1. সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কী?
a) দেশি শব্দ
b) বিদেশি শব্দ
c) তৎসম শব্দ
d) অর্ধ-তৎসম শব্দ
Answer: তৎসম শব্দ
Explanation: যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম বা সংস্কৃত শব্দ বলে।
2. মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মন + ইষা
b) মন + ঈষা
c) মনস + ইষা
d) মনস্ + ঈষা
Answer: মনস্ + ঈষা
Explanation: যেসব সন্ধি সন্ধির প্রচলিত নিয়মানুসারে হয় না তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন- মনস্ + ঈষা = মনীষা, কুল + অটা = কুলটা।
3. কোথায় থাকা হয়'-এটি কোন বাচ্যের উদাহরণ?
a) কর্মবাচ্যের
b) ভাববাচ্যের
c) কর্তৃবাচ্যের
d) কর্ম-কর্তৃবাচ্যের
Answer: ভাববাচ্যের
Explanation: যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
4. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?
a) ভাষা ও সাহিত্য
b) নীলদর্পণ
c) লালসালু
d) অবরোধবাসিনী
Answer: অবরোধবাসিনী
Explanation: নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। (১৮৮০-১৯৩২) রচিত দিনলিপি আকারে লেখা নকশাধর্মী একটি প্রবন্ধ গ্রন্থ হলো 'অবরোধবাসিনী' (১৯৩১)।
5. কোনটি শুদ্ধ বানান?
a) বুদ্ধিজিবি
b) বুদ্ধিজীবী
c) বুদ্ধিজীবি
d) বুদ্ধিজিবী
Answer: বুদ্ধিজীবী
Explanation: শুদ্ধ বানান 'বুদ্ধিজীবী'। এরকম আরও কতিপয় শুদ্ধ বানান- কর্মজীবী, চাকুরিজীবী, পেশাজীবী, কৃষিজীবী, শ্রমজীবী, দীর্ঘজীবী ইত্যাদি।
6. তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটি কোন ধরনের বাক্য?
a) যৌগিক বাক্য
b) সরল বাক্য
c) মিশ্র বাক্য
d) জটিল বাক্য
Answer: যৌগিক বাক্য
Explanation: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
7. ছেলে-মেয়ে' কোন প্রকার সমাস?
a) দ্বিগু সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) দ্বন্দ্ব সমাস
d) তৎপুরুষ সমাস
Answer: দ্বন্দ্ব সমাস
Explanation: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন- ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে, ভালো ও মন্দ = ভালো-মন্দ, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক।
8. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
a) ধ্বনি
b) রূপ
c) বর্ণ
d) বাক্য
Answer: ধ্বনি
Explanation: এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। সুতরাং, শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ।
9. কোন বাগধারাটির অর্থ 'বেহায়া'?
a) চিনির বলদ
b) কানকাটা
c) জিলাপির প্যাঁচ
d) ঠোঁটকাটা
Answer: কানকাটা
Explanation: 'কানকাটা' বাগধারার অর্থ 'বেহায়া'। এ অর্থে আরও একটি বাগধারা 'চশমখোর'।
10. পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a) অবনী
b) অচল
c) পাহাড়
d) গিরি
Answer: অবনী
Explanation: 'অবনী' পৃথিবী-র সমার্থক শব্দ, এটি পর্বতের সমার্থক নয়।
11. বাংলা গদ্যের জনক' বলা হয় কাকে?
a) রামমোহন রায়
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) উইলিয়াম কেরি
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation: বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যের চর্চা প্রশংসার দাবি রাখলেও বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যকে শিল্পোত্তীর্ণ উপায়ে তুলে ধরেন।
12. ছন্দের জাদুকর' কাকে বলা হয়?
a) সত্যেন্দ্রনাথ দত্ত
b) কাজী নজরুল ইসলাম
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) দ্বিজেন্দ্রলাল রায়
Answer: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation: সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় বাংলা কবিতার ছন্দের যথার্থ প্রয়োগ লক্ষ করা যায়। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহার হতো।
13. ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ কোনটি?
a) ঐচ্ছিক
b) ইচ্ছুক
c) ইচ্ছাময়
d) সদিচ্ছা
Answer: ঐচ্ছিক
Explanation: 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ 'ঐচ্ছিক'। বিশেষ্য থেকে বিশেষণের পদ পরিবর্তনের আরও উদাহরণ: ইতিহাস-ঐতিহাসিক, অরণ্য- আরণ্যক।
14. বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী?
