1. বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
a) পদ
b) বাক্য
c) সমাস
d) সন্ধি
Answer: পদ
2. পদ মোট কয় প্রকার?
a) চার
b) পাঁচ
c) ছয়
d) সাত
Answer: পাঁচ
3. সব্যয় পদ কত প্রকার?
a) দুই
b) তিন
c) চার
d) পাঁচ
Answer: চার
4. "এ এক বিরাট সত্য।" এ বাক্যে 'সত্য' কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) বিশেষণের বিশেষণ
Answer: বিশেষ্য
5. বিশেষ্য পদ কয় প্রকার?
a) চার
b) পাঁচ
c) ছয়
d) দশ
Answer: ছয়
6. নিচের কোনটি বিশেষ্য পদ?
a) রূপবান
b) নিখুঁত
c) মঙ্গলগ্রহ
d) কিংবা
Answer: মঙ্গলগ্রহ
7. 'নদী ও পর্বত' কোন ধরনের বিশেষ্য পদ?
a) সংজ্ঞাবাচক
b) জাতিবাচক
c) বস্তুবাচক
d) সমষ্টিবাচক
Answer: জাতিবাচক
8. পদ্মা, মেঘনা, যমুনা - কোন বিশেষ্য?
a) সংজ্ঞাবাচক
b) বস্তুবাচক
c) সমষ্টিবাচক
d) ভাববাচক
Answer: সংজ্ঞাবাচক
9. চাউল, চিনি, পানি, কাঠ- এগুলো কোন প্রকার বিশেষ্য
a) জাতিবাচক
b) সমষ্টিবাচক
c) ব্যক্তিবাচক
d) বস্তুবাচক
Answer: বস্তুবাচক
10. 'সমিতি' কোন বিশেষ্যের উদাহরণ?
a) নামবাচক
b) জাতিবাচক
c) সমষ্টিবাচক
d) গুণবাচক
Answer: সমষ্টিবাচক
11. 'পঞ্চায়েত' কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) ক্রিয়া
Answer: বিশেষ্য
12. কোনটি ভাববাচক বিশেষ্য?
a) ভোজন
b) সৌরভ
c) চিনি
d) জনতা
Answer: ভোজন
13. কোনটি গুণবাচক বিশেষ্য?
a) সৌন্দর্য
b) দর্শন
c) লবণ
d) ভোজন
Answer: সৌন্দর্য
14. কোনো কিছুর নামকে বলে-
a) বিশেষণ
b) বিশেষ্য
c) অব্যয়
d) ক্রিয়া
Answer: বিশেষ্য
15. 'সিক্ত নীলাম্বরি' - 'নীলাম্বরি' কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) ক্রিয়া বিশেষণ
Answer: বিশেষ্য
16. কোনগুলো বিশেষ্য পদের উদাহরণ?
a) সবুজ মাঠ, কালো মেঘ
b) টসটসে ফল, তকতকে মেঝে
c) আমরা, তোমরা
d) আরব সাগর, বিশ্বনবী
Answer: আরব সাগর, বিশ্বনবী
17. কোনটি নাম বিশেষণ?
a) নীল আকাশ
b) রকেট অতি দ্রুত চলে
c) ধীরে ধীরে বায়ু বয়
d) ধি্ক তারে, শত ধি্ক নির্লজ্জ যে জন
Answer: নীল আকাশ
18. কোনটি রূপবাচক নাম বিশেষণ?
a) সবুজ মাঠ
b) ঠাণ্ডা হাওয়া
c) বেলেমাটি
d) চৌচালা ঘর
Answer: সবুজ মাঠ
19. "সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে?" - 'সুস্থ সবল' কোন বিশেষণ?
a) ক্রিয়া বিশেষণ
b) বিশেষ্যের বিশেষণ
c) সর্বনামের বিশেষণ
d) ভাব বিশেষণ
Answer: বিশেষ্যের বিশেষণ
20. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?
a) শস্য সবুজ
b) নিপুণ কারিগর
c) প্রথমা কন্যা
d) কবেকার কথা
Answer: নিপুণ কারিগর
21. কোনটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ?
