1. আমি যাবো তবে কাল যাবো - এটি কি ধরনের বাক্য
a) যৌগিক
b) জটিল
c) মিশ্র
d) সরল
Answer: যৌগিক
2. লোকটি যদি ও ধনী,তবুও সে কৃপণ কোন ধরনের বাক্য
a) খন্ড
b) যৌগিক
c) সরল
d) জটিল
Answer: জটিল
3. প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি
a) প্রাতঃ+আস
b) প্রাতঃ+রাশ
c) প্রাতঃ+আশ
d) প্রাত + রাশ
Answer: প্রাতঃ+আশ
4. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি
a) আ
b) ই
c) এ
d) আ্য
Answer: আ
5. কোন দুটি অঘোষ ধ্বনি
a) চ,ছ
b) ড,ঢ
c) ব,ভ
d) দ,ধ
Answer: চ,ছ
6. লাফ-ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন
a) সমীভবন
b) বিষমীভবন
c) স্বরাগম
d) ধ্বনি বিপর্যয়
Answer: ধ্বনি বিপর্যয়
7. ওষ্ঠ বর্ণ কোনটি
a) ট
b) চ
c) ত
d) প
Answer: প
8. অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ
a) অহ +রহঃ
b) অহ+অহঃ
c) অহঃ+অহ
d) কোনটিই নয়
Answer: অহঃ+অহ
9. ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ
a) ষড়+দশ
b) ষড়+ অশ
c) ষট +অশ
d) ষট্+ দশ
Answer: ষট্+ দশ
10. সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ
a) সং+ অবিধান
b) সম+ ধান
c) সম্+বিধান
d) সং+বিধান
Answer: সম্+বিধান
11. এ এক অমোঘ সত্য,এখানে সত্য কোন পদ
a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) অব্যয়
Answer: বিশেষ্য
12. সে এখন যাবে না,এই বাক্য না কোন পদ
a) বিশেষ্য
b) অব্যয়
c) ক্রিয়া
d) বিশেষণ
Answer: অব্যয়
13. প্রাকৃত শব্দ টি র অর্থ
a) প্রকৃত
b) যথার্থ
c) যা করা হয়েছে
d) স্বাভাবিক
Answer: স্বাভাবিক
14. বাংলা লিপির উৎস কী
a) সংস্কৃত লিপি
b) চীন লিপি
c) আরবি লিপি
d) ব্রাক্ষী লিপি
Answer: ব্রাক্ষী লিপি
15. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি
a) উ
b) আ
c) ঔ
d) উ
Answer: ঔ
16. শব্দের ক্ষুদ্রতম অংশ কে বলা হয়
a) ভার
b) পদ
c) বর্ণ
d) ধ্বনি
Answer: ধ্বনি
17. মেঘে মেঘে শব্দ দ্বৈত কী অর্থে
a) বহুত্ব
b) ব্যাপ্তি
c) প্রকর্ষ
d) ঈষৎ স্বল্পতা
Answer: ব্যাপ্তি
18. দেশি শব্দ নয় কোনটি
a) ঝিঙ্গা
b) ঢিল
c) মুড়কী
d) মাছি
Answer: মাছি
19. কোনটি মৌলিক শব্দ
a) গোলাপ
b) মানব
c) ধাতব
d) একাঙ্ক
Answer: গোলাপ
20. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম
a) কারবর্ণ
b) অনুবর্ণ
c) ফলা
d) রেফ
Answer: অনুবর্ণ