1. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
a) ৭টি
b) ২টি
c) ৫টি
d) ৩টি
Answer: ৭টি
Explanation: বাংলায় মৌলিক স্বরধ্বনি ৭টি- অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
2. বারিধি' শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
a) উপসর্গযোগে
b) সমাসযোগে
c) প্রত্যয়যোগে
d) চুক্তি দ্বারা
Answer: প্রত্যয়যোগে
Explanation: 'বারিধি' শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে। এর প্রকৃতি ও প্রত্যয় বারি + √ধা + ই। এটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
3. নিচের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
a) প্রাঙ্গণ, নীরব
b) স্বান্তনা, রুচিবান
c) শশ্রুষা, মূমুর্ষু
d) স্বত্বা, পূণ্য
Answer: প্রাঙ্গণ, নীরব
Explanation: শুদ্ধ বানান গুচ্ছ- প্রাঙ্গণ, নীরব। অন্য শব্দগুলোর শুদ্ধ রূপ- সান্ত্বনা, শুশ্রূষা, মুমূর্ষু, সত্তা।
4. বাস্তুহারা' কোন সমাসভুক্ত?
a) অব্যয়ীভাব
b) উপপদ তৎপুরুষ
c) নিত্য
d) মধ্যপদলোপী কর্মধারয়
Answer: উপপদ তৎপুরুষ
Explanation: কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: বাস্তু হারিয়েছে যে = বাস্তুহারা, জলে চরে যে = জলজ, পকেট মারে যে = পকেটমার, গৃহে থাকে যে = গৃহস্থ, জল দেয় যে = জলদ ইত্যাদি।
5. ১৯৪৪ এর দুর্ভিক্ষের ভিত্তিতে ফররুখ আহমদ রচিত কবিতা কোনটি?
a) পাঞ্জেরি
b) ডাহুক
c) লাশ
d) সাত সাগরের মাঝি
Answer: লাশ
Explanation: ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ফররুখ আহমদ (১৯১৮- ১৯৭৪) 'লাশ' কবিতাটি রচনা করেন।
6. সকলেই কবি নয়, কেউ কেউ কবি'- এই অমর বাক্যাংশের রচয়িতা কে?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) বিষ্ণু দে
c) জীবনানন্দ দাশ
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: জীবনানন্দ দাশ
Explanation: 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি'- এই অমর বাক্যাংশের রচয়িতা কবি জীবনানন্দ দাশ (১৮৯৯ -১৯৫৪)।
7. কলম্ব' শব্দের প্রতিশব্দ কী?
a) তির
b) সমুদ্র
c) কদর
d) ঢেউ
Answer: তির
Explanation: 'কলম্ব' শব্দের প্রতিশব্দ 'তির' দুটোই। এর আরও প্রতিশব্দ- শর, বাণ।
8. অগ্নি-বীণা' কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন?
a) অরবিন্দ ঘোষ
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) বারীন্দ্রকুমার ঘোষ
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: বারীন্দ্রকুমার ঘোষ
Explanation: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা'। ১৯২২ সালে ১২টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
9. সত্যপীর' কার ছদ্মনাম?
a) সৈয়দ মুজতবা আলী
b) মীর মোশাররফ হোসেন
c) সৈয়দ শামসুল হক
d) শওকত ওসমান
Answer: সৈয়দ মুজতবা আলী
Explanation: 'সত্যপীর' সৈয়দ মুজতবা আলীর (১৯০৪ - ১৯৭৪) ছদ্মনাম।
10. তোষামোদ ও রাজনীতির ভাষা' গ্রন্থের রচয়িতা কে?
a) মুহম্মদ আব্দুল হাই
b) সৈয়দ মুজতবা আলী
c) আবুল মনসুর আহমদ
d) মুহম্মদ শহীদুল্লাহ
Answer: মুহম্মদ আব্দুল হাই
Explanation: ধ্বনিতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই (১৯১৯ - ১৯৬৯) রচিত গ্রন্থ 'তোষামোদ ও রাজনীতির ভাষা' (১৯৫৯)।
11. হাত ধুয়ে বসা' বাগধারার অর্থ কী?
a) দায়িত্ব না রাখা
b) শুরু করা
c) ভণ্ডামি করা
d) অপেক্ষা করা
Answer: দায়িত্ব না রাখা
Explanation: 'হাত ধুয়ে বসা' বাগধারার অর্থ দায়িত্ব না রাখা।
12. বর্ণচোরা' শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
a) বহুব্রীহি
b) রূপক কর্মধারয়
c) উপপদ তৎপুরুষ
d) উপমান কর্মধারয়
Answer: উপপদ তৎপুরুষ
Explanation: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে এবং কৃদন্ত পদের সঙ্গে এই উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
13. ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য-
a) তৎসম
b) দেশি শব্দ
c) তদ্ভব
d) বিদেশি শব্দ
Answer: তৎসম
Explanation: যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ'-এর ব্যবহার হয় এবং অ-তৎসম শব্দে 'ণ'-এর ব্যবহার না হয়ে 'ন'
14. জঙ্গল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) ফারসি
b) উর্দু
c) তুর্কি
d) সংস্কৃত
Answer: সংস্কৃত
Explanation: বাংলা একাডেমি আধনিক বাংলা অভিধান অনুযায়ী 'জঙ্গল' সংস্কৃত শব্দ এবং ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী ফারসি শব্দ।]
15. তিনি ব্যাকরণে পণ্ডিত' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে সপ্তমী
b) অপাদানে সপ্তমী
c) অধিকরণে সপ্তমী
d) কর্মে সপ্তমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।
16. সনেট পঞ্চাশৎ' কার রচনা?
a) মহাকবি আলাওল
b) প্রমথ চৌধুরী
c) আবদুল কাদির
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: প্রমথ চৌধুরী
Explanation: সনেট পঞ্চাশৎ' (১৯১৩) প্রমথ চৌধুরী রচিত পঞ্চাশটি সনেটের সমন্বয়ে তৈরি কাব্যগ্রন্থ।
17. তন্ডুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) পান-সুপরি
b) দোকান
c) বাজার
d) চাল
Answer: চাল
Explanation: 'তন্ডুল' একটি সংস্কৃতজাত শব্দ ও বিশেষ্য পদ। 'তন্ডুল' শব্দের সমার্থক শব্দ 'চাল'।
18. শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য?
a) জনতা
b) ভোজন
c) চিনি
d) সৌরভ
Answer: ভোজন
Explanation: যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে।
19. অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
a) সংকীর্ণতা
b) নিকৃষ্ট
c) অপারগতা
d) হীনতা
Answer: নিকৃষ্ট
Explanation: 'নিকৃষ্ট' অর্থে 'অপ' উপসর্গ ব্যবহৃত হয়। উদাহরণ-অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
20. উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে-
a) প্রোথেসিস
b) এপোথিসিস
c) অ্যাপেনথেসিস
d) প্রগতিশীল
Answer: প্রোথেসিস
Explanation: উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে Prothesis বা আদি স্বরাগম বলে।
21. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) ব্যাকরণ
d) বাক্যতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব
Explanation: যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে।
22. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা-
a) ৩১টি
b) ৪৯টি
c) ৫০টি
d) ৫১টি
Answer: ৫০টি
Explanation: বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি।
23. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
a) অনুনাসিকতা
b) দীর্ঘস্বর
c) ব্যঞ্জনা
d) অর্ধস্বর
Answer: অনুনাসিকতা
Explanation: বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনুনাসিকতা বোঝাতে।
24. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কার রচনা?
a) মুহম্মদ শহীদুল্লাহ্
b) মুনীর চৌধুরী
c) মুহম্মদ এনামুল হক
d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Answer: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation: 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৯) সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত একটি ব্যাকরণগ্রন্থ।
25. নিচের কোনটি অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ?
a) একগুঁয়ে
b) কানেখাটো
c) চিরুনদাতি
d) কাজলকালো
Answer: কানেখাটো
Explanation: বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি বজায় থাকলে এবং পরপদের পরিবর্তন না হলে তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
26. বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে?
a) বাক্যের শুরুতে
b) বাক্যের শেষে
c) বাক্যের মাঝে
d) যেকোনো জায়গায়
Answer: বাক্যের শুরুতে
Explanation: প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের যে অংশে কাউকে লক্ষ্য করে যদি কিছু বলা হয় তাহলে তাকে উদ্দেশ্য বলে।
27. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
a) এক + দশ = একাদশ
b) বাক্ + দান = বাগদান
c) কথা + ছলে = কথাচ্ছলে
d) উৎ + লাস = উল্লাস
Answer: এক + দশ = একাদশ
Explanation: কতকগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
28. আজকে নগদ কালকে ধার'- এখানে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় দ্বিতীয়া
b) অধিকরণে দ্বিতীয়া
c) কর্মে দ্বিতীয়া
d) করণে দ্বিতীয়া
Answer: অধিকরণে দ্বিতীয়া
Explanation: ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে।
29. বর্ণচোরা অর্থ
a) কাকপট
b) সংকীর্ণমনা
c) ভণ্ড
d) মূর্খ
Answer: কাকপট
Explanation: 'বর্ণচোরা' বাগধারার অর্থ 'কপট'। এ অর্থে আরও একটি বাগধারা হয়- কুম্ভীরাশ্রু।
30. কোনটি শুদ্ধ?
