1. কাল কাকে বলে?
a) ক্রিয়া সংঘটনের সময়কে
b) যেকোনো সময়কে
c) কর্তা যা করে তাকে
d) ক্রিয়ার কালকে
Answer: ক্রিয়া সংঘটনের সময়কে
2. ক্রিয়া বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?
a) ক্রিয়ার ভাব
b) ক্রিয়ার কাল
c) ক্রিয়ার অনুজ্ঞা
d) ক্রিয়ার কর্ম
Answer: ক্রিয়ার কাল
3. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
a) ১
b) ২
c) ৩
d) ৫
Answer: ৩
4. কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়?
a) প্রয়োগভেদে
b) পুরুষভেদে
c) বচনভেদে
d) অর্থভেদে
Answer: পুরুষভেদে
5. কী ভেদে বাংলায় ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
a) বচনভেদে
b) পুরুষভেদে
c) অর্থভেদে
d) প্রয়োগভেদে
Answer: বচনভেদে
6. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
a) আপনি
b) সে
c) আমি
d) তুমি
Answer: আমি
7. স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়-
a) পুরাঘটিত বর্তমান কা
b) সাধারণ বর্তমান কাল
c) নিত্যবৃত্ত বর্তমান কাল
d) ঘটমান বর্তমান কাল
Answer: নিত্যবৃত্ত বর্তমান কাল
8. "সন্ধ্যায় সূর্য অস্ত যায়"- উদাহরণটি কোন বর্তমান কালের?
a) সাধারণ
b) ঘটমান
c) নিত্যবৃত্ত
d) পুরাঘটিত
Answer: নিত্যবৃত্ত
9. চার আর তিনে সাত হয়- বাক্যটিতে কী প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে?
a) স্থায়ী সত্য
b) অনিশ্চয়তা
c) কামনা
d) সম্ভাবনা
Answer: স্থায়ী সত্য
10. কোন বাক্যটি ঐতিহাসিক বর্তমানের ক্রিয়াপদ দ্বারা গঠিত?
a) দেখে এলাম তারে
b) আবার আসিব ফিরে
c) কেন যে তুমি আস না
d) হুমায়ুনের পর আকবর বাদশা হন
Answer: হুমায়ুনের পর আকবর বাদশা হন
11. তিনি গতকাল হাটে যাননি- বাক্যটি কোন কালের?
a) সাধারণ অতীত
b) সাধারণ বর্তমান
c) পুরাঘটিত বর্তমান
d) পুরাঘটিত অতীত
Answer: সাধারণ বর্তমান
12. কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয়?
a) নিত্যবৃত্ত বর্তমান
b) ঘটমান বর্তমান
c) ঘটমান অতীত
d) নিত্যবৃত্ত অতীত
Answer: নিত্যবৃত্ত বর্তমান
13. "হাসান বই পড়ছে" - কোন বর্তমান কালের উদাহরণ?
a) নিত্যবৃত্ত
b) সাধারণ
c) ঘটমান
d) পুরাঘটিত
Answer: ঘটমান
14. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।- এ বাক্যটি কোন কালের উদাহরণ?
a) নিত্যবৃত্ত বর্তমান
b) ঘটমান বর্তমান
c) পুরাঘটিত বর্তমান
d) সাধারণ বর্তমান
Answer: পুরাঘটিত বর্তমান
Read More:
15. "এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে"- এটি-
a) নিত্যবৃত্ত অতীত
b) সাধারণ অতীত
c) পুরাঘটিত অতীত
d) সাধারণ বর্তমান
Answer: সাধারণ অতীত
16. "আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।" এটি-
a) পুরাঘটিত বর্তমান
b) নিত্যবৃত্ত অতীত
c) ঘটমান অতীত
d) পুরাঘটিত অতীত
Answer: নিত্যবৃত্ত অতীত
17. "সাতাশ হত যদি একশ সাতাশ"- এখানে কী বুঝাতে নিত্যবৃত্ত অতীত ব্যবহৃত হয়েছে?
a) কামনা
b) সম্ভাবনা
c) ইচ্ছা
d) অসম্ভব কল্পনা
Answer: অসম্ভব কল্পনা
18. কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?
a) আজ যদি খোকা আসত, কেমন মজা হতো
b) তুমি যদি যেতে, তবে ভালোই হতো
c) সাতাশ হত যদি একশ সাতাশ
d) আমরা রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম
Answer: তুমি যদি যেতে, তবে ভালোই হতো
19. "কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল" এখানে 'পড়ছিল' ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ?
a) ঘটমান অতীত
b) পুরাঘটিত অতীত
c) নিত্যবৃত্ত অতীত
d) সাধারণ অতীত
Answer: ঘটমান অতীত
20. কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে?
a) আমরা গিয়েছি
b) সে কি গিয়েছিল?
c) তুমি যেতে থাক
d) সেখানে গিয়ে দেখে আস
Answer: সে কি গিয়েছিল?
21. কোন কালে মধ্যন পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
a) অতীত কালে
b) ভবিষ্যৎ কালে
c) বর্তমান কালে
d) বর্তমান ও ভবিষ্যৎ কালে
Answer: ভবিষ্যৎ কালে
22. "শ্রীঘ্রই বৃষ্টি আসবে"- কোন কালের উদাহরণ?
a) সাধারণ বর্তমান
b) বর্তমান অনুজ্ঞা
c) সাধারণ ভবিষ্যৎ
d) ভবিষ্যৎ অনুজ্ঞা
Answer: সাধারণ ভবিষ্যৎ
23. আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
a) বর্তমান কাল
b) ভবিষ্যৎ কাল
c) নিত্যবৃত্ত অতীত কাল
d) পুরাঘটিত বর্তমান কাল
Answer: ভবিষ্যৎ কাল
24. ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি?
a) ৩ টি
b) ৪ টি
c) ৫ টি
d) ৬ টি
Answer: ৩ টি
25. স্বয়ং বক্তা কোন পুরুষ?
a) নাম পুরুষ
b) মধ্যম পুরুষ
c) উত্তম পুরুষ
d) তৃতীয় পুরুষ
Answer: উত্তম পুরুষ
26. ইতে থাকিবে/তে থাকিবে। (করিতে থাকিবে/করতে থাকবে) সাধারণত কোন পুরুষ?
a) উত্তম পুরুষ
b) নাম পুরুষ
c) সর্বনামের পুরুষ
d) মধ্যম পুরুষ
Answer: মধ্যম পুরুষ