1. আপ্ ভালো তো...... ভালো। শূন্যস্থানে কী বসবে?
a) বাড়ি
b) ঘর
c) সংসার
d) জগৎ
Answer: জগৎ
2. 'আমি ভরা তরী করি-।' শূন্যস্থানে কী বসবে?
a) উদ্ধার
b) নিমজ্জিত
c) রক্ষা
d) ভরাডুবি
Answer: ভরাডুবি
3. বৈরাগ্য সাধনে........সে আমার নয়।-শূন্যস্থান পূরণ করুন।
a) মুক্তি
b) আনন্দ
c) আশ্বাস
d) বিশ্বাস
Answer: মুক্তি
4. কপোল ভাসিয়া যায়......জলে।
a) নয়নের
b) চোখের
c) বৃষ্টির
d) ঝর্ণার
Answer: নয়নের
5. 'মা তোর বদন খানি মনিল হলে, আমি......... ভাসি' শূন্যস্থান পূরণ করুন।
a) চোখের জলে
b) নয়ন জলে
c) বুকের জলে
d) নদীর জলে
Answer: নয়ন জলে
6. আর কতদূরে নিয়ে যাবে...... সুন্দরী। শূন্যস্থানে কি বসবে?
a) আমাকে
b) মোরে
c) তুমি
d) ওগো
Answer: মোরে
7. কালি কলম.....….. লেখে তিনজন?
a) খাতা
b) হাত
c) ধ্যান
d) মন
Answer: মন
8. উদোর পিণ্ডি....... ঘাড়ে।
a) আমার
b) অধমের
c) বুদোর
d) পড়বে
Answer: বুদোর
9. এক....… শীত যায় না।
a) কাপড়ে
b) মাঘে
c) কাঁথায়
d) পৌষে
Answer: মাঘে
10. ওল বলে মান কচু তুমি বড়......।
a) ঝাল
b) ভাল
c) কাল
d) লাগো
Answer: লাগো
11. ঘর পোড়া.........সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
a) ছাগল
b) গরু
c) ভেড়া
d) ঘোড়া
Answer: গরু
12. এ বিষয়ে তোমার বিদ্যা ক অক্ষর.........।
a) শূন্য
b) বিহীন
c) গো-মাংস
d) মাত্র
Answer: গো-মাংস
13. এ হৃদয়ের চেয়ে বড় কোন...... কাবা নেই।
a) মসজিদ
b) গির্জা
c) মন্দির
d) প্যাগোডা
Answer: মন্দির
14. কাঁটা হেরি ক্ষান্ত কেন.....তুলিতে?
a) পদ্মা
b) শাপলা
c) কমল
d) ফুল
Answer: কমল
15. কানে কি...... দিয়ে বসে আছ?
a) খড়ি
b) তুলো
c) ডগা
d) কার্পাস
Answer: তুলো
16. লোকটি অত্যন্ত...... জলের মাছ।
a) কম
b) বেশি
c) লোনা
d) গভীর
Answer: গভীর
17. একখুরে মাথা.....।
a) কামানো
b) ছিলানো
c) মুড়ানো
d) ধরা
Answer: মুড়ানো
18. তার মুখে মধু, কিন্তু...... বিষ।
a) হৃদয়ে
b) মনে
c) অন্তরে
d) গলায়
Answer: অন্তরে
19. তোমার......বুঝতে বাকি নেই।
a) দিব্যি
b) কর্ম
c) মতলব
d) ইচ্ছা
Answer: মতলব
20. তিনি একজন..... মানুষ।
a) মাটির
b) খাঁটি
c) রক্তমাংসের
d) নরম
Answer: মাটির
21. ......না জানলে উঠান বাঁকা।
a) বানাতে
b) খেলতে
c) নাচতে
d) রাঁধতে
Answer: নাচতে
22. গুরুজনে কর.......।
a) শ্রদ্ধা
b) নতি
c) সালাম
d) প্রণাম
Answer: নতি
23. তার সঙ্গে...... দেখা হয়।
a) কালেভদ্রে
b) সময়ে অসময়ে
c) শীত-গ্রীষ্মে
d) আটটা-নয়টায়
Answer: কালেভদ্রে
24. অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে.........।
a) পারদর্শী
b) চমৎকার
c) নিপুণ
d) ভাল
Answer: নিপুণ
25. .....কথা বাসি হলে ফলে।
a) আমার
b) কাঙালের
c) গরিবের
d) পণ্ডিতের
Answer: কাঙালের