1. এর মধ্যে প্রবচন কোনটি?
a) আ মরি বাংলা ভাষা
b) অতি ভক্তি চোরের লক্ষণ
c) অন্ধজনে দেহ আলো
d) শিক্ষকেড কাজ ছাত্র পড়ানো
Answer: অতি ভক্তি চোরের লক্ষণ
2. 'অতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ'- কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়?
a) অতি দর্পে হত লঙ্কা
b) অতি চালাকের গলায় দড়ি
c) অতি লোভে তাঁতি নষ্ট
d) অতি ভক্তি চোরের লক্ষণ
Answer: অতি ভক্তি চোরের লক্ষণ
3. 'অল্প বিদ্যা ভয়ঙ্করী'- কোন শ্রেণির অন্তর্গত?
a) বাগধারা
b) প্রবাদ
c) বিশিষ্টার্থক শব্দ
d) বাগবিচিত্রা
Answer: প্রবাদ
4. 'অতি দর্পে হত লঙ্কা' কোন ধরনের বাক্য?
a) প্রচলিত
b) ধর্মকথা
c) খনার বচন
d) প্রবাদ
Answer: প্রবাদ
5. 'অতি মেঘে অনাবৃষ্টি' প্রবচনটির অর্থ -
a) অকারণ অনাবৃষ্টি
b) অতি মেঘের কারণে বিপর্যয়
c) অতি বৃষ্টির বিড়ম্বনা
d) মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না
Answer: মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না
6. 'অন্ধকে দর্পণ দেখানো' প্রবচনটির অর্থ -
a) নির্বোধকে জ্ঞান দান
b) অন্ধকে আলো দেখানো
c) অতি অহংকার
d) অন্ধের যষ্টি
Answer: নির্বোধকে জ্ঞান দান
7. 'অল্পজলের মাছ' প্রবচনটির মানে-
a) নিতান্তই বোকা
b) অসার ব্যক্তি
c) ভয়ঙ্কর স্বভাব
d) ঘাঁই মারার জন্য প্রস্তুত
Answer: নিতান্তই বোকা
8. 'আসলে মুসল নাই ঢেঁকি ঘরে চাঁদোয়া'-
a) অমিতব্যয়ী
b) অপদার্থ
c) জব্দ করা
d) এলোমেলো
Answer: অমিতব্যয়ী
9. 'উভয় কুল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
a) চাল না চুলো, ঢেকি না কুলো
b) কারো পৌষ মাস, কারও সর্বনাশ
c) বোঝার উপর শাকের আঁটি
d) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
Answer: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
10. 'উচিত কথায় মামা বেজার'- এটি যে শ্রেণির প্রবাদ-
a) সমালোচনামূলক
b) অভিজ্ঞতাবাচক
c) নীতিমূলক
d) ব্যঙ্গাত্মক
Answer: সমালোচনামূলক
11. 'উলুবনে মুক্তা ছড়ানো' প্রচলিত শব্দগুচ্ছকে বলে-
a) প্রবাদ-প্রবচন
b) এক কথায় প্রকাশ
c) ভাব-সম্প্রসারণ
d) বাক্য সংকোচন
Answer: প্রবাদ-প্রবচন
12. 'ঊনা বর্ষায় দুনো শীত' প্রবচনটি যে অর্থ প্রকাশ করে তা হলো-
a) বেশি বৃষ্টিতে ঠান্ডা পড়া
b) যে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি পড়ে
c) শীতের বৃষ্টি দ্বিগুণ শীত আনে
d) শেষ বর্ষায় শীতের আভাস
Answer: যে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি পড়ে
13. 'এঁটোপাত না যায় স্বর্গে' প্রবাদটিতে কোন অর্থ প্রকাশ পায়?
a) এক কৌশলে দুই উদ্দেশ্য সাধন
b) পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না
c) পরিশ্রম না করলে সফলতা আসে না
d) যার যেমন ভাগ্য
Answer: পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না
14. 'কপাল গুণে গোপাল ঠাকুর' প্রবাদটির অর্থ -
a) অসুন্দরকে বেমানানভাবে সজ্জিত করা
b) অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া
c) ভালো কথার খারাপ ব্যাখ্যা
d) মূর্খ জ্ঞানীর কদর বোঝে না
Answer: অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া
15. কোনটি প্রবচন?
a) কাঁচা বাঁশে ঘুন
b) মুঘলাই খানা
c) পদ্ম পাতার জল
d) রাঘব বোয়াল
Answer: কাঁচা বাঁশে ঘুন
16. 'কাকের মাংস কাকে খায় না' প্রবাদটির অর্থ -
a) নিজের ক্ষতি কেউ করো না
b) আপন মানুষকে কেউ সম্মান করে মা
c) স্বজাতির ক্ষতি কেউ করে না
d) মিত্রতা বজায় রাখে
Answer: স্বজাতির ক্ষতি কেউ করে না
17. 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ -
a) নিঃস্ব ব্যক্তি
b) সৎ ব্যক্তি
c) তোষামোদকারী
d) খুব অনুগত ব্যক্তি
Answer: খুব অনুগত ব্যক্তি
18. 'গুণহীনের বৃথা আস্ফালন' এর অর্থ-
a) কানা ছেলের নাম পদ্মলোচন
b) অসারের তর্জন গর্জন সার
c) ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি
d) আসলে মুষল নাই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
Answer: অসারের তর্জন গর্জন সার
19. 'ঘটি ডোবে না নামে তালপুকুর'- প্রবাদটির অর্থ কী?
a) সস্তা বস্ত
b) যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো
c) স্তব্ধ হওশা
d) সুযোগ সন্ধান করা
Answer: যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো
20. 'ঘোমটার ভিতর খেমটা নাচ' প্রবচনটির অর্থ -
a) গোপন কাজ
b) উৎকট স্বার্থপরতা
c) লজ্জার ভাব, কিন্তু নির্লজ্জ আচরণ
d) দুরভিসন্ধি
Answer: লজ্জার ভাব, কিন্তু নির্লজ্জ আচরণ