a) চর্যাপদ
b) বৈষ্ণব পদাবলি
c) ঐতরেয় আরণ্যক
d) দোহাকোষ
Answer: চর্যাপদ
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তারই সম্পাদনায় ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে প্রকাশিত হয়।
15. আঠারো বছর বয়স' কবিতার রচয়িতা কে?
a) সুকান্ত ভট্টাচার্য
b) কামিনী রায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) সত্যেন্দ্রনাথ দত্ত
Answer: সুকান্ত ভট্টাচার্য
Explanation: 'আঠারো বছর বয়স' কবিতার রচয়িতা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ 'ছাড়পত্র' (১৯৪৭) থেকে নেওয়া হয়েছে।
16. বাংলা ভাষার আদি উৎস কী?
a) সংস্কৃত ভাষা
b) ইন্দো-ইরানী ভাষা
c) পালি ভাষা
d) ইন্দো-ইউরোপীয় ভাষা
Answer: ইন্দো-ইউরোপীয় ভাষা
Explanation: ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে।
17. পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) হিন্দি
b) উর্দু
c) পর্তুগিজ
d) গ্রিক
Answer: পর্তুগিজ
Explanation: 'পেয়ারা' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। আরও কতিপয় পর্তুগিজ শব্দ- আলপিন, পাউরুটি, চাবি, গির্জা।
18. রেইনকোট' কার লেখা ছোটগল্প?
a) হুমায়ূন আহমেদ
b) আলাউদ্দিন আল আজাদ
c) হাসান আজিজুল হক
d) আখতারুজ্জামান ইলিয়াস
Answer: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation: 'রেইনকোট' আখতারুজ্জামান ইলিয়াস রচিত মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প। গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত তার মুক্তিযুদ্ধভিত্তিক 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গল্পগ্রন্থের অন্তর্গত।
19. দীর্ঘ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) দূর
b) দুর্গম
c) দৃঢ়
d) হ্রস্ব
Answer: হ্রস্ব
Explanation: 'দীর্ঘ' শব্দের বিপরীত শব্দ 'হ্রস্ব'। অপশনের অন্যান্য শব্দের বিপরীত শব্দ: দূর-নিকট, দুর্গম-সুগম, দৃঢ়- শিথিল।
20. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
a) ২০টি
b) ২২টি
c) ২১টি
d) ২৩টি
Answer: ২১টি
Explanation: খাঁটি বাংলা উপসর্গ ২১টি- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
21. বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
a) গীতিকা
b) মোড়ক
c) পানসে
d) খ্যাত
Answer: মোড়ক
Explanation: বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ 'মোড়ক'। এর প্রকৃতি-প্রত্যয় মুড্ + ক (অক)। 'ক' প্রত্যয় একই অর্থে নতুন ধাতু গঠন করে।
22. অন্যান্য' শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
a) ২
b) ৩
c) ৫
d) ৪
Answer: ৩
Explanation: 'অন্যান্য' শব্দের উচ্চারণে ৩টি অক্ষর পাওয়া যায়। যেমন- অন + নান নো। বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ হলো অক্ষর।
23. নিচের কোনটি বিশেষণ?
a) অধুনা
b) অভ্যুত্থান
c) প্লেকসোন
d) আকাল
Answer: অধুনা
Explanation: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে 'অধুনা' ক্রিয়া-বিশেষণ অন্যদিকে, ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে অব্যয়।
24. সন্ধির নিয়মানুসারে ঈ + অ = ?
a) আ+ য
b) য+অ
c) অ+য
d) য+আ
Answer: য+অ
Explanation: ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বায (1) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
25. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে?
a) মানসী
b) যোগাযোগ
c) ছিন্নপত্র
d) কালান্তর
Answer: ছিন্নপত্র
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র' (১৯১২) একটি পত্রসাহিত্য। এ গ্রন্থে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে।
26. কোনটি 'মন্দভাগ্য' অর্থে ব্যবহৃত হয়েছে?
a) আটকপালে
b) উড়নচণ্ডী
c) ছা-পোষা
d) গোঁফখেজুরে
Answer: আটকপালে
Explanation: 'মন্দভাগ্য' অর্থে 'আটকপালে' বাগধারাটি ব্যবহৃত হয়েছে। এ অর্থে আরও বাগধারা- ইঁদুর কপালে।
27. আলপিন' শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
a) ফরাসি
b) ওলন্দাজ
c) পর্তুগিজ
d) ফারসি
Answer: পর্তুগিজ
Explanation: 'আলপিন' পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। পর্তুগিজ ভাষার আরও শব্দ-পাউরুটি, চাবি, গির্জা, বালতি, পেঁপে, টুপি, গুদাম, আলমারি ইত্যাদি।
28. নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ?
a) মিতালি
b) জ্যাঠামি
c) ডাকাতি
d) কোনোটি নয়
Answer: মিতালি
Explanation: যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ একইরকম তাদেরকে যৌগিক শব্দ বলে।
29. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
a) পুরুষসিংহ
b) ক্রোধানলকাতায়
c) নীল আকাশ
d) শঙ্খধবল
Answer: ক্রোধানলকাতায়
Explanation: উপমান ও উপমিতের অভেদ কল্পনামূলক সমাসকে রূপক কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদ পূর্বে এবং উপমান পদ পরে বসে।
30. কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই?
a) আ
b) অ
c) উ
d) ই
Answer: অ
Explanation: স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। 'অ' বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এটি অন্য বর্ণের সাথে লুকিয়ে বা লীন হয়ে থাকতে পারে, তাই একে নিলীন বর্ণ বলে।
31. যে ভূমিতে ফসল জন্মায় না- সাম্পান
a) অনুর্বর
b) পতিত
c) বন্ধ্যা
d) ঊষর
Answer: ঊষর
Explanation: 'যে ভূমিতে ফসল জন্মায় না'-এর এককথায় প্রকাশ 'ঊষর'। অপশনের অন্যান্য এককথায় প্রকাশ: যে জমি উর্বর নয় অনুর্বর, যে জমি অনাবাদি-পতিত, যে নারীর সন্তান হয় না বন্ধ্যা ইত্যাদি।
32. কোন বানানটি শুদ্ধ?
a) পাষাণ
b) পাষান
c) পাসান
d) পাশান
Answer: পাষাণ
Explanation: শুদ্ধ বানান 'পাষাণ'। ণত্ব বিধান অনুযায়ী ঋ, র, ষ-এর পর 'ণ' হয়। যেমন: পাষাণ, শোষণ, বিশেষণ, ঘোষণা, দূষণ, ভাষণ ইত্যাদি।
33. বনে বাঘ আছে' কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে সপ্তমী
b) অপাদানে সপ্তমী
c) অধিকরণে পঞ্চমী
d) অপাদানে পঞ্চমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: ক্রিয়া সম্পাদনের কাল (সময়) ও আধার (স্থান)-কে অধিকরণ কারক বলে। এছাড়া ক্রিয়াকে কোথায়/কীসে/কখন দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক আসে।
34. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
a) সাত
b) আট
c) নয়
d) দশ
Answer: দশ
Explanation: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি (এ, ঐ, ও, ঔ) এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং९%)।
35. ভাষার ক্ষুদ্রতম একক কী?
a) ধ্বনি
b) বর্ণ
c) শব্দ
d) বাক্য
Answer: ধ্বনি
Explanation: ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার মূল উপাদান, ভাষার ক্ষুদ্রতম উপাদান, ভাষার মৌলিক অংশ, শব্দের মূল উপাদান, শব্দের মূল উপকরণ, শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি।
36. 'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
a) সুধাংশু
b) শশাঙ্ক
c) বিধু
d) আদিত্য
Answer: আদিত্য
Explanation: 'সূর্য'-এর প্রতিশব্দ 'আদিত্য'। এর আরও প্রতিশব্দ অর্ক, রবি, তপন, আফতাব, প্রভাকর, ভানু, অরুণ, মিহির ইত্যাদি। অন্যদিকে, চাঁদের প্রতিশব্দ, সুধাংশু, শশাঙ্ক ও বিধু।
37. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
a) কবর
b) রক্তাক্ত প্রান্তর
c) আরেক ফাল্গুন
d) মধুমালা
Answer: কবর
Explanation: 'কবর' হলো মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক। অন্যদিকে, জহির রায়হানের 'আরেক ফাল্গুন' ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস।
38. শেষের কবিতা'-এর রচয়িতা কে?
a) কাজী নজরুল ইসলাম
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মীর মশাররফ হোসেনঘ
d) জসীমউদ্দীন
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোমান্টিক উপন্যাস। ১৯২৭ থেকে ১৯২৮ সাল পর্যন্ত 'প্রবাসী' পত্রিকায় উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
39. বাংলা সনেটের প্রবর্তক কে?
