1. সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) ভাষাতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব
Explanation: 'সন্ধি' ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের অন্যান্য আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বাগ্যন্ত্র, যুক্তবর্ণ, উচ্চারণ ইত্যাদি।
2. কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?
a) অগ্নিবীণা
b) খবিষের বাঁশি
c) সিন্ধু-হিন্দোল
d) দারিদ্র্য
Answer: সিন্ধু-হিন্দোল
Explanation: কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতা তার 'সিন্ধু-হিন্দোল' (১৯২৭) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
3. কনীনিকা
a) কনীনিকা
b) কণিনীকা
c) কনিনিকা
d) কণিনিকা
Answer: কনীনিকা
Explanation: শুদ্ধ বানান 'কনীনিকা'।
4. যদি বৃষ্টি হয়, তবে বের হব না'- এটি কোন ধরনের বাক্য?
a) মিশ্র বাক্য
b) যৌগিক বাক্য
c) জটিল বাক্য
d) সরল বাক্য
Answer: জটিল বাক্য
Explanation: একটি পূর্ণবাক্যে যদি একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তবে তাকে জটিল বাক্য বলে। যেমন- (i) যদি বৃষ্টি হয়, তবে বের হব না।
5. একটি সার্থক বাক্যের গুণ নয় কোনটি?
a) আকাঙ্ক্ষা
b) অবসান
c) যোগ্যতা
d) আসত্তি
Answer: অবসান
Explanation: 'অবসান' সার্থক বাক্যের কোনো গুণের মধ্যে পড়ে না। সার্থক বাক্যের গুণ তিনটি আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
6. খয়ের খাঁ' বান্ধারাটির অর্থ কী?
a) মন্দভাগ্য
b) তুচ্ছ পদার্থ
c) চাটুকার
d) নির্বোধ
Answer: চাটুকার
Explanation: 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ 'চাটুকার'।
7. উপসর্গ কোনটি?
a) চেয়ে
b) অতি
c) থেকে
d) দ্বারা
Answer: অতি
Explanation: উপসর্গ এক ধরনের অব্যয় যা ধাতু বা শব্দের পূর্বে বসে অর্থের সংকোচন, প্রসারণ বা পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে। 'অতি' হলো তৎসম উপসর্গ।
8. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
a) কারক
b) লিখিত
c) বেদনা
d) খেলনা
Answer: খেলনা
Explanation: বাংলা কৃষ্ণত্যয় সাধিত শব্দ 'খেলনা'। এর প্রকৃতি-প্রত্যয় হলো-খেল। অনা।
9. কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
a) কথ্য ভাষা
b) চলিত ভাষা
c) সাধু ভাষা
d) আঞ্চলিক ভাষা
Answer: সাধু ভাষা
Explanation: সাধু ভাষা একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে যার কোনো ব্যত্যয় ঘটে না; এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত অর্থাৎ বাক্যে উদ্দেশ্য, বিধেয় ও ক্রিয়াপদ যথাযথভাবে বসে। এই গাম্ভীর্যপূর্ণ গঠনের জন্যই সাধু ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়।
10. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
a) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
b) বাংলা সাহিত্যের কথা
c) বাংলা সাহিত্যের রূপকথাঘ
d) বঙ্গভাষা ও সাহিত্য
Answer: বঙ্গভাষা ও সাহিত্য
11. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
a) ফররুখ আহমদ
b) মাইকেল মধুসূদন দত্ত
c) শাহ মুহম্মদ সগীর
d) কায়কোবাদ
Answer: শাহ মুহম্মদ সগীর
Explanation: প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তিনি মধ্যযুগের প্রথম মুসলমান কবি
12. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
a) বঙ্গসুন্দরী
b) সেঁজুতি
c) প্রেম ও ফুল
d) শেষের কবিতা
Answer: সেঁজুতি
Explanation: 'সেঁজুতি' (১৯৩৮) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ।
13. বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়েছে?
a) রোমান
b) পর্তুগিজ
c) সংস্কৃতঘ
d) ফারসি
Answer: পর্তুগিজ
Explanation: বাংলা ভাষার প্রথম ব্যাকরণটি পর্তুগিজ ভাষায় রচিত হয়েছিল। ১৭১৩ সালে পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুম্পসাঁউ এটি রচনা করেন এবং ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে এটি প্রকাশিত হয়। বইটির নাম ছিল 'Vocabolario em idioma Bengalla, e Portuguez'। এটি মূলত পর্তুগিজ মিশনারিদের বাংলা শেখার সুবিধার্থে তৈরি করা হয়েছিল।
14. কোন শব্দটি ভুল?
a) অঞ্জলী
b) ক্ষমা
c) কটূক্তিঘ
d) পরিপক্ব
Answer: অঞ্জলী
Explanation: 'অঞ্জলী' শব্দটির শুদ্ধরূপ 'অঞ্জলি
15. কোনটি 'ভাত'-এর প্রতিশব্দ?
a) অলিপিক
b) প্রভঞ্জন
c) মহি
d) তণ্ডুল
Answer: তণ্ডুল
Explanation: 'ভাত'-এর প্রতিশব্দ- তণ্ডুল, অন্ন, ওদন, আহার ইত্যাদি।
16. কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
a) মাছ আকাশে ওড়ে
b) তাঁর খুব আনন্দ পেল
c) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
d) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী
Answer: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
Explanation: প্রয়োগগত দিক থেকে শুদ্ধ বাক্য- আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। অন্যদিকে 'মাছ আকাশে উড়ে' বাক্যটির যোগ্যতার অভাব আছে। শুদ্ধ বাক্যটি হবে- পাখি আকাশে উড়ে। 'তাঁর খুব আনন্দ পেল' বাক্যটির শুদ্ধরূপ-তার খুব আনন্দ হলো। 'সকল ছাত্রগণ পাঠে মনোযোগী' বাক্যটি বহুবচনজনিত অপপ্রয়োেগ দোষে দুষ্ট। বাক্যটির শুদ্ধরূপ হবে- সকল ছাত্র/ছাত্রগণ পাঠে মনোযোগী।
17. স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?
a) হরিদশ্ব, বিবস্বান
b) ক্ষিতি, উর্বী
c) দিনমণি, দিননাথ
d) ত্রিদিব, সুরপুর
Answer: ত্রিদিব, সুরপুর
Explanation: 'স্বর্গ' শব্দের সমার্থক শব্দজোড়া হলো- ত্রিদিব, সুরপুর।
18. কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ?
a) মৃত্যুক্ষুধা
b) সিন্ধু-হিন্দোল
c) