1. 'নিপাতনে সিদ্ধ' স্বরসন্ধির উদাহরণ কোনটি?
a) পরিষ্কার
b) গবাক্ষ
c) অত্যন্ত
d) ষড়ানন
Answer: গবাক্ষ
Explanation: ব্যাখ্যা: যেসব সন্ধি ব্যাকরণের কোনো সাধারণ নিয়ম মানে না তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। (গো + অক্ষ = গবাক্ষ)
2. নিচের কোনটি যৌগিক শব্দ?
a) রাজপূত
b) সন্দেশ
c) গায়ক
d) প্রবীণ
Answer: গায়ক
Explanation: ব্যাখ্যা: গৈ + অক = গায়ক। যে শব্দের অর্থ তার ব্যুৎপত্তিগত অর্থের অনুগামী হয় তাকে যৌগিক শব্দ বলে।
3. 'অব্যয়ীভাব' সমাসের উদাহরণ কোনটি?
a) যথাবিধি
b) রাজপথ
c) উপকূল
d) ক ও গ উভয়ই
Answer: ক ও গ উভয়ই
Explanation: ব্যাখ্যা: বিধিকে অতিক্রম না করে = যথাবিধি এবং কূলের সমীপে = উপকূল। পূর্বপদে অব্যয় বসে এই সমাসগুলো গঠিত হয়েছে।
4. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারাটির অর্থ কী?
a) অসম্ভব বস্তু
b) বিশাল কাণ্ড
c) ভাগ্যের খেলা
d) রামায়ণের সাতটি কাণ্ড
Answer: বিশাল কাণ্ড
5. 'এটেস্টেড' (Attested)-এর বাংলা পরিভাষা কোনটি?
a) সত্যায়িত
b) প্রমাণিত
c) আখ্যাত
d) দস্তখত
Answer: সত্যায়িত
6. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি'— এখানে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে?
a) পৌনঃপুনিকতা
b) আধিক্য
c) বিরক্তি
d) কালক্ষেপণ
Answer: পৌনঃপুনিকতা
Explanation: ব্যাখ্যা: বারবার ডাকা হচ্ছে বোঝালে তাকে পৌনঃপুনিকতা বলে।
7. 'শুদ্ধ' বানান কোনটি?
a) মুমূর্ষূ
b) মুমূর্ষু
c) মূমর্ষু
d) মূমূর্ষু
Answer: মুমূর্ষু
8. 'রবীন্দ্রনাথ ঠাকুর' তাঁর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
a) বসন্ত
b) তাসের দেশ
c) ফাল্গুনী
d) রক্তকরবী
Answer: বসন্ত
9. 'বউ কথা কও'— এটি কী ধরনের সমাস?
a) মধ্যপদলোপী কর্মধারয়
b) উপপদ তৎপুরুষ
c) আলুক তৎপুরুষ
d) তৎপুরুষ
Answer: উপপদ তৎপুরুষ
10. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কোথায় জন্মগ্রহণ করেন?
a) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
b) কালিবট গ্রাম, মেদিনীপুর
c) রাধানগর, হুগলী
d) জোড়াসাঁকো, কলকাতা
Answer: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
11. 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের' প্রথম উপন্যাস কোনটি?
a) দুর্গেশনন্দিনী
b) কপালকুণ্ডলা
c) রাজসিংহ
d) আনন্দমঠ
Answer: দুর্গেশনন্দিনী
Explanation: ব্যাখ্যা: এটি ১৮৬৫ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
12. 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
a) এশিয়াটিক সোসাইটি
b) বঙ্গীয় সাহিত্য পরিষদ
c) শ্রীরামপুর মিশন
d) ফোর্ট উইলিয়াম কলেজ
Answer: বঙ্গীয় সাহিত্য পরিষদ
Explanation: ব্যাখ্যা: ১৯১৬ সালে হরপ্রাসদ শাস্ত্রীর সম্পাদনায় এটি প্রকাশিত হয়।
13. 'কৈবর্ত বিদ্রোহ' বা বরেন্দ্র বিদ্রোহের নেতা কে ছিলেন?
a) ভীম
b) দিব্য
c) রুদ্রক
d) বিজয়সেন
Answer: দিব্য
14. 'মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
a) ১৯২১
b) ১৯১১
c) ১৯২৬
d) ১৯০৫
Answer: ১৯২৬
Explanation: ব্যাখ্যা: ১৯২৬ সালের ১৯ জানুয়ারি এটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
15. কোনটি শুদ্ধ বাক্য?
a) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
b) দৈন্যতা প্রশংসনীয় নয়
c) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম
d) সকল ছাত্ররা উপস্থিত
Answer: দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
16. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কী?
a) সাহায্য করা
b) চুরি করা
c) দৃষ্টিশক্তি দান
d) দয়া করা
Answer: চুরি করা
Read More:
17. 'গোরক্ষ বিজয়' কাব্যের রচয়িতা কে?
a) শেখ ফয়জুল্লাহ
b) সৈয়দ সুলতান
c) বিজয়গুপ্ত
d) মৈনমতি
Answer: শেখ ফয়জুল্লাহ
18. 'যিনি বিদ্বান, তিনি সর্বদাই আদরণীয়'— এটি কোন ধরনের বাক্য? ক) খ) গ) ঘ)
a) সরল বাক্য
b) যৌগিক বাক্য
c) জটিল বাক্য
d) মিশ্র বাক্য
Answer: মিশ্র বাক্য
19. 'ও' কোন ধরনের স্বরধ্বনি?
a) মৌলিক
b) যৌগিক
c) দীর্ঘ
d) সান্ধ্যক্ষর
Answer: যৌগিক
Explanation: 'ও' একটি যৌগিক স্বরধ্বনি। এটি দুটি আলাদা স্বরধ্বনি (ও + উ) মিলে তৈরি হয়। ব্যাকরণে একে 'যৌগিক স্বরবর্ণ' বা 'সান্ধ্যক্ষর'-ও বলা হয়। বাংলা ভাষায় মোট যৌগিক স্বরবর্ণ ২টি— 'ঐ' এবং 'ও'
20. 'কৃতবিদ্য' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) কৃত যে বিদ্যা
b) বিদ্যাকে কৃত করে যে
c) কৃত হয়েছে বিদ্যা যার
d) বিদ্যার দ্বারা কৃত
Answer: কৃত হয়েছে বিদ্যা যার
21. 'এ ভরা ভাদর মাহ ভাদর/ শূন্য মন্দির মোর'— কার রচনা?
a) বিদ্যাপতি
b) চণ্ডীদাস
c) জ্ঞানদাস
d) গোবিন্দদাস
Answer: বিদ্যাপতি
22. 'অগ্নি'র প্রতিশব্দ কোনটি?
a) পাবক
b) অর্ণব
c) ব্যোম
d) অনিল
Answer: পাবক
23. 'জীবনানন্দ দাশ'কে 'নির্জ্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) নজরুল ইসলাম
c) সুধীন্দ্রনাথ দত্ত
d) বুদ্ধদেব বসু
Answer: বুদ্ধদেব বসু
24. 'প্রাতরাশ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) প্রাতঃ + আশ
b) প্রাত + আশ
c) প্রাত + রাস
d) প্রাতা + আশ
Answer: প্রাতঃ + আশ
25. কোনটি সমার্থক শব্দ নয়?
a) তরঙ্গিনী
b) শৈবলিনী
c) তটিনী
d) ক্ষিতি
Answer: ক্ষিতি
Explanation: ব্যাখ্যা: প্রথম ৩টি মানে হলো নদী। আর 'ক্ষিতি' মানে হলো পৃথিবী।
26. 'ঐ' কোন ধরনের স্বরধ্বনি?
a) মৌলিক
b) যৌগিক
c) তালব্য
d) কণ্ঠ্য
Answer: যৌগিক
Explanation: 'ঐ' একটি যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর। এটি দুটি আলাদা স্বরধ্বনি (অ + ই) মিলে তৈরি হয়। বাংলা বর্ণমালায় মোট ১১টি স্বরবর্ণ থাকলেও যৌগিক স্বরবর্ণ মাত্র ২টি— 'ঐ' এবং 'ও'। এই বর্ণগুলোকে অনেক সময় 'সান্ধ্যক্ষর' বা 'দ্বিস্বর' বলা হয়।
27. 'উপসর্গ' এর কাজ কী?
a) শব্দের অর্থের সংকোচন
b) নতুন শব্দ গঠন করা
c) অর্থের পরিবর্তন ঘটানো
d) উপরের সবগুলো
Answer: উপরের সবগুলো
28. 'মনসা-মঙ্গল' কাব্যের কবি নন কে?
a) বংশীদাস
b) বিজয়গুপ্ত
c) কানাহরি দত্ত
d) দাশরথি রায়
Answer: দাশরথি রায়
Explanation: ব্যাখ্যা: দাশরথি রায় ছিলেন পাঁচালি গানের বিখ্যাত কবি। বাকি তিনজনই মনসামঙ্গল কাব্যের রচয়িতা।
29. কোনটি মৌলিক শব্দ?
a) গোলাপ
b) শীতল
c) পাঠক
d) মহাকাশ
Answer: গোলাপ
30. 'বিপ্রকর্ষ' এর অন্য নাম কী?
a) অভিশ্রুতি
b) স্বরভক্তি
c) অপিনিহিতি
d) অন্ত্যস্বরলোপ
Answer: স্বরভক্তি
Explanation: ব্যাখ্যা: উচ্চারণের সুবিধার জন্য যুক্তব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি আসাকে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে।