1. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?
a) রক্তরাগ
b) সিন্ধু হিন্দোল
c) ছায়ানট
d) অগ্নিবীণা
Answer: রক্তরাগ
2. কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ভাবমূলক' কাব্য কোনটি ?
a) দোলনচাঁপা
b) ছায়ানট
c) সিন্ধুহিন্দোল
d) বিষের বাঁশী
Answer: বিষের বাঁশী
3. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
a) কুহেলিকা
b) সর্বহারা
c) আলেয়া
d) রিক্তের বেদন
Answer: কুহেলিকা
4. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
a) পদ্মরাগ
b) পদ্মগোখরা
c) পদ্মপুরাণ
d) পদ্মাবতী
Answer: পদ্মগোখরা
5. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
a) সর্বহারা
b) জিঞ্জির
c) প্রলয়শিখা
d) সাম্যবাদী
Answer: প্রলয়শিখা
6. কাজী নজরুর ইসলামের ' চল চল চল' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
a) সিন্ধু হিল্লোল
b) দোলন চাঁপা
c) সন্ধ্যা
d) ফনিমনসা
Answer: সন্ধ্যা
7. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি ?
a) রাজবন্দীর রোজনামচা
b) দুর্দিনের যাত্রী
c) দুর্দিনের দিনলিপি
d) জাপান যাত্রী
Answer: দুর্দিনের যাত্রী
8. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি ?
a) শিউলিমালা
b) অগ্নিবীণা
c) রুদ্রমঙ্গল
d) ব্যথার দান
Answer: রুদ্রমঙ্গল
9. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি ?
a) অগ্নিবীণা
b) বিষের বাঁশী
c) কুহেলিকা
d) দোলন চাঁপা
Answer: দোলন চাঁপা
10. কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্যে বৃটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন ?
a) নতুন চাঁদ
b) বিদ্রোহী
c) দারিদ্র্য
d) আনন্দময়ীর আগমনে
Answer: আনন্দময়ীর আগমনে
11. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি ?
a) অগ্নিবীণা
b) মৃত্যুক্ষুধা
c) বুলবুল
d) ঝিঙেফুল
Answer: বুলবুল
12. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত 'শাক্যমুনি' কে ?
a) গৌতম বুদ্ধ
b) যিশু খ্রিষ্ট
c) চৈতন্য
d) অতীশ দীপঙ্কর
Answer: গৌতম বুদ্ধ
13. ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা সংখ্যা –
a) ১২
b) ১৪
c) ১৯
d) ১৭
Answer: ১২
14. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে -
a) বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
b) স্বরাজ প্রতিষ্ঠা
c) প্রেম
d) প্রকৃতি বন্দনা
Answer: স্বরাজ প্রতিষ্ঠা
15. একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি -
a) কাজী নজরুল ইসলাম ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
b) কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
c) কাজী নজরুল ইসলাম ও দ্বিজেন্দ্রলাল রায়
d) কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দীন
Answer: কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
16. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
a) যুক্তরাজ্য
b) কানাডা
c) যুক্তরাষ্ট্র
d) ভারত
Answer: কানাডা
17. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ?
a) বিষের বাঁশী
b) বিদ্রোহী
c) অগ্নিবীণা
d) রুবাইয়াৎ-ই-হাফিজ
Answer: অগ্নিবীণা
18. কোনটি নজরুলের রচনা ?
a) শিশু ভোলানাথ
b) লীলাবতী
c) চোখের ছাতক
d) বালুচর
Answer: চোখের ছাতক
19. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত ?
a) সাম্যবাদী
b) সিন্ধুহিন্দোল
c) বিষের বাঁশী
d) নতুন চাঁদ
Answer: সিন্ধুহিন্দোল
20. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান ?
a) ১৯৭৮
b) ১৯৭৭
c) ১৯৭৬
d) ১৯৭৯
Answer: ১৯৭৬
21. 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ ?
a) দুরন্ত পথিক
b) আঠারো বছর বয়স
c) চলে মুসাফির
d) যৌবনের গান
Answer: যৌবনের গান
22. ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজরুল ইসলামের এ কবিতায় গুবাক শব্দের অর্থ –
a) খেজুর
b) নারিকেল
c) ঝাউ
d) সুপারি
Answer: সুপারি
23. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি ?
a) মৃত্যুক্ষুধা
b) বাঁধনহারা
c) কুহেলিকা
d) যোগাযোগ
Answer: বাঁধনহারা
24. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি ?
a) ১৮২৪-১৮৭৩ খ্রিঃ
b) ১৮৫৬-১৯৩৭ খ্রিঃ
c) ১৮৬১-১৯৪১ খ্রিঃ
d) ১৮৯৯- ১৯৭৬ খ্রিঃ
Answer: ১৮৯৯- ১৯৭৬ খ্রিঃ
25. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত ?
a) চুরুলিয়া
b) দরিরামপুর
c) শান্তিডাঙ্গা
d) কালীগঞ্জ
Answer: দরিরামপুর
26. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
a) ভারতবর্ষ
b) প্রবাসী
c) লাঙ্গল
d) বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
Answer: লাঙ্গল
27. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন ?
a) ৪৮ নং বাঙালি পল্টন
b) ৪৯ নং বাঙালি পল্টন
c) ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
d) ৪৯ নং উর্দু পল্টন
Answer: ৪৯ নং বাঙালি পল্টন
28. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে-
a) নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
b) ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন
c) কুমিল্লার দৌলতপুরের কৃষিজীবন
d) হুগলীর তাজপুরের গ্রামীণ জীবন
Answer: ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন
29. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়-
a) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
b) শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে
c) শ্রীকৃষ্ণ মজুমদারকে
d) রবীন্দ্রনাথ ঠাকুরকে
Answer: শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে
30. বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
a) অগ্নিবীণা
b) বিষের বাঁশী
c) প্রলয় শিখা
d) সন্ধ্যা
Answer: সন্ধ্যা
31. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'র কে স্মরণ করেছেন কেন ?
a) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
b) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
c) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
d) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
Answer: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
32. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে ?
a) ১৩০৬
b) ১৩০৮
c) ১৩০৯
d) ১৩১১
Answer: ১৩০৬
33. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ?
a) দুর্দিনের যাত্রী
b) ফণি-মনসা
c) ব্যথার দান
d) ধূমকেতু
Answer: ফণি-মনসা
34. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন-
a) সঞ্চিতা
b) ব্যাথার দান
c) বিষের বাঁশি
d) রাজবন্দীর জবানবন্দী
Answer: সঞ্চিতা
35. কাজী নজরুল ইসলাম লিখেছেন-
a) গীতাঞ্জলি
b) মার্চ পাস্ট
c) রাখালী
d) মাল্যদান
Answer: মার্চ পাস্ট
36. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি ?
a) অগ্নিকোণ
b) মরুশিখা
c) মরুসূর্য
d) রাঙা জবা
Answer: রাঙা জবা
37. ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা ?
a) উপন্যাস
b) গল্প
c) কাব্য
d) প্রবন্ধ
Answer: গল্প
38. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
a) মুক্তি
b) বাউণ্ডেলের আত্মকাহিনী
c) হেনা
d) বিদ্রোহী
Answer: বাউণ্ডেলের আত্মকাহিনী
39. ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন ?
a) খেয়াপারের তরণী
b) আনন্দময়ীর আগমনে
c) মহররম
d) বিজয়িনী
Answer: খেয়াপারের তরণী
40. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয় ?
a) রিক্তের বেদন
b) মৃত্যুক্ষুধা
c) বাঁধনহারা
d) কুহেলিকা
Answer: রিক্তের বেদন
41. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী , আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের-
a) ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
b) ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
c) ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
d) ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ
Answer: ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
42. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? ‘কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ’।
a) কাণ্ডারী হুঁশিয়ার
b) খেয়া পারের তরণী
c) সিদ্ধু : প্রথম তরঙ্গ
d) সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ
Answer: খেয়া পারের তরণী
43. আমি ..........., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।
a) ঝঞ্ঝা
b) হাম্বীর
c) চিরদুর্দম
d) ধূর্জটি
Answer: ধূর্জটি
44. 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি '। চরণটি কোন কবিতার ?
a) ধূমকেতু
b) বীরাঙ্গনা
c) শিখা
d) বিদ্রোহী
Answer: বিদ্রোহী
45. “আজি সৃষ্টি সুখের উল্লাসে” কবিতাটি কোন কাব্যের ?
a) বিষের বাঁশি
b) ফণিমনসা
c) দোলনচাঁপা
d) ভাঙার গান
Answer: দোলনচাঁপা
46. জেন্দা' একটি-
a) গ্রন্থ
b) জাতি
c) ব্যক্তি
d) ভাষা
Answer: ভাষা
47. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায় ?
a) ঢাকা
b) কুমিল্লা
c) মানিকগঞ্জ
d) ভারতের চুরুলিয়া
Answer: ভারতের চুরুলিয়া
48. সঞ্চিতা, সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে-
a) রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
b) কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য
c) কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর
d) সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর
49. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়-
a) পদ্মভূষণ
b) জগত্তারিণী পদক
c) একুশে পদক
d) মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
Answer: মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
50. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন ?
a) শনিবারের চিঠি
b) সবুজপত্র
c) কল্লোল
d) ধূমকেতু
Answer: ধূমকেতু