্ধ বাক্যটি হবে: "আলেমগণ আজ উপস্থিত" অথবা "সকল আলেম আজ উপস্থিত"।

26. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?

ক) ফণিমনসা
খ) বনগীতি
গ) দোলনচাঁপা
ঘ) গানের মালা
উত্তর: দোলনচাঁপা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের অন্যতম প্রধান ও জনপ্রিয় প্রেমের কাব্য হলো 'দোলন-চাঁপা' (১৯২৩)। এছাড়া তাঁর রচিত 'ছায়ানট', 'সিন্ধু-হিন্দোল' এবং 'চক্রবাক' কাব্যগ্রন্থেও প্রেমের নিবিড় অনুভূতি ফুটে উঠেছে।

27. বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ -

ক) নারীর মূল্য
খ) রায়তের কথা
গ) তেল নুন লকড়ি
ঘ) বীরবলের হালখাতা
উত্তর: বীরবলের হালখাতা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ - - বীরবলের হালখাতা । বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ ।

28. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

ক) চৌরসন্ধি
খ) ক্রীতদাসের হাসি
গ) ভেজাল
ঘ) বনি আদম
উত্তর: বনি আদম
ব্যাখ্যা: 'বনি আদম' নামে মূল বিখ্যাত কবিতাটি পারস্যের কবি শেখ সাদী শিরাজী-র লেখা, যা তাঁর 'গুলিস্তান' গ্রন্থ থেকে নেওয়া।

29. 'যে গাছে উঠতে পটু' এক কথায়-

ক) গাছো
খ) গাছি
গ) গেছো
ঘ) আরোহী
উত্তর: গেছো

30. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামে উৎসর্গ করেছিলেন?

ক) বিসর্জন
খ) ডাকঘর
গ) বসন্ত
ঘ) অচলায়তন
উত্তর: বসন্ত
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বসন্ত' গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।

31. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?

ক) কোলন
খ) হাইফেন
গ) কমা
ঘ) সেমিকোলন
উত্তর: সেমিকোলন
ব্যাখ্যা: দুটি বাক্যের মধ্যে অর্থের বা ভাবের গভীর সম্বন্ধ থাকলে সেখানে সেমিকোলন (;) বসাতে হয়। এটি দাড়ি (।) বা কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন বোঝায় এবং পরস্পর সম্পর্কিত দুটি স্বাধীন বাক্যকে সংযুক্ত করে।

32. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি

ক) শঙ্খনীল কারাগার
খ) কাঁটাতারের প্রজাপতি
গ) জাহান্নাম হইতে বিদায়
ঘ) আর্তনাদ
উত্তর: জাহান্নাম হইতে বিদায়
ব্যাখ্যা: শওকত ওসমানের ‘জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১) একটি অনন্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ পরবর্তী দেড় মাসের ভয়াবহ পরিস্থিতি, পাকিস্তানি বাহিনীর নির্মমতা এবং বাঙালি মধ্যবিত্তের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও আতঙ্কের চিত্র ফুটে উঠেছে।

33. 'বিপরীতার্থক শব্দ' ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তর: অর্থতত্ত্বে
ব্যাখ্যা: বিপরীত শব্দ (Antonyms) বাংলা ব্যাকরণের অর্থতত্ত্ব (Semantics) অংশে আলোচিত হয়।

34. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) মোহাম্মদ বরকতুল্লাহ
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মোহাম্মদ লুৎফর রহমান
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: 'সাম্য' গ্রন্থের রচয়িতা হলেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, যা ১৮৭৯ সালে প্রকাশিত হয়।

35. কোনটি নিলীন বর্ণ?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় ‘অ’ (অ-কার) কে নিলীন বর্ণ বলা হয়।

আশা করি ৭৫ দিনের জার্নি ( বাংলা - ১১ ) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট