Exams Study Jobs Teachers Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৫

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৫ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

ক) সৌদি আরব
খ) মিশর
গ) তুরস্ক
ঘ) আলজেরিয়া
উত্তর: তুরস্ক
ব্যাখ্যা: পশ্চিমা ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট ন্যাটো (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। এ জোটটির দুটি মুসলিম সদস্য দেশ হলো আলবেনিয়া (২০০৯) ও তুরস্ক (১৯৫২)। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩২। সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪)।

2. ফিফা বিশ্বকাপ-২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে?

ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
খ) যুক্তরাজ্য, ফ্রান্স
গ) ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি
ঘ) ইতালি, ফ্রান্স, স্পেন
উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
ব্যাখ্যা: 'ফিফা বিশ্বকাপ-২০২৬'-এর ২৩তম আসর অনুষ্ঠিত হবে যৌথভাবে (১১ জুন-২০ জুলাই, ২০২৬) উত্তর আমেরিকার তিনটি দেশ-কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।

3. জাতিসংঘ' নামকরণ করেন কে?

ক) রুজভেল্ট
খ) স্ট্যালিন
গ) চার্চিল
ঘ) দ্যা গল
উত্তর: রুজভেল্ট
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে মুক্তি দিয়ে বিশ্বশান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালের ১ জানুয়ারি 'জাতিসংঘ' নামক একটি বিশ্বসংস্থার নামকরণ করেন।

4. বাংলাদেশের সংবিধানের মোট ধারা কয়টি?

ক) ১৫০
খ) ১৫১
গ) ১৫২
ঘ) ১৫৩
উত্তর: ১৫৩
ব্যাখ্যা: ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদে গৃহীত হওয়া এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর হওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা সংখ্যা ১৫৩টি।

5. রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সংখ্যা কত?

ক)
খ) ১০
গ)
ঘ) ১১
উত্তর: ১১
ব্যাখ্যা: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মোট ১১টি কমিশন গঠন করেন।

6. বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ-

ক) আবু বকর
খ) শাহ সুলতান
গ) সমুদ্র জয়
ঘ) দুর্জয়
উত্তর: সমুদ্র জয়
ব্যাখ্যা: বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ 'বানৌজা সমুদ্র জয়'।

7. আকাবা' একটি-

ক) সমুদ্রবন্দর
খ) স্থলবন্দর
গ) বিমানবন্দর
ঘ) নদীবন্দর
উত্তর: সমুদ্রবন্দর
ব্যাখ্যা: লোহিত সাগরের দুটি প্রধান উপসাগরের একটি হলো আকাবা উপসাগর। এ আকাবা উপসাগরের একেবারে উত্তর-পূর্ব কোণে অবস্থিত জর্ডানের বিখ্যাত সমুদ্রবন্দর হলো আকাবা।

8. মিনস্ক' কোন দেশের রাজধানী?

ক) আজারবাইজান
খ) বেলারুশ
গ) উজবেকিস্তান
ঘ) পোল্যান্ড
উত্তর: বেলারুশ
ব্যাখ্যা: সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ, বর্তমানে পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত স্বাধীন দেশ বেলারুশ, যার রাজধানী হলো মিনস্ক।

9. এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালি?

ক) জিব্রাল্টার
খ) বসফরাস
গ) হরমুজ
ঘ) বাবেল মান্দেব
উত্তর: বাবেল মান্দেব
ব্যাখ্যা: এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালি।

10. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

ক) পূর্ব এশিয়া
খ) মধ্য আমেরিকা
গ) পূর্ব আফ্রিকা
ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তর: মধ্য আমেরিকা
ব্যাখ্যা: মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে।

11. কোনটি সীমান্তবর্তী স্থান নয়?

ক) বিলোনিয়া
খ) হাতীবান্ধা
গ) হালুয়াঘাট
ঘ) কোনোটিই নয়
উত্তর: কোনোটিই নয়
ব্যাখ্যা: বিলোনিয়া (ফেনী), হাতীবান্ধা (লালমনিরহাট) ও হালুয়াঘাট (ময়মনসিংহ) তিনটি স্থানই সীমান্তবর্তী।

12. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-

ক) ২০ জানুয়ারি ১৯৫২
খ) ৩১ জানুয়ারি ১৯৫২
গ) ০২ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ) ১৮ ফেব্রুয়ারি ১৯৫২
উত্তর: ৩১ জানুয়ারি ১৯৫২
ব্যাখ্যা: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে কয়টি পরিষদ বা কমিটি গঠিত হয়েছিল সেগুলোর মধ্যে সর্বশেষ গঠিত হয় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি'। ৩১ জানুয়ারি ১৯৫২ গঠিত এ পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।

13. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?

ক) যুক্তরাষ্ট্র
খ) ভারত
গ) চীন
ঘ) রাশিয়া
উত্তর: চীন
ব্যাখ্যা: জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে (সাময়িক) বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীনের সঙ্গে (১,৯৮৭ কোটি ডলার)।

14. তুরস্কের মুদ্রার নাম-

ক) রিয়েল
খ) পেসো
গ) লিরা
ঘ) ডলার
উত্তর: লিরা
ব্যাখ্যা: তুরস্কের মুদ্রার নাম লিরা। উল্লেখ্য, ইরান, ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল।

15. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?

ক) ১৭৮৯
খ) ১৮৮৯
গ) ১৮৬৩
ঘ) ১৯৩৯
উত্তর: ১৭৮৯
ব্যাখ্যা: ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে।

16. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?

ক) ডুরান্ডলাইন
খ) ম্যাকনামার লাইন
গ) হিন্ডারবার্গ লাইন
ঘ) সনোরা লাইন
উত্তর: সনোরা লাইন
ব্যাখ্যা: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হলো সনোরা লাইন।

17. পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন-

ক) ২৩ সেপ্টেম্বর
খ) ২১ মার্চ
গ) ২১ জুন
ঘ) ২৩ জুন
উত্তর: ২১ জুন
ব্যাখ্যা: ২১ জুন সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়।

18. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

ক) জার্মানি
খ) ইতালি
গ) পোল্যান্ড
ঘ) ইউক্রেন
উত্তর: ইউক্রেন
ব্যাখ্যা: পূর্ব ইউরোপের দেশ এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন পৃথিবীর অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। এজন্য ইউক্রেনকে ইউরোপের 'রুটির ঝুড়ি' বলা হয়।

19. বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম-

ক) পুণ্ড্র
খ) গৌড়
গ) হরিকেল
ঘ) চট্টলা
উত্তর: পুণ্ড্র
ব্যাখ্যা: বাংলার সর্বপ্রাচীন জনপদ 'পুণ্ড্র'। এ জনপদের রাজধানী ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন (বর্তমান মহাস্থানগড়)।

20. বাংলাদেশের চতুর্দেশীয় স্থলবন্দরের নাম-

ক) তেতুলিয়া
খ) আখাউড়া
গ) বেনাপোল
ঘ) বাংলাবান্ধা
উত্তর: বাংলাবান্ধা
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশের একমাত্র চতুর্দশীয় স্থলবন্দর বাংলাবান্ধা অবস্থিত; যা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান- এ চারটি দেশের মধ্যে পণ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়।

21. কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়?

ক) মিশর
খ) তিউনিসিয়া
গ) সিরিয়া
ঘ) লিবিয়া
উত্তর: তিউনিসিয়া
ব্যাখ্যা: বুয়াজিজির আত্মাহুতিকে কেন্দ্র করে ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় আরব বসন্তের সূচনা হয়।

22. বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কোনটি?

ক) ২৬ মার্চ
খ) ২১ নভেম্বর
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ৮ সেপ্টেম্বর
উত্তর: ২১ নভেম্বর
ব্যাখ্যা: ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে।

23. কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?

ক) CARE
খ) ILO
গ) UNDP
ঘ) WFP
উত্তর: CARE
ব্যাখ্যা: Cooperative for Assistance and Relief Everywhere হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম মানবকল্যাণধর্মী এনজিও।

24. Blue Chips শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) বাজি খেলায়
খ) খুচরা বাজার
গ) স্থানীয় বাজার
ঘ) শেয়ার বাজার
উত্তর: শেয়ার বাজার
ব্যাখ্যা: Blue Chips শব্দটি মূলত শেয়ার বাজার বা পুঁজিবাজারে ব্যবহৃত হয়।

25. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়?

ক) ১৯৭৪
খ) ১৯৭৯
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৭
উত্তর: ১৯৭৪
ব্যাখ্যা: বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ৯ ফেব্রুয়ারি জারি করা হয়।

26. পঞ্চাশের মন্বন্তর হয়েছিলো কত সালে?

ক) ১৮৫০
খ) ১৯৪৩
গ) ১৯৪৭
ঘ) ১৯৭৪
উত্তর: ১৯৪৩
ব্যাখ্যা: পঞ্চাশের মন্বন্তর (১৩৫০ বঙ্গাব্দ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে সংঘটিত একটি ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফলে অপুষ্টি ও রোগে ভুগে প্রায় ৩০ লাখ মানুষ প্রাণ হারায়।

27. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন-

ক) রবার্ট পোল
খ) উইনস্টন চার্চিল
গ) মার্গারেট থ্যাচার
ঘ) স্টারমার্ক
উত্তর: উইনস্টন চার্চিল
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১ সেপ্টেম্বর ১৯৩৯-২ সেপ্টেম্বর ১৯৪৫) সময় ব্রিটেনে মোট তিনজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন।

28. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারী কর্ম কমিশন' গঠনের উল্লেখ আছে?

ক) ১৩৭ নং অনুচ্ছেদে
খ) ১৩৫ নং অনুচ্ছেদে
গ) ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে
উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম ভাগের ২য় পরিচ্ছেদের ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে।

29. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?

ক) খাগড়াছড়ি জেলায়
খ) বান্দরবান জেলায়
গ) রাঙামাটি জেলায়
ঘ) কক্সবাজার জেলায়
উত্তর: খাগড়াছড়ি জেলায়
ব্যাখ্যা: আলুটিলা প্রাকৃতিক গুহার অবস্থান হলো খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ে।

30. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন-

ক) মোহাম্মদ ফরাশউদ্দিন
খ) ড. আতিউর রহমান
গ) এ.এন. হামিদুল্লাহ
ঘ) ফজলুর রহমান
উত্তর: এ.এন. হামিদুল্লাহ
ব্যাখ্যা: বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহ (১৮ জানুয়ারি- ১৮ নভেম্বর ১৯৭৪)।

31. জাতিসংঘের মহাসচিব Antonio Guterres-এর নাগরিকত্ব হলো-

ক) চেক প্রজাতন্ত্র
খ) ফরাসি
গ) পর্তুগাল
ঘ) রাশিয়া
উত্তর: পর্তুগাল
ব্যাখ্যা: জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক। তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব।

32. বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই?

ক) রাজশাহী বিভাগ
খ) খুলনা বিভাগ
গ) চট্টগ্রাম বিভাগ
ঘ) বরিশাল বিভাগ
উত্তর: বরিশাল বিভাগ
ব্যাখ্যা: ভারতের সাথে সীমান্ত নেই এমন বিভাগ দুটি। বরিশাল ও ঢাকা বিভাগ।

33. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

ক) পাল
খ) মুঘল
গ) সেন
ঘ) গুপ্ত
উত্তর: পাল
ব্যাখ্যা: অনুমান করা হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়।

34. নিচের কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়?

ক) তিউনিসিয়া
খ) লিবিয়া
গ) ইরাক
ঘ) সিরিয়া
উত্তর: তিউনিসিয়া
ব্যাখ্যা: বুয়াজিজির আত্মহুতিকে কেন্দ্র করে ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় আরব বসন্তের সূচনা হয়।

35. Blue Economy' নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

ক) সমুদ্র ভ্রমণের সাথে
খ) সামুদ্রিক মাছের সাথে
গ) সমুদ্র গবেষণার সাথে
ঘ) সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
উত্তর: সমুদ্র গবেষণার সাথে
ব্যাখ্যা: সমুদ্র বা সুনীল অর্থনীতি (Blue Economy) হলো অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

36. নিচের কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

ক) রাশিয়া
খ) ইউক্রেন
গ) বেলারুশ
ঘ) পোল্যান্ড
উত্তর: ইউক্রেন
ব্যাখ্যা: ইউক্রেন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

37. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি-গোষ্ঠীর অন্তর্ভুক্ত?