a) দ্বিজেন্দ্রলাল রায়
b) রজনীকান্ত সেন
c) মাইকেল মধুসূদন দত্ত
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: মাইকেল মধুসূদন দত্ত
Explanation: বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি Sonnet-এর বাংলা প্রতিশব্দ 'চতুর্দশপদী কবিতা'।
40. সমাস ভাষাকে কী করে?
a) সংক্ষেপ
b) বিস্তৃত
c) অর্থপূর্ণ
d) শ্রুতিমধুর
Answer: সংক্ষেপ
Explanation: 'সমাস' ভাষাকে সংক্ষেপ করে। পরস্পর অর্থসঙ্গতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে।
41. আ মরি বাংলা ভাষা'-এ 'আ' দ্বারা কী প্রকাশ করা হয়েছে?
a) আশা
b) আনুগত্য
c) আনন্দ
d) আবেগ
Answer: আনন্দ
Explanation: 'আ মরি বাংলা ভাষা' বাক্যে 'আ' দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে। এখানে 'আ' অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে।
42. দুর্নাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
a) তৎসম শব্দ বলে
b) সমাসবদ্ধ পদ বলে
c) বিদেশি শব্দ বলে
d) দেশি শব্দ বলে
Answer: সমাসবদ্ধ পদ বলে
Explanation: সংস্কৃত ব্যাকরণের নিয়মে কিছু সাধিত শব্দে (সমাসবদ্ধ শব্দ) ণত্ব বিধান কার্যকর হয় না, ফলে ঐ ধরনের তৎসম শব্দে দন্ত্য ন বহাল থাকে।
43. ফুলে ফুলে সাজিয়েছে ঘর- এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে সপ্তমী
b) অপাদানে সপ্তমী
c) কর্মে সপ্তমী
d) করণে সপ্তমী
Answer: করণে সপ্তমী
Explanation: 'করণ' শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
44. দারোগা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে?
a) পর্তুগিজ
b) চীনা
c) তুর্কি
d) ফরাসি
Answer: তুর্কি
Explanation: নবম-দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ' অনুসারে 'দারোগা' তুর্কি শব্দ।
45. চাঁদের অমাবস্যা' গ্রন্থটির লেখক কে?
a) শওকত ওসমান
b) আবদুল কাদির
c) সৈয়দ ওয়ালীউল্লাহ্
d) সৈয়দ মুজতবা আলী
Answer: সৈয়দ ওয়ালীউল্লাহ্
Explanation: সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি মনোসমীক্ষামূলক উপন্যাস হলো 'চাঁদের অমাবস্যা' (১৯৬৪)।
46. চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বলেছেন কে?
a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b) বিজয়চন্দ্র মজুমদার
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
Answer: হরপ্রসাদ শাস্ত্রী
Explanation: ১৯১৬ সালে 'চর্যাপদ' প্রকাশিত হওয়ার পরপরই হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়াসহ বাংলা ভাষার সমগোত্রীয় ভাষাভাষীরা চর্যাপদকে নিজ নিজ ভাষায় রচিত প্রাচীন নিদর্শন বলে দাবি করেন।
47. বাংলা নববর্ষে ১লা বৈশাখ চালু করেন কে?
a) লক্ষ্মণ সেন
b) সম্রাট আকবর
c) বাবর
d) শের শাহ
Answer: সম্রাট আকবর
Explanation: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন যা বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর হিজরি ও বাংলা সৌরসনকে ভিত্তি করে ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
48. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
a) দুই
b) তিন
c) চার
d) পাঁচ
Answer: দুই
Explanation: বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ রয়েছে যেগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ-বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, এগুলোকে অনুসর্গ বলে। অনুসর্গকে দুভাগে ভাগ করা যায়।
49. 'পর্বত'-এর সমার্থক শব্দ কোনটি?
a) বিহগ
b) হিমালয়
c) ক্ষিতিধর
d) বিশাল
Answer: ক্ষিতিধর
Explanation: 'পর্বত'-এর সমার্থক শব্দ 'ক্ষিতিধর'। এর আরও সমার্থক শব্দ- অচল, গিরি, ভূধর, শৈল, অদ্রি, শৃঙ্গধর, নগ ইত্যাদি।
50. নিচের কোনটি শুদ্ধ বানান?
a) উপর্যুক্ত
b) স্বায়ত্ত্বশাসন
c) শ্রদ্ধাঞ্জলী
d) দারিদ্রতা
Answer: উপর্যুক্ত
Explanation: শুদ্ধ বানান- উপর্যুক্ত; এর আরও একটি শুদ্ধ বানান- উপরিউক্ত।