1. স্বরসঙ্গতির উদাহরণ -
a) হইবে >হবে
b) রাত্রি>রাইত
c) দেশি>দিশি
d) কোনটিই নয়
Answer: দেশি>দিশি
2. দুটি ব্যাঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?
a) ধ্বনি বিপর্যয়
b) ব্যঞ্জন বিকৃতি
c) অপিনিহিতি
d) বিপ্রকর্ষ
Answer: ধ্বনি বিপর্যয়
3. ক্লাশ>কিলাশ,প্রীতি >পিরীতি,গ্লাস>গেলাশ এগুলো কিসের উদাহরণ -
a) অপিনিহিতি
b) আদি স্বরাগম
c) মধ্য স্বরাগম
d) অন্ত্য স্বরাগম
Answer: মধ্য স্বরাগম
4. পিশাচ >পিচাশ এর পরিবর্তনকে বলা হয় -
a) স্বরভক্তি
b) স্বরসংগতি
c) ধ্বনি বিপর্যয়
d) ধ্বনিবিকার
Answer: ধ্বনি বিপর্যয়
5. মিঠা >মিঠে এরূপ পরিবর্তনকে কি বলা হয়?
a) স্বরসঙ্গতি
b) স্বরভক্তি
c) ধ্বনি বিপর্যয়
d) স্বরলোপ
Answer: স্বরসঙ্গতি
6. "Prothesis" এর বাংলা প্রতিশব্দ কী?
a) ধ্বনি সংযুক্তি
b) স্বরভক্তি
c) আদি স্বরাগম
d) বিপ্রকর্ষ
Answer: আদি স্বরাগম
7. কোনটি স্বরাগম এর উদাহরণ -
a) পিরীত
b) বিলিতি
c) বসতি
d) উড়নি
Answer: পিরীত
8. "Epenthesis" এর অর্থ
a) স্বরসঙ্গতি
b) স্বরাগম
c) অভিশ্রতি
d) অপিনিহিতি
Answer: অপিনিহিতি
9. স্কুল >ইস্কুল এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
a) আদি স্বরাগম
b) মধ্য স্বরাগম
c) বিপ্রকর্ষ
d) আন্ত্য স্বরাগম
Answer: আদি স্বরাগম
10. কোনটি ধ্বনি বিপর্যয়্র উদাহরণ
a) বড় দাদা> বড়দা
b) কিছু >কিচ্ছু
c) পিশাচ >পিচাশ
d) মুক্তা>মুকুতা
Answer: পিশাচ >পিচাশ
11. কাদনা>কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
a) অভিশ্রুতি
b) অপিনিহিতি
c) সমীভবন
d) বিষমীভবন
Answer: সমীভবন
12. কবাট>কপাট, ধোবা>ধোপা কিসের উদাহরণ?
a) ধ্বনি বিপর্যয়
b) অভিশ্রতি
c) ব্যঞ্জন চ্যুতি
d) ব্যঞ্জন বিকৃতি
Answer: ব্যঞ্জন বিকৃতি
13. কোনটি স্বরভক্তির উদাহরণ -
a) বিলিতি
b) পিরীতি
c) বসতি
d) জানালা
Answer: পিরীতি
14. বিলাতি>বিলিতি- কিসের উদাহরণ?
a) মধ্য স্বরাগম
b) অপিনিহিতি
c) প্রগত
d) মধ্যগত
Answer: মধ্যগত
15. অপিনিহিতি এর উদাহরণ?
a) জন্ম>জম্ম
b) আজি>আইজ
c) ডেক্স>ডেসক
d) অলাবু >লাবু>লাউ
Answer: আজি>আইজ
16. 'কাক থেকে কাগ' কোন প্রকারের পরিবর্তন?
a) অভিশ্রুতি
b) সমীভবন
c) ঘোষীভবন
d) দ্বন্দ্বীভবন
Answer: ঘোষীভবন
17. বড়>বড্ড এটা কি ধরনের পরিবর্তন?
a) বিষমীভবন
b) সমীভবন
c) ব্যঞ্জনদ্বিত্ব
d) ব্যঞ্জন-বিকৃতি
Answer: ব্যঞ্জনদ্বিত্ব
18. নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ -
a) লাফ>ফাল
b) প্রীতি >পিরীত
c) দেশি>দিশি
d) লাল>নাল
Answer: লাল>নাল
19. লাফ>ফাল কোন ধরনের পরিবর্তন?
a) সমীভবন
b) বিষমীভবন
c) স্বরাগম
d) ধ্বনি বিপর্যয়
Answer: ধ্বনি বিপর্যয়
20. বড় দাদা>বড়দা কী ধরনের ধ্বনি রিবর্তন?
a) অসঙ্গতি
b) ব্যাঞ্জনবিকৃতি
c) বিষমীভবন
d) ব্যাঞ্জনচ্যুতি
Answer: ব্যাঞ্জনচ্যুতি