1. বাংলা সাহিত্যের আদি কবি কে?
a) কাহ্নপা
b) ভুসুকুপা
c) লুইপা
d) চাগুনপা
Answer: লুইপা
2. 'অক্ষর' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
a) ওক্ খোর
b) অকখোর
c) ওকখর
d) অকখর
Answer: ওক্ খোর
3. 'পৃথিবীতে কে কাহার' এখানে 'পৃথিবীতে কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ২য়া
b) করণে ৩য়া
c) অধিকরণে ৭মী
d) অপাদানে ৫মী
Answer: অধিকরণে ৭মী
4. ভাষার মৌলিক উপাদান -
a) ধ্বনি
b) বাক্য
c) শব্দ
d) বর্ণ
Answer: ধ্বনি
5. সংস্কৃত কোন ছন্দে চর্যাপদ রচিত?
a) মাত্রাবৃত্ত ছন্দ
b) অক্ষরবৃত্ত ছন্দ
c) সরবৃত্ত
d) পজ্ঝটিকা ছন্দ
Answer: পজ্ঝটিকা ছন্দ
6. 'Philology' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
a) ধ্বনিবিদ্যা
b) ভৌতবিদ্যা
c) ভাষাবিদ্যা
d) দর্শনবিদ্যা
Answer: ভাষাবিদ্যা
7. কবি নিজেকে কোন বায়ু বলেছেন?
a) উত্তরের
b) পূর্বের
c) দক্ষিণের
d) পশ্চিমের
Answer: উত্তরের
8. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন?
a) ২২ বছর
b) ২৪ বছর
c) ৩০ বছর
d) ৩৫ বছর
Answer: ২৪ বছর
9. 'মৈথিল কোকিল' খ্যাত কে?
a) জ্ঞানদাস
b) গোবিন্দদাস
c) বিদ্যাপতি
d) চণ্ডীদাস
Answer: বিদ্যাপতি
10. 'নবযুগ' কী?
a) নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ
b) নজরুল রচিত উপন্যাস গ্রন্থ
c) নজরুল রচিত সম্পাদিত পত্রিকা
d) নজরুল রচিত অনূদিত নাটক
Answer: নজরুল রচিত সম্পাদিত পত্রিকা
11. 'Autonomous' শব্দের অর্থ-
a) স্বাক্ষর
b) স্বায়ত্তশাসিত
c) সত্যায়িত
d) সংশোধিত
Answer: স্বায়ত্তশাসিত
Read More:
12. 'উদ্যত'এর সমার্থক শব্দ কোনটি?
a) বলিষ্ঠ
b) দুর্বিনীত
c) অবিনীত
d) সংকল্পবদ্ধ
Answer: সংকল্পবদ্ধ
13. 'জিহ্বায় উচ্চারিত প্রতিটি কবিতা।' শূন্যস্থানে কী বসবে?
a) শব্দমালা
b) সত্য
c) শব্দ রাশি
d) সত্য শব্দ
Answer: সত্য শব্দ
14. 'মালঞ্চ শব্দের অর্থ কী?
a) মালি
b) ফুলের বাগান
c) গোলাপ ফুলের বাগান
d) রজনীগন্ধা ফুলের বাগান
Answer: ফুলের বাগান
15. চর্যাপদের পদসংখ্যা কত?
a) ৫০
b) ৫৫
c) ৬০
d) ৪০
Answer: ৫০
16. তৎসম শব্দ কোনগুলো?
a) পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র
b) আকাশ, বৃক্ষ, ধর্ম, পৃথিবী
c) সূর্য, চন্দ্র, সাপ, শিল্পী
d) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
Answer: আকাশ, বৃক্ষ, ধর্ম, পৃথিবী
17. 'নদী' শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
a) নেত্র
b) সৈকত
c) সলিল
d) তটিনী
Answer: তটিনী
18. 'প্রত্যেকেই নীরব হয়ে থাকে'। বাক্যটির নেতিবাচক রূপ-
a) কেউ কোন কথা বলে না
b) কারো মুখে কোন কথা সরে না
c) কারো মুখে কোন কথা নেই
d) কারো মুখে কোন শব্দ নে
Answer: কারো মুখে কোন কথা সরে না
19. চর্যাপদের মনীন্দ্রমোহন বসুর ৮ নং পদের সাথে কোন লেখকের লেখার মিল আছে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) কাজী নজরুল ইসলাম
c) রামরাম বসু
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
20. কাজী নজরুল ইসলামকে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করে কে?
a) ভারত সরকার
b) বাংলাদেশ সরকার
c) ঢাকা বিশ্ববিদ্যালয়
d) ব্রিটিশ সরকার
Answer: ভারত সরকার