Exams Study Jobs Teachers Students

কাজী নজরুল ইসলাম [মডেল টেস্ট -৭৩]

Bengali Lesson 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

কাজী নজরুল ইসলাম [মডেল টেস্ট -৭৩] নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি?

ক) ১৮২৪-১৮৭৩ খ্রি.
খ) ১৮৫৬-১৯৩৭ খ্রি.
গ) ১৮৬১-১৯৪১ খ্রি.
ঘ) ১৮৯৯-১৯৭৬ খ্রি.
উত্তর: ১৮৯৯-১৯৭৬ খ্রি.

2. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?

ক) ১১ জ্যৈষ্ঠ
খ) ২২ শ্রাবণ
গ) ১২ ভাদ্র
ঘ) ২৫ বৈশাখ
উত্তর: ১১ জ্যৈষ্ঠ

3. কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন?

ক) রাখাকুড়া
খ) মাধবপুর
গ) আঁধারিয়া
ঘ) চুরুলিয়া
উত্তর: চুরুলিয়া

4. কাজী নজরুল ইসলাম কত সালে ত্রিশালে আসেন?

ক) ১৯১২
খ) ১৯১৪
গ) ১৯১৬
ঘ) ১৯১৮
উত্তর: ১৯১৪

5. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?

ক) চুরুলিয়া
খ) দরিরামপুর
গ) শান্তিডাঙ্গা
ঘ) কালীগঞ্জ
উত্তর: দরিরামপুর

6. 'লেটো' কী?

ক) নজরুলসঙ্গীত
খ) রবীন্দ্রসঙ্গীত
গ) সারিগান
ঘ) লোকগান
উত্তর: লোকগান

7. বাংলাদেশের জাতীয় কবি কে?

ক) জীবনানন্দ দাশ
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জসীমউদ্দিন
উত্তর: কাজী নজরুল ইসলাম

8. নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন?

ক) ১৯১৭
খ) ১৯১৯
গ) ১৯২১
ঘ) ১৯২৩
উত্তর: ১৯১৭

9. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন?

ক) ১৯৭৬ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯২৬ সালে
ঘ) ১৯৬২ সালে
উত্তর: ১৯২৬ সালে

10. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

ক) ৪২
খ) ৪৩
গ) ৪৪
ঘ) ৪৫
উত্তর: ৪৩

11. কোন কবিকে ভারত সরকার 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) অমিয় চক্রবর্তী
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: কাজী নজরুল ইসলাম

12. কাজী নজরুল ইসলাম কত সালে 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন?

ক) ১৯৬৫
খ) ১৯৫০
গ) ১৯৬০
ঘ) ১৯৫৫
উত্তর: ১৯৬০

13. কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?

ক) ১৯৭২ সালের ১৪ মে
খ) ১৯৭২ সালের ২৪ মে
গ) ১৯৭৪ সালের ১২ মে
ঘ) ১৯৭৪ সালের ২২ মে
উত্তর: ১৯৭২ সালের ২৪ মে

14. কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডি.লিট উপাধি লাভ করেন?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়

15. কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-

ক) ১৯৭৩ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৬ সালে
উত্তর: ১৯৭৬ সালে

16. কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?

ক) স্বাধীনতা পুরস্কার
খ) একুশে পদক
গ) বাংলা একাডেমি পদক
ঘ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার
উত্তর: একুশে পদক

17. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?

ক) আজিমপুরের কবরস্থানে
খ) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ) বনানীতে
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

18. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?

ক) সবুজপত্র
খ) শনিবারের চিঠি
গ) কল্লোল
ঘ) ধূমকেতু
উত্তর: ধূমকেতু

19. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কী?

ক) পাতালপুরী
খ) গোরা
গ) ধ্রুব
ঘ) গ্রহের ফের
উত্তর: ধ্রুব

20. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-

ক) বিষের বাঁশি
খ) রুবাইয়াৎ-ই-হাফিজ
গ) অগ্নিবীণা
ঘ) বিদ্রোহী
উত্তর: অগ্নিবীণা

আশা করি কাজী নজরুল ইসলাম [মডেল টেস্ট -৭৩] এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট