1. 'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
a) ঞ্ + জ
b) জ্ + ঞ
c) গ্ + গ
d) গ্ + ঞ
Answer: জ্ + ঞ
Explanation: জ্ঞ = জ + ঞ; যেমন - বিজ্ঞান ঞ্জ = ঞ + জ; যেমন - কুঞ্জ।
2. নিচের কোন ফলাটি শব্দের প্রথম বর্ণে থাকলে উচ্চারণ হয় না?
a) য-ফলা
b) ম-ফলা
c) র-ফলা
d) ল-ফলা
Answer: ম-ফলা
Explanation: উদাহরণস্বরূপ- শ্মশান - শশাঁন
3. 'উষ্ণ' শব্দের যুক্তবর্ণের বিশ্লেষণ কোনটি?
a) ষ্ + ণ
b) ষ্ + ন
c) য্ + ঙ
d) য্ + ঞ
Answer: ষ্ + ণ
Explanation: 'উষ্ণ' (উষ্ণ) শব্দের যুক্তবর্ণটি হলো 'ষ্ণ' (ষ+ণ)।
4. 'ক্ষ' যুক্ত বর্ণটির স্বরূপ কী?
a) ক্ + ষ
b) ষ্ + ক
c) হ্ + ম
d) ষ্ + ণ
Answer: ক্ + ষ
Explanation: 'ক্ষ' একটি যুক্তবর্ণ(ক্ষ=ক্+ষ)।
5. 'সঞ্চয়' শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলি কী কী?
a) চ্ + ঞ
b) ঞ্ + জ
c) ঞ্ + চ
d) ঞ্ + ছ
Answer: ঞ্ + চ
Explanation: গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ ক্ষ = ক্ + ষ হ্ম = হ্ + ম ঞ্চ = ঞ্ + চ জ্ঞ = জ্ + ঞ ষ্ঠ = ষ্ + ঠ
6. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
a) স্পর্শ
b) পত্তন
c) রাষ্ট্র
d) ইত্যাদি
Answer: রাষ্ট্র
Explanation: বাংলায় তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ বা 'ত্রিবর্ণযোজক' আছে এমন একটি উল্লেখযোগ্য শব্দ হলো 'রাষ্ট্র'। এখানে 'ষ্ট্র' (ষ্ + ট + র) যুক্তাক্ষরটিতে তিনটি ব্যঞ্জনবর্ণ মিলিত হয়েছে।
7. অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
a) ন্ + জ
b) ণ্ + জ
c) ঞ্ + জ
d) ঙ্ + জ
Answer: ঞ্ + জ
Explanation: অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটি হলো 'ঞ্জ'। এই যুক্তবর্ণটির সঠিক রূপ বা বিশ্লেষণ হলো ঞ্ + জ।
8. 'ঝঞ্ঝা' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে?
a) ঞ্ + চ
b) ঝ্ + ঞ
c) ঞ্ + ঝ
d) চ্ + ঞ
Answer: ঞ্ + ঝ
Explanation: ঞ্ঝ= ঞ্+ঝ। যেমন- ঝঞ্ঝা, ঝঞ্ঝাট।
9. 'আত্মীয়' শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
a) ত্ + ন
b) ত্ + ণ
c) ত্ + ম
d) ত্ + ত
Answer: ত্ + ম
10. 'সায়াহ্ন' শব্দের 'হ্ন' কোন কোন বর্ণের মিলিত রূপ?
a) হ্ + ন
b) হ্ + ণ
c) ন্ + হ
d) ণ্ + হ
Answer: হ্ + ন
11. 'হ্ম'- এই যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
a) হ্ + ম
b) ষ্ + হ
c) ষ্ + ম
d) ক্ + ষ
Answer: হ্ + ম
Explanation: ক্ষ= ক্+ষ। (উচ্চারণ ক্ +খ-এর মতো) যেমন— শিক্ষা, বক্ষ, রক্ষা।
12. নিচের কোন শব্দটির উচ্চারণ সঠিক?
a) ভদ্র (ভদর)
b) ভদ্র (ভদরো)
c) সত্য (সইত্ত)
d) গ্রীষ্ম (গ্রিশমো)
Answer: ভদ্র (ভদরো)
13. কোন শব্দের ফলা উচ্চারিত হয় না?
a) সম্মান
b) শ্মশান
c) ব্রাহ্মণ
d) বহ্নি
Answer: শ্মশান
Read More:
14. 'পূর্বাহ্ণ' বানানটিতে ব্যবহৃত হয়েছে-
a) হ্ + ন
b) হ্ + ণ
c) হ্ + ঞ
d) হ্ + ম
Answer: হ্ + ণ
15. বাংলা অভিধানে 'ক্ষ' এর অবস্থান কোথায়?
a) খ-বর্ণের পরে
b) ক-বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে
c) হ-বর্ণের পরে
d) ষ-বর্ণের পরে
Answer: ক-বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে
16. 'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ-
a) ক্ষ্ম + ম
b) খ + ম + হ
c) ক্ + ষ + ণ
d) ক্ + ষ + ম
Answer: ক্ + ষ + ম
17. 'ত্থ' সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রয়েছে?
a) ল্ + ত
b) ল্ + থ
c) ত্ + থ
d) থ্ + ত
Answer: ত্ + থ
18. 'স্থ' যুক্তবর্ণে কী কী যুক্তবর্ণ আছে?
a) ষ্ + থ
b) হ্ + থ
c) স্ + থ
d) স্ + হ
Answer: স্ + থ
19. 'হৃদয়' শব্দে 'হ' এর সঙ্গে যুক্ত হয়েছে-
a) ঋ-কার
b) উ-কার
c) ঊ-কার
d) ও-কার
Answer: ঋ-কার
20. চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
a) ঙ
b) ঞ
c) ন
d) ণ
Answer: ঞ
21. 'ব্ধ' যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
a) ধ্ + ব
b) ব্ + দ
c) দ্ + ধ
d) ব্ + ধ
Answer: ব্ + ধ
22. কোন কোন বর্ণের যুক্তরূপ 'ক্স'?
a) ক ও ক
b) ক ও ্র
c) ক ও স
d) ক ও ণ
Answer: ক ও স
23. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম -
a) কারবর্ণ
b) অনুবর্ণ
c) ফলা
d) রেফ
Answer: অনুবর্ণ
Explanation: ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। এই অনুবর্ণের অন্তর্ভুক্ত হলো ফলা (যেমন- ব-ফলা, ম-ফলা, য-ফলা) এবং রেফ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে সাধারণত ফলা বলা হয়, তবে সামগ্রিকভাবে বিকল্প রূপটি অনুবর্ণ হিসেবে পরিচিত।
24. ফলাযুক্ত শব্দ কোনটি?
a) পল্বব
b) শক্ত
c) লিপ্সা
d) কর্জ
Answer: পল্বব
25. 'মনু' শব্দটি ভাঙলে পাওয়া যায়-
a) ম্ + নু
b) মন + উ
c) ম্ + অ + নু
d) ম্ + অ + ন্ + উ
Answer: ম্ + অ + ন্ + উ