1. বর্ণচোরা কোন সমাসের উদাহরণ?
a) উপপদ তৎপুরুষ সমাস
b) অলুক বহুব্রীহি সমাস
c) কর্মধারয় সমাস
d) নিত্য সমাস
Answer: উপপদ তৎপুরুষ সমাস
2. পত্র শব্দের আভিধানিক বা ব্যবহারিক অর্থ কি?
a) বিনিময়
b) স্মারক
c) সংযোগ
d) উদ্যম
Answer: স্মারক
3. আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে-এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে ৭মী
b) অপাদানে ৭মী
c) করণে ৭মী
d) কর্মে ৭মী
Answer: অপাদানে ৭মী
4. পুস্তিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?
a) বৃহদার্থে
b) বিপরীতার্থে
c) সমার্থে
d) ক্ষুদার্থে
Answer: ক্ষুদার্থে
Explanation: বাংলা ভাষায় "পুস্তিকা" শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এখানে "পুস্তিকা" শব্দের অর্থ হলো ছোট বই বা পুস্তকের ক্ষুদ্র/অনুকার রূপ। "পুস্তক" শব্দটির সাথে "-ইকা" প্রত্যয় যোগ করে "পুস্তিকা" গঠন করা হয়েছে, যা ক্ষুদ্রতা বা লঘুত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এটি ক্ষুদার্থে (অর্থাৎ ক্ষুদ্রার্থ প্রকাশে) স্ত্রীবাচক শব্দের উদাহরণ।
5. শত্রুকে দমন করে যে- এক কথায় প্রকাশ
a) শত্রুঘ্ন
b) কৃতঘ্ন
c) অরিন্দম
d) অজাতশত্রু
Answer: অরিন্দম
6. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) বাক্যতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) ধ্বনিতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব
7. সনেটের আদি কবি কে?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) ফররুখ আহমেদ
c) লর্ড ওয়েলে সিলি
d) পেত্রার্ক
Answer: পেত্রার্ক
8. হারিকিরি শব্দের অর্থ কি?
a) আত্মহত্যা
b) আত্মরক্ষা
c) রিক্সা
d) হারানো
Answer: আত্মহত্যা
Read More:
9. চিকিৎসাশাস্ত্র কোন সমাস?
a) বহুব্রীহি সমাস
b) কর্মধারয় সমাস
c) অব্যয়ীভাব সমাস
d) তৎপুরুষ সমাস
Answer: কর্মধারয় সমাস
10. ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসের রচয়িতা কে?
a) হুমায়ূন আহমেদ
b) রফিক আজাদ
c) দাউদ হায়দার
d) হুমায়ূন আজাদ
Answer: হুমায়ূন আজাদ
11. রাজপুত কোন ধরনের শব্দ?
a) রুঢ়ি
b) যোগরূঢ়
c) যৌগিক
d) মৌলিক
Answer: যোগরূঢ়
12. আষাঢ়ে বৃষ্টি নামে- আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে ৭মী
b) করণে ৭মী
c) অধিকরণে ৭মী
d) কর্মে ৭মী
Answer: অধিকরণে ৭মী
13. হরণ করার ইচ্ছা-
a) জিহীর্ষা
b) জুগুপ্সা
c) বিভ্রমিষা
d) জীজিবীষা
Answer: জিহীর্ষা
14. নির্জন স্বাক্ষর উপন্যাসের রচয়িতা কে?
a) বিষ্ণু দে
b) সুধীন্দ্রনাথ দত্ত
c) হুমায়ুন কবির
d) বুদ্ধদেব বসু
Answer: বুদ্ধদেব বসু
15. দফতর কোন ভাষার শব্দ?
a) ফরাসি
b) ফারসি
c) আরবি
d) পর্তুগিজ
Answer: ফারসি