1. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
a) গেঞ্জ
b) গিন্নী
c) লুঙ্গি
d) হস্তি
Answer: গিন্নী
2. "আবার আসিব ফিরে" কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
a) রূপসী বাংলা
b) ঝরা পালক
c) বনলতা সেন
d) ধূসর পান্ডুলিপি
Answer: রূপসী বাংলা
3. 'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মিত+ময়
b) মৃণ+ময়
c) ম্রত+ময়
d) মৃৎ+ময়
Answer: মৃৎ+ময়
4. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহার করা হয়েছে?
a) আভাস
b) গরমিল
c) অজানা
d) বেমালুন
Answer: অজানা
5. কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়?
a) অন্তরীক্ষ
b) বারিদ
c) জলদ
d) জীমূত
Answer: অন্তরীক্ষ
6. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো—
a) বাথান
b) গোশালা
c) কস্তা
d) পশুপাল
Answer: বাথান
7. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায় নি'— এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?
a) সমাপিকা
b) দ্বিকর্মক
c) প্রযোজক
d) অসমাপিকা
Answer: অসমাপিকা
8. "তার হাতের লেখা খুব ভালো"— এখানে 'খুব' কি পদ?
a) সর্বনাম
b) বিশেষ্য
c) বিশেষণ
d) অব্যয়
Answer: বিশেষণ
9. কোনটি সঠিক বানান?
a) সতঃস্ফূর্ত
b) স্বতঃস্ফূর্ত
c) স্বতঃস্ফুর্ত
d) স্বতস্ফূর্ত
Answer: স্বতঃস্ফূর্ত
10. কোনটি শুদ্ধ বাক্য?
a) চন্দ্র সূর্যগ্রহন অপেক্ষা বিস্ময়কর ঘটনা
b) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
c) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
d) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
Answer: চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
11. "লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ" কোন ধরনের বাক্য?
a) যৌগিক
b) সরল
c) জটিল
d) খন্ড
Answer: জটিল
12. কোন বানানটি শুদ্ধ?
a) জঞ্জাল
b) জাঞ্জল
c) ঝঞ্ঝাট
d) ঝঞ্জাট
Answer: ঝঞ্ঝাট
13. "ধনীর ছেলেকে টাকার বিষে ধরা সে এবার পরীক্ষা ফেল করেছে"—এ বাক্যে 'টাকার বিষ 'কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) অহংকার
b) অর্থের কু প্রভাব
c) অসৎ সঙ্গ
d) খারাপ অভ্যাস
Answer: অর্থের কু প্রভাব
14. 'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয়োগে গঠিত?
a) ঈ প্রত্যয়
b) ই প্রত্যয়
c) ইত প্রত্যয়
d) ত প্রত্যয়
Answer: ইত প্রত্যয়
15. কোন বানানটি শুদ্ধ?
a) মরিচিকা
b) মরীচীকা
c) মরিচীকা
d) মরীচিকা
Answer: মরীচিকা
16. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
a) কোলন
b) উদ্ধরণ চিহ্ন
c) হাইফেন
d) সেমিকোলন
Answer: উদ্ধরণ চিহ্ন
17. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে?
a) শ্বাসনালী
b) গলনালী
c) বাগযন্ত্র
d) স্বরযন্ত্র
Answer: বাগযন্ত্র
18. দন্ত্য বর্ণ কোনগুলি?
a) ক,খ,গ,ঘ
b) প,ফ,ব,ভ
c) ট,ঠ,ড,ঢ
d) ত,থ,দ,ধ
Answer: ত,থ,দ,ধ
19. 'ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?
a) অপাদান কারক
b) সম্প্রদান কারক
c) কর্তৃকারক
d) অধিকরণ কারক
Answer: অপাদান কারক
20. 'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না' বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি?
a) অজ্ঞাতকুলশীল
b) বংশপরিচয় হীন
c) কুলবংশহীন
d) অজ্ঞাতকুলীন
Answer: অজ্ঞাতকুলশীল
21. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
a) সূর্য পূর্বদিকে উদয়মান হয়
b) সূর্য পূর্বদিকে উদীয়মান হয়
c) সূর্য পূর্বদিকে উদয় হয়
d) সূর্য পূর্বদিকে উদিত হয়
Answer: সূর্য পূর্বদিকে উদিত হয়
22. 'কার্যে বিরতি'—অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
a) হাত করা
b) হাত গুটান
c) হাত থাকা
d) হাত আসা
Answer: হাত গুটান
23. 'অনির্বাচনীয়' শব্দটির অর্থ কি?
a) সুনির্দিষ্ট
b) নির্বাচযোগ্য নয়
c) বর্ণনাতীত
d) অনিশ্চিত
Answer: বর্ণনাতীত
24. 'অনুসরণ' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
a) গমনের পশ্চাৎ
b) গমনের অগ্র
c) অনুরূপ গমন
d) পরস্পর গমন
Answer: গমনের পশ্চাৎ
25. 'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
a) মেধা+বিন
b) মেধা+বি
c) মেধা+বী
d) মেধা+আবী
Answer: মেধা+বিন
26. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?
a) সমুচ্চয়ী
b) অনুসর্গ
c) অনন্বয়ী
d) অনুকার
Answer: অনুকার
27. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
a) ভূবন
b) মূর্খ
c) ত্রিভুজ
d) পূর্ব
Answer: ত্রিভুজ
28. 'আবাহন' শব্দের বিপরীত কোনটি?
a) আরোহন
b) নিলি
c) বিসর্জন
d) ম্লান
Answer: বিসর্জন
29. নিচের কোনটি বিদেশি শব্দ?
a) কান
b) কাজ
c) কাঁচি
d) কলম
Answer: কলম
30. "মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে"— উক্তিটি কার?
a) মুনীর চৌধুরী
b) হুমায়ুন আজাদ
c) মীর মোশাররফ হোসেন
d) শওকত ওসমান
Answer: মীর মোশাররফ হোসেন