a) রোগা ছেলেটি
b) সত্তর পৃষ্ঠা
c) মেটে কলসি
d) কেমন অবস্থা
Answer: রোগা ছেলেটি
Read More:
22. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
a) মেটে কলসি
b) হাজার টনী জাহাজ
c) দক্ষ কারিগর
d) নাম পুরুষ
Answer: হাজার টনী জাহাজ
23. 'পাথরে মূর্তি' এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
a) উপাদানবাচক
b) রূপবাচক
c) অবস্থাবাচক
d) গুণবাচক
Answer: উপাদানবাচক
24. কোনটি অংশবাচক নাম বিশেষণের উদাহরণ?
a) বিঘাটেক জমি
b) হাজার টনী জাহাজ
c) পাঁচ শতাংশ ভূমি
d) ষোল আনা দখল
Answer: ষোল আনা দখল
25. উপসর্গযুক্ত বিশেষণ কোনটি?
a) ঠাণ্ডা হাওয়া
b) আচ্ছা মানুষ
c) নির্জলা মিথ্যা
d) সুন্দর সকাল
Answer: নির্জলা মিথ্যা
26. কোনটি সমাসসিদ্ধ বিশেষণ?
a) কবেকার কথা
b) আচ্ছা মানুষ
c) নৈতিক বল
d) চৌচালা ঘর
Answer: চৌচালা ঘর
27. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে- তাকে কী বলে?
a) ভাব বিশেষণ
b) নাম বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) বিশেষণের বিশেষণ
Answer: ভাব বিশেষণ
28. 'নবম শ্রেণি', 'প্রথমা কন্যা'- এখানে 'নবম' 'প্রথমা' কোন জাতীয় বিশেষণ?
a) ক্রমবাচক
b) সমষ্টিবাচক
c) পরিমাণবাচক
d) সংখ্যাবাচক
Answer: ক্রমবাচক
29. ভাব বিশেষণ কয় প্রকার?
a) ৩
b) ৪
c) ৫
d) ৬
Answer: ৪
30. "সামান্য একটু দুধ দাও"- এ বাক্যে 'সামান্য' কোন পদ?
a) বিশেষণীয় বিশেষণ
b) সর্বনামের বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) অব্যয়ের বিশেষণ
Answer: বিশেষণীয় বিশেষণ
31. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
a) চলন্ত গাড়ি
b) করুণাময় তুমি
c) দ্রুত চল
d) নীল আকাশ
Answer: দ্রুত চল
32. কোন বাক্যে অব্যয় বিশেষণ-এর ব্যবহার আছে?
a) ধীরে ধীরে বায়ু বয়
b) রকেট অতি দ্রুত চলে
c) ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন
d) সামান্য একটু দুধ দাও
Answer: ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন
33. সর্বনামের বিশেষণ ব্যবহৃত হয়েছে কোনটি?
a) করুণাময় তুমি
b) বলিষ্ঠ মন
c) চলন্ত গাড়ি
d) গৃহী মানুষ
Answer: করুণাময় তুমি
34. "দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে"- 'দুর্ভাগ্যক্রমে' কোন প্রকারের বিশেষণ?
a) ক্রিয়া বিশেষণ
b) বাক্যের বিশেষণ
c) অব্যয়ের বিশেষণ
d) বিশেষণীয় বিশেষণ
Answer: বাক্যের বিশেষণ
35. অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে?
a) অপেক্ষা
b) সবচাইতে
c) চাইতে
d) অনেক
Answer: সবচাইতে
36. তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা বোঝাতে কোন প্রত্যয় যুক্ত হয়?
a) ইষ্ট
b) ইমন
c) তর
d) তম
Answer: তর
37. "নিশীথ রাতে বাজছে বাঁশি"- এ বাক্যে 'নিশীথ' কোন পদ?
a) ক্রিয়া
b) বিশেষ্য
c) বিশেষণ
d) ক্রিয়া বিশেষণ
Answer: বিশেষণ
38. 'আপন ভালো সবাই চায়'- বাক্যেটিতে 'ভালো' কী পদ?
a) বিশেষণ
b) সর্বনাম
c) বিশেষ্য
d) ক্রিয়া
Answer: বিশেষ্য
39. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। এখানে পুণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) সর্বনাম
Answer: বিশেষণ
40. "সত্য পথে থেকে সত্য কথা বল"- এ বাক্যে 'সত্য' কোন্ পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) বিশেষণের বিশেষণ
d) ভাববাচক বিশেষ্য
Answer: বিশেষণ