1. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
a) পান-ব্যবসায়ী
b) পর্ণকার
c) তামসিক
d) বারুই
Answer: তামসিক
2. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে?
a) উপপদ
b) প্রাতিপদিক
c) প্রপদ
d) পূর্বপদ
Answer: উপপদ
3. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b) মুহম্মদ শহীদুল্লাহ
c) মুহম্মদ এনামুল হক
d) সুকুমার সেন
Answer: সুকুমার সেন
4. 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) আরবি
b) গুজরাটি
c) ফরাসি
d) হিন্দি
Answer: গুজরাটি
5. নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
a) কহ্
b) কথ্
c) বুধ্
d) গঠ্
Answer: কহ্
Explanation: বাংলা ভাষার ধাতু গুলোকে ২০টি আদিগণে ভাগ করা হয়, যাদের মধ্যে একটি হলো কহ্ আদিগণ।
6. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ ?
a) আমি কারো সাতেও নেই, সতেরোতেও নেই।
b) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
c) তার দুচোখ অশ্রুতে ভেসে গেল।
d) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
Answer: তার দুচোখ অশ্রুতে ভেসে গেল।
7. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি।'-এ বাক্যে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে?
a) অসহায়ত্ব
b) বিরক্তি
c) কালের বিস্তার
d) পৌনঃপুনিকতা
Answer: পৌনঃপুনিকতা
8. বাকযন্ত্রের অংশ কোনটি?
a) ষড়যন্ত্র
b) ফুসফুস
c) দাঁত
d) উপরের সবকটি
Answer: উপরের সবকটি
9. কোনটির নাম ধাতুর উদাহরণ?
a) চল্
b) কর্
c) বেতা
d) পড়্
Answer: বেতা
10. বাঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
a) নদীয়া
b) ত্রিপুরা
c) পুরুলিয়া
d) বরিশাল
Answer: বরিশাল
11. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
a) সিংহ চিহ্নিত আসন= সিংহাসন
b) মহান যে পুরুষ= মহাপুরুষ
c) কুসুমের মতো কোমল= কুসুমকোমল
d) জায়া ও পতি= দম্পতি
Answer: সিংহ চিহ্নিত আসন= সিংহাসন
12. 'উলুবনে মুক্তা ছড়ানো' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে
a) প্রবাদ প্রবচন
b) এক কথায় প্রকাশ
c) ভাবসম্প্রসারণ
d) বাক্য সংকোচন
Answer: প্রবাদ প্রবচন
13. কোন বানানটি শুদ্ধ?
a) মনোকষ্ট
b) মনঃকষ্ট
c) মণকষ্ট
d) মনকস্ট
Answer: মনঃকষ্ট
14. অপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি
a) শশব্যস্ত
b) কালচক্র
c) পরাণপাখি
d) বহুব্রীহি
Answer: শশব্যস্ত
15. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
a) সোপান
b) সমর্থ
c) সোল্লাস
d) সওয়ার
Answer: সমর্থ