1. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
a) বাক্য সংকোচনের জন্য
b) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
c) বাক্যের সৌন্দর্যের জন্য
d) বাক্যকে অলঙ্কৃত করার জন্য
Answer: বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
2. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) প্যারীচাঁদ ঠাকুর
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
3. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
a) দাঁড়ি
b) হাইফেন
c) ছেদ/যতি
d) উদাহরণ চিহ্ন
Answer: ছেদ/যতি
4. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
a) ৯টি
b) ১০টি
c) ১১টি
d) ১২টি
Answer: ১২টি
5. 'কমা'- এ কত সময় থাকতে হয়?
a) এক বলতে যে সময় লাগে
b) এক বলার দ্বিগুণ সময়
c) এক সেকেন্ড
d) থামার প্রয়োজন নেই
Answer: এক বলতে যে সময় লাগে
6. বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
a) সেমিকোলন
b) হাইফেন
c) ড্যাস
d) কমা
Answer: কমা
7. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নটি বসবে?
a) সেমিকোলন
b) কোলন
c) ড্যাস
d) হাইফেন
Answer: সেমিকোলন
8. বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়?
a) ১ বলতে যে সময় লাগে
b) ১ বলার দ্বিগুণ সময়
c) ১ সেকেন্ড
d) ১ উচ্চারণে যে সময় লাগে
Answer: ১ বলার দ্বিগুণ সময়
9. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
a) কমা
b) সেমিকোলন
c) দাঁড়ি
d) উদ্ধরণ চিহ্ন
Answer: দাঁড়ি
10. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
a) এক বলতে যে সময় লাগে
b) এক সেকেন্ড
c) এক বলার দ্বিগুণ সময়
d) থামার প্রয়োজন নেই
Answer: এক সেকেন্ড
11. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
a) কমা
b) হাইফেন
c) উদ্ধরণ চিহ্ন
d) কোলন
Answer: হাইফেন
12. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতি চিহ্ন বসবে?
a) হাইফেন
b) কমা
c) ড্যাস
d) সেমিকোলন
Answer: কমা
13. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
a) হাইফেন
b) কমা
c) দাঁড়ি
d) লোপ চিহ্ন
Answer: কমা
14. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কোন চিহ্ন বসে?
a) কমা
b) সেমিকোলন
c) কোলন
d) ড্যাস
Answer: কমা
15. বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
a) কমা
b) কোলন
c) সেমিকোলন
d) দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
Answer: দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
16. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে?
a) ( )
b) -
c) ?
d) !
Answer: !
17. একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝাতে কী চিহ্ন বসে?
a) ড্যাস
b) কোলন
c) সেমিকোলন
d) পূর্ণচ্ছেদ
Answer: কোলন
18. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
a) ড্যাস
b) কোলন ড্যাস
c) প্রশ্নবোধক
d) বিস্ময়সূচক
Answer: কোলন ড্যাস
19. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
a) কোলন
b) ড্যাস
c) কোলন ড্যাস
d) হাইফেন
Answer: হাইফেন
20. কোনো পদের বর্ণবিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
a) ইলেক
b) ড্যাস
c) কোলন
d) সেমিকোলন
Answer: ইলেক
21. বক্তার প্রত্যক্ষ উক্তিকে কোন চিহ্নের অন্তর্ভুক্ত করতে হবে?
a) সম্বোধন
b) উদ্ধরণ
c) ইলেক
d) বন্ধনী
Answer: উদ্ধরণ
22. ভাষায় ব্যবহৃত গাণিতিক চিহ্ন কোনটি?
a) ধাতু বুঝাতে (√)
b) ড্যাস (--)
c) সংযোগচিহ্ন (-)
d) বন্ধনী ()
Answer: বন্ধনী ()
23. কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে?
a) ()
b) {}
c) []
d) -
Answer: ()
24. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
a) ধাতু বুঝাতে
b) অর্থমূলক
c) ব্যাখ্যামূলক
d) উৎপন্ন বুঝাতে
Answer: ব্যাখ্যামূলক
25. ব্যাকরণিক চিহ্ন কয়টি?
a) ১১ টি
b) ৭ টি
c) ৪ টি
d) ৩ টি
Answer: ৪ টি
26. পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বুঝাতে কোন চিহ্ন বসে?
a) √
b) <
c) ঃ
d) >
Answer: <
27. কোনটি ব্যাকরণিক চিহ্ন?
a) ?
b) =
c) !
d) ()
Answer: =