ক) দ্রাবিড়
খ) নেগ্রিটো
গ) মঙ্গোলীয়
ঘ) অস্ট্রিক
উত্তর: অস্ট্রিক
ব্যাখ্যা: প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতো তারা হলো: অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়।

38. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

ক) ফিনল্যান্ড
খ) অস্ট্রিয়া
গ) পোল্যান্ড
ঘ) সুইডেন
উত্তর: অস্ট্রিয়া
ব্যাখ্যা: উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে নয়টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত, সে দেশগুলো হলো: ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন।

39. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

ক) মালয়েশিয়া
খ) সৌদি আরব
গ) তুরস্ক
ঘ) পাকিস্তান
উত্তর: তুরস্ক
ব্যাখ্যা: ৪ এপ্রিল ১৯৪৯ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের শক্তিশালী সামরিক জোট North Atlantic Treaty Organization (NATO) গঠিত হয়।

40. বাংলাদেশের সরকার পদ্ধতি-

ক) এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) রাজতন্ত্র
ঘ) রাষ্ট্রপতিশাসিত
উত্তর: এককেন্দ্রিক
ব্যাখ্যা: এককেন্দ্রিক সরকার এক ধরনের একক, অখণ্ড ও সুসংবদ্ধ সরকারব্যবস্থা যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

41. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ" বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে-

ক) ৫নং
খ) ৬নং
গ) ৭নং
ঘ) ৮নং
উত্তর: ৭নং
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে "প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।

42. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?

ক) ইরাক
খ) সৌদি আরব
গ) ইরান
ঘ) আলজেরিয়া
উত্তর: আলজেরিয়া
ব্যাখ্যা: ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ আলজেরিয়া।

43. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে Pandemic ঘোষণা করেছে?

ক) FAO
খ) ECOSOC
গ) WHO
ঘ) HRC
উত্তর: WHO
ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১১ মার্চ ২০২০, করোনা ভাইরাসকে Pandemic (অতিমারি) হিসেবে ঘোষণা করেছে।

44. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?

ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৪ সালে
গ) ১৯৪৮ সালে
ঘ) ১৯৪৯ সালে
উত্তর: ১৯৪৪ সালে
ব্যাখ্যা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনে ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে গঠিত হয়।

45. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?

ক) টমাস জেফারসন
খ) জর্জ ওয়াশিংটন
গ) গজন এডামস
ঘ) জেমস মনরো
উত্তর: জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ৩০ এপ্রিল ১৭৮৯ থেকে ৪ মার্চ ১৭৯৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন।

46. কৃত্রিম বুদ্ধিমত্তা এর জনক কে?

ক) অ্যালান টুরিং
খ) জ্যাক কেলবি
গ) চার্লস ব্যাবেজ
ঘ) হাওয়ার্ড আইকেন
উত্তর: অ্যালান টুরিং
ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে জন ম্যাকার্থি এবং অ্যালান টুরিং দুজনকেই গণ্য করা হয়।

47. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?

ক) অর্থ মন্ত্রণালয়
খ) বাণিজ্য মন্ত্রণালয়
গ) শিল্প মন্ত্রণালয়
ঘ) পরিকল্পনা মন্ত্রণালয়
উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, যা ১৯৭৩ সালের ২৮ জুলাই প্রতিষ্ঠিত হয়।

48. ১৫ জানুয়ারি ২০২৫ 'জুলাই গণঅভ্যুত্থান ২০২৪'-এর কতজন শহিদের নামের গেজেট প্রকাশ করা হয়?

ক) ৮০৪
খ) ৮১৪
গ) ৮২৪
ঘ) ৮৩৪
উত্তর: ৮৩৪
ব্যাখ্যা: ১৫ জানুয়ারি ২০২৫ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহিদের গেজেট প্রকাশ করা হয়।

49. ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা?

ক) ৭ লক্ষ ৭০ হাজার
খ) ৭ লক্ষ ৪০ হাজার
গ) ৭ লক্ষ ৯০ হাজার
ঘ) ৮ লক্ষ ১০ হাজার
উত্তর: ৭ লক্ষ ৯০ হাজার
ব্যাখ্যা: ব্যাখ্যা ২০২৫-২০২৬ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ৭,৯০,০০০ কোটি টাকা এবং জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৫.৫%।

50. COP-30 (২০২৫) কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

ক) আজারবাইজান
খ) ব্রাজিল
গ) মিসর
ঘ) জাপান
উত্তর: ব্রাজিল
ব্যাখ্যা: জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩০ অনুষ্ঠিত হয় ১০-২১ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে।

আশা করি মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৫ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট