1. 'বাংলা গদ্যের জনক' বলা হয়-
a) উইলিয়াম কেরীকে
b) রাজা রামমোহন রায়কে
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
d) প্যারীচাঁদ মিত্রকে
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
2. 'সাহিত্য সম্রাট' নামে খ্যাত কোন বাংলা লেখক?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
3. 'বাংলার স্কট' বলা হয়-
a) রামরাম বসু
b) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
c) চণ্ডীচরণ মুনশীকে
d) বঙ্কিমচন্দ্র
Answer: বঙ্কিমচন্দ্র
4. বাংলা সাহিত্যের 'সাহিত্যবিশারদ' কার উপাধি?
a) আবদুল করিমের
b) মোতাহের হোসেন চৌধুরীর
c) মুহম্মদ শহীদুল্লাহর
d) আবুল ফজলের
Answer: আবদুল করিমের
5. বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের জাদুকর' বলা হয়?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) প্রমথ চৌধুরী
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) শামসুর রাহমান
Answer: সত্যেন্দ্রনাথ দত্ত
6. 'অপরাজেয় কথাশিল্পী' কার ছদ্মনাম?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) সত্যেন্দ্রনাথ দত্ত
c) মধুসূদন দত্ত
d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
7. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
a) পণ্ডিত
b) বিদ্যাসাগর
c) শাস্ত্রজ্ঞ
d) মহামহোপাধ্যায়
Answer: মহামহোপাধ্যায়
8. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) রাজশেখর বসু
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) বিহারীলাল চক্রবর্তী
Answer: বিহারীলাল চক্রবর্তী
9. 'তর্করত্ন' কার উপাধি?
a) আলাওল
b) হেমচন্দ্র
c) রামনারায়ণ
d) বিষ্ণু দে
Answer: রামনারায়ণ
10. 'মুসলিম নারী জাগরণের কবি-
a) ফজিলাতুন্নেছা
b) ফয়জুন্নেছা
c) শামসুন্নাহার
d) বেগম রোকেয়া
Answer: ফয়জুন্নেছা
11. বাংলাদেশের জনগণের কাছে 'জননী সাহসিকা' অভিধায় অভিসিক্ত-
a) কবি বেগম সুফিয়া কামাল
b) প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
c) শহীদ জননী জাহানারা ইমাম
d) সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
Answer: কবি বেগম সুফিয়া কামাল
12. 'কলম সৈনিক' উপাধি পেয়েছেন কে?
a) মুনীর চৌধুরী
b) আবদুল হল
c) সুফিয়া কামাল
d) শাহ আবদুল করিম
Answer: আবদুল হল
13. 'নাট্যচার্য' হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
a) সৈয়দ ওয়ালীউল্লাহ
b) মামুনুর রশীদ
c) হুমায়ূন আহমেদ
d) সেলিম আল দীন
Answer: সেলিম আল দীন
14. 'বাংলার মিল্টন' কোন কবির উপাধি?
a) জসীমউদ্দিন
b) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) সুকান্ত ভট্টাচার্য
Answer: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
15. কোন কবির উপাধি 'কবিকণ্ঠহার'?
a) চণ্ডীদাস
b) বিদ্যাপতি
c) মুকুন্দরাম চক্রবর্তী
d) ভারতচন্দ্র
Answer: বিদ্যাপতি
16. 'কবিকঙ্কণ' কার উপাধি?
a) মালাধর বসু
b) মুকুন্দরাম চক্রবর্তী
c) মাইকেল মধুসূদন দত্ত
d) মানিক বন্দ্যোপাধ্যায়
Answer: মুকুন্দরাম চক্রবর্তী
17. 'যুগসন্ধিকালের কবি' কাকে বলা হয়?
a) ঈশ্বরচন্দ্র গুপ্ত
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) বিহারীলাল চক্রবর্তী
Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত
18. 'দত্তকুলোদ্ভব কবি' কে?
a) সত্যেন্দ্রনাথ দত্ত
b) সুধীন্দ্রনাথ দত্ত
c) মাইকেল মধুসূদন দত্ত
d) অজিত দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
19. আধুনিক বাংলা সাহিত্যের 'প্রথম বিদ্রোহী কবি'-
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মাইকেল মধুসূদন দত্ত
c) কাজী নজরুল ইসলাম
d) ফররুখ আহমদ
Answer: মাইকেল মধুসূদন দত্ত
Explanation: বাংলা সাহিত্যের 'বিদ্রোহী কবি' বলতে আমরা সাধারণত কাজী নজরুল ইসলামকে বুঝি। কিন্তু প্রশ্নে যদি 'আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি' উল্লেখ থাকে, তবে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম প্রথাগত কাব্যরীতি ভেঙে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এবং প্রচলিত রামায়ণ কাহিনীর বিপরীতে গিয়ে 'মেঘনাদবধ কাব্যে' রাবণকে বীর হিসেবে উপস্থাপন করে বিদ্রোহের সূচনা করেছিলেন।
20. বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসাবে পরিচিত-
a) ঈশ্বরচন্দ্র গুপ্ত
b) ঈশ্বরী পাটনী
c) চণ্ডীদাস
d) গোবিন্দচন্দ্র দাস
Answer: গোবিন্দচন্দ্র দাস
21. বাংলা সাহিত্যে 'বিশ্বকবি' হিসেবে পরিচিত কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) প্রমথ চৌধুরী
d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
22. বাংলা সাহিত্যে 'দুঃখবাদী কবি' কে?
a) গোবিন্দচন্দ্র দাস
b) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
c) সুকান্ত ভট্টাচার্য
d) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Answer: যতীন্দ্রনাথ সেনগুপ্ত
23. বাংলা সাহিত্যে 'বিদ্রোহী কবি' কে?
a) জীবনানন্দ দাশ
b) কাজী নজরুল ইসলাম
c) শামসুর রাহমান
d) সুকান্ত ভট্টাচার্য
Answer: কাজী নজরুল ইসলাম
24. 'তিমির হননের কবি' উপাধিটি কার?
a) জীবনানন্দ দাশ
b) কাজী নজরুল ইসলাম
c) শামসুর রাহমান
d) আবদুল কাদির
Answer: জীবনানন্দ দাশ
25. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' আখ্যা দিয়েছেন -
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সুধীন্দ্রনাথ দত্ত
c) বুদ্ধদেব বসু
d) বিষ্ণু দে
Answer: বুদ্ধদেব বসু
26. বাংলা সাহিত্যে কে 'পল্লীকবি' নামে খ্যাত?
a) জীবনানন্দ দাশ
b) বেগম সুফিয়া কামাল
c) জাহনারা আরজু
d) জসীমউদ্দিন
Answer: জসীমউদ্দিন
27. চারণ কবি কে?
a) জসীমউদ্দিন
b) মুকুন্দদাস
c) মোজাম্মেল হক
d) প্রমথ চৌধুরী
Answer: মুকুন্দদাস
28. বাংলা সাহিত্যে 'কিশোর কবি' নামে পরিচিত কে?
a) সুধীন্দ্রনাথ দত্ত
b) আবদুল কাদির
c) বিষ্ণু দে
d) সুকান্ত ভট্টাচার্য
Answer: সুকান্ত ভট্টাচার্য