1. কুঞ্জ, কান্তার, বনানী -কোন শব্দের সমার্থক?
a) পৃথিবী
b) বৃক্ষ
c) বন
d) পর্বত
Answer: বন
2. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
a) দুর্গেশ নন্দিনী
b) কপাল কুণ্ডলা
c) বিষাদ সিন্ধু
d) লাল সালু
Answer: দুর্গেশ নন্দিনী
3. ‘Invoice’ এর বাংলা পরিভাষা-
a) চালান
b) যোগান
c) রশিদ
d) বিপণন
Answer: চালান
4. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) সংবর্ধনা
b) সম্বর্ধনা
c) সম্বরধনা
d) সংস্মর্ধনা
Answer: সংবর্ধনা
5. ‘অপলাপ’ শব্দের অর্থ কী?
a) মিথ্যা
b) অস্বীকার
c) সদালাপ
d) দূরালাপনী
Answer: অস্বীকার
6. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
a) হুতোম প্যাঁচার নকশা
b) আলালের ঘরের দুলাল
c) দুর্গেশ নন্দিনী
d) পথের দাবী
Answer: আলালের ঘরের দুলাল
7. কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে?
a) মাথা ঝিমঝিম করছে
b) তোমার পরিশ্রম বৃথা যায়নি
c) সাপুড়ে সাপ খেলায়
d) তিনি চলে গেছেন
Answer: তিনি চলে গেছেন
8. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
a) কর্মধারয়
b) বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) তৎপুরুষ
Answer: কর্মধারয়
9. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
a) সাধারণ বর্তমান
b) ঘটমান বর্তমান
c) নিত্যবৃত্ত বর্তমান
d) পুরাঘটিত বর্তমান
Answer: নিত্যবৃত্ত বর্তমান
10. ‘চাঁদ দেখা যাচ্ছে’- এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
a) কর্তৃবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) কর্মকর্তৃবাচ্য
Answer: কর্মকর্তৃবাচ্য
11. ‘বীণাপাণি’ সমস্ত পদটি কোন সমাস?
a) ব্যধিকরণ বহুব্রীহি
b) ব্যতিহার বহুব্রীহি
c) মধ্যপদলোপী বহুব্রীহি
d) অলুক বহুব্রীহি
Answer: ব্যধিকরণ বহুব্রীহি
12. ‘চাঁদ’ কোন প্রকার শব্দ?
a) তৎসম শব্দ
b) তদ্ভব শব্দ
c) দেশী শব্দ
d) বিদেশী শব্দ
Answer: তদ্ভব শব্দ
13. ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
a) মহঃ+আর্ষি
b) মহা+ঋষি
c) মহা+অর্ষি
d) মহো+ঋষি
Answer: মহা+ঋষি
14. ‘চৌ+হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
a) বাংলা+ফারসি
b) সংস্কৃত + ফারসি
c) সংস্কৃত+আরবি
d) ফারসি+আরবি
Answer: ফারসি+আরবি
15. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
a) তোষামুদে
b) স্বাস্থ্যহীন লোক
c) বাদক
d) সাহায্যকারী
Answer: তোষামুদে
16. ‘ভিখুটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ’ এই বাক্য ‘কী’ এর অর্থ কি?
a) বিরক্তি
b) ভয়
c) রাগ
d) বিপদ
Answer: বিরক্তি
17. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
a) নক্ষত্র
b) রক্ত
c) ফুল
d) রৌদ্র
Answer: নক্ষত্র
18. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষের করতলে কীসের সৌরভ ছিল?
a) রজনী গন্ধার
b) রক্তজবার
c) শস্যদানার
d) পলিমাটির
Answer: পলিমাটির
19. ‘সন্ধ্যা হওয়ার পর জানলাম, তিনি আর আসবেন না।’ কোন ধরনের বাক্য?
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) সংযোগমূলক বাক্য
Answer: জটিল বাক্য
20. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
a) স্বরবৃত্ত ছন্দ
b) মাত্রাবৃত্ত ছন্দ
c) অক্ষরবৃত্ত ছন্দ
d) অমিত্রাক্ষর ছন্দ
Answer: মাত্রাবৃত্ত ছন্দ