a) সৌজন্যতা
b) সৌজন্য
c) সৌজনতা
d) সৌজন্নতা
Answer: সৌজন্য
Explanation: শুদ্ধ শব্দ 'সৌজন্য'। এর সাথে 'তা' প্রত্যয় যুক্ত হলে তা হবে প্রত্যয়জনিত অশুদ্ধ।
31. পঞ্চতন্ত্র' গ্রন্থটি কার রচনা?
a) ফররুখ আহমদ
b) আবুল ফজল
c) সৈয়দ মুজতবা আলী
d) সৈয়দ ওয়ালীউল্লাহ্
Answer: সৈয়দ মুজতবা আলী
Explanation: 'পঞ্চতন্ত্র' (১৯৫২) সৈয়দ মুজতবা আলীর উল্লেখযোগ্য একটি গ্রন্থ। দুই খণ্ডে বিভক্ত এ গ্রন্থটি রম্যসাহিত্যের অন্তর্গত।
32. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস?
a) জননী
b) পতুলনাচের ইতিকথা
c) পদ্মানদীর মাঝি
d) দিবারাত্রির কাব্য
Answer: জননী
Explanation: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস হলো 'জননী' (১৯৩৫)। এটি একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস।
33. সাঁঝের মায়া' কবিতাটির রচয়িতা কে?
a) সেলিনা হোসেন
b) সুফিয়া কামাল
c) নুরজাহান বেগম
d) রিজিয়া রহমান
Answer: সুফিয়া কামাল
34. ভ্যখ্যা 'সাঁঝের মায়া' কবিতার রচয়িতা সুফিয়া কামাল। এটি তার 'সাঁঝের মায়া' (১৯৩৮) কাব্যগ্রন্থের নামকবিতা।
a) বাংলাদেশের সিরাজউদ্দৌলা' নাটক কে রচনা করেন?
b) আসকার ইবনে শাইখ
c) মুনীর চৌধুরী
d) সিকান্দার আবু জাফর
Answer: সিকান্দার আবু জাফর
Explanation: নবাব সিরাজউদ্দৌলার জীবনী নিয়ে দুটি নাটক রচিত হয়েছে।
35. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
a) বালুচর
b) ছায়ানট
c) চক্রবাক
d) চিত্তনামা
Answer: বালুচর
Explanation: 'বালুচর' (১৯৩০) পল্লিকবি জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ। 'প্রতিদান' এ কাব্যের বিখ্যাত কবিতা।
36. কাজী নজরুল ইসলামের গান ও স্বরলিপির বই কোনটি?
a) বলাকা
b) গীতবিতান
c) বুলবুল
d) ছায়ানট
Answer: বুলবুল
Explanation: 'বুলবুল' কাজী নজরুল ইসলামের গান ও স্বরলিপির বই। এর প্রথম খণ্ড ১৯২৮ ও দ্বিতীয় খণ্ড ১৯৫২ সালে প্রকাশিত হয়।
37. পূরবী' কাব্যের রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) সৈয়দ মুজতবা আলী
d) ফররুখ আহমদ
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: 'পূরবী' (১৯২৫) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এটি তার 'বলাকা' পর্বের উল্লেখযোগ্য সৃষ্টি।
38. মুসলিম রেনেসাঁর কবি কে?
a) সিকান্দার আবু জাফর
b) ফররুখ আহমদ
c) আহসান হাবীব
d) আল মাহমুদ
Answer: ফররুখ আহমদ
Explanation: ফররুখ আহমদ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য ইসলামি চেতনায় পুনর্জাগরণের কথা বলা।
39. সোনালী কাবিন'-এর রচয়িতা কে?
a) আল মাহমুদ
b) হাসান হাফিজুর রহমান
c) কাজী নজরুল ইসলাম
d) ফররুখ আহমদ
Answer: আল মাহমুদ
Explanation: কবি আল মাহমুদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো 'সোনালি কাবিন' (১৯৭৩)। সনেট জাতীয় এ কাব্যগ্রন্থে কবির আত্মপরিচয় ও লোকজ সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে।
40. বাংলা লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি কী কী?
a) গান ও গীতিকা
b) মঙ্গলকাব্য
c) পুথি সাহিত্য ও গাঁথা
d) প্রবচন ও ছড়া
Answer: প্রবচন ও ছড়া
Explanation: বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি প্রবচন ও ছড়া। প্রবচন হলো কোনো প্রজ্ঞাবান, সৃজনশীল বা মননশীল ব্যক্তির নিজের দর্শন ও অভিজ্ঞতা থেকে সৃষ্ট উক্তি, যা সেই স্রষ্টার নামেই প্রচলিত থাকে।
41. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
a) এখানে সে ফিরে আসেনি
b) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
c) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
d) তুমি তার কথা বিশ্বাস করো না
Answer: সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
Explanation: শুদ্ধ বাক্য 'সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না'।
42. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) চূর্ণবিচূর্ণ
b) চূর্ণবিচূর্ণ
c) চূর্ণবিচূর্ণ
d) চূর্ণবিচূর্ণ
Answer: চূর্ণবিচূর্ণ
Explanation: শুদ্ধ বানান চূর্ণবিচূর্ণ। আরও কয়েকটি শুদ্ধ বানান : চক্ষুশূল, চম্পু, চলচ্চিত্র, চিকীর্ষা, চর্ব্যচুষ্য, চ্যুতি ইত্যাদি।
43. কিন্ডারগার্টেন' কোন ভাষার শব্দ?
a) জাপানি
b) জার্মান
c) পর্তুগিজ
d) স্পেনিশ
Answer: জার্মান
Explanation: 'কিন্ডারগার্টেন' জার্মান ভাষার শব্দ।
44. নির্বন্ধ' ও 'প্রথিত' শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে-
a) বিধান, বিখ্যাত
b) আগ্রহ, প্রথা অনুসারে
c) নিবিড়, পার্থিব
d) উপযোগী, প্রার্থনা
Answer: বিধান, বিখ্যাত
Explanation: নির্বন্ধ' ও 'প্রথিত' শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে বিধান ও বিখ্যাত।
45. সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' -বাক্যটি কোন দোষে দুষ্ট?
a) বাহুল্য দোষ
b) গুরুচণ্ডালী দোষ
c) উপমার ভুল প্রয়োগ
d) কোনোটিই নয়
Answer: বাহুল্য দোষ
Explanation: বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারায়।
46. কাজলকালো'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) কাজলের ন্যায় কালো
b) কাজল ও কালো
c) কাজল রূপ কালো
d) কালো ও কাজল
Answer: কাজলের ন্যায় কালো
Explanation: 'কাজলকালো'-এর সঠিক ব্যাসবাক্য 'কাজলের ন্যায় কালো'।
47. ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে যে পত্রিকা-
a) দৈনিক সংবাদ
b) সৈনিক
c) শিখা
d) ধূমকেতু
Answer: সৈনিক
Explanation: ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রেখেছিল 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা।
48. আনসার কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র?
a) ব্যথার দান
b) মৃত্যুক্ষুধা
c) জিনের বাদশা
d) বাঁধন-হারা
Answer: মৃত্যুক্ষুধা
Explanation: 'মৃত্যুক্ষুধা' (১৯৩০) কাজী নজরুল ইসলাম রচিত ফাল্গুন ১৩৩৬ দ্বিতীয় উপন্যাস। অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দে উপন্যাসটি 'সওগাত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
49. একুশে ফেব্রুয়ারি' সংকলনগ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
a) এটির প্রকাশকাল ১৯৫২
b) এটি কবিতা সংকলন
c) এটির সম্পাদক আশরাফ সিদ্দিকী
d) ঐ এটির প্রকাশক মোহাম্মদ সুলতান
Answer: ঐ এটির প্রকাশক মোহাম্মদ সুলতান
Explanation: প্রদত্ত প্রশ্নমতে সঠিক তথ্য হলো 'একুশে ফেব্রুয়ারি' সংকলন গ্রন্থের প্রকাশক মোহাম্মদ সুলতান। গ্রন্থটির সম্পাদক কবি হাসান হাফিজুর রহমান।
50. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?
a) নিজেরা নিজেরা
b) যে-সে
c) কেউ কেউ
d) স্বয়ং
Answer: যে-সে
Explanation: একটির সাপেক্ষে অন্যটি অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল সর্বনাম যা দুটি বাক্যের সংযোগ ঘটায় তাকে সাপেক্ষ সর্বনাম বলে।