1. ১. 'সমাস' শব্দের অর্থ কী?
a) সংক্ষেপণ
b) সংযোজন
c) বিশ্লেষণ
d) সম্প্রসারণ
Answer: সংক্ষেপণ
2. ২. সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
3. ৩. সমাস প্রধানত কয় প্রকার?
a) ৪ প্রকার
b) ৬ প্রকার
c) ৮ প্রকার
d) ৩ প্রকার
Answer: ৬ প্রকার
4. ৪. যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেকটিকে কী বলে?
a) সমস্যমান পদ
b) সমস্ত পদ
c) উত্তর পদ
d) পূর্ব পদ
Answer: সমস্যমান পদ
5. ৫. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কী বলা হয়?
a) পূর্বপদ
b) পরপদ
c) উত্তরপদ
d) ব্যাসবাক্য
Answer: পূর্বপদ
6. ৬. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
a) উপমান কর্মধারয়
b) উপমিত কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) দ্বিগুণ কর্মধারয়
Answer: উপমান কর্মধারয়
7. ৭. পরপদের অর্থ প্রধান থাকে কোন সমাসে?
a) তৎপুরুষ, দ্বিগু ও কর্মধারয়
b) দ্বন্দ্ব ও বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) অলুক সমাস
Answer: তৎপুরুষ, দ্বিগু ও কর্মধারয়
8. ৮. 'মুখচন্দ্র' কোন সমাসের উদাহরণ?
a) উপমিত কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) ষষ্ঠী তৎপুরুষ
Answer: উপমিত কর্মধারয়
Read More:
9. ৯. 'শোকানল' (শোক রূপ অনল) কোন সমাস?
a) রূপক কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) উপমিত কর্মধারয়
d) মধ্যপদলোপী কর্মধারয়
Answer: রূপক কর্মধারয়
10. ১০. 'সিংহাসন' (সিংহ চিহ্নিত আসন) কোন সমাস?
a) মধ্যপদলোপী কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) চতুর্থী তৎপুরুষ
Answer: মধ্যপদলোপী কর্মধারয়
11. ১১. 'দম্পতি' শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) জায়া ও পতি
b) দম ও পতি
c) জায়া ও স্বামী
d) দুই পতি
Answer: জায়া ও পতি
12. ১২. 'বিনা-পাণিতে যার' = 'বীণাপাণি'—এটি কোন সমাস?
a) ব্যধিকরণ বহুব্রীহি
b) সমানাধিকরণ বহুব্রীহি
c) নঞ বহুব্রীহি
d) অলুক বহুব্রীহি
Answer: ব্যধিকরণ বহুব্রীহি
13. ১৩. যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে কী বলে?
a) বহুব্রীহি সমাস
b) দ্বন্দ্ব সমাস
c) তৎপুরুষ সমাস
d) অব্যয়ীভাব সমাস
Answer: বহুব্রীহি সমাস
14. ১৪. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, তাকে কী বলে?
a) তৎপুরুষ সমাস
b) কর্মধারয় সমাস
c) দ্বিগু সমাস
d) অব্যয়ীভাব সমাস
Answer: তৎপুরুষ সমাস
15. ১৫. 'প্রতিদিন' (দিন দিন) কোন সমাসের উদাহরণ?
a) অব্যয়ীভাব সমাস
b) দ্বিগু সমাস
c) দ্বন্দ্ব সমাস
d) তৎপুরুষ সমাস
Answer: অব্যয়ীভাব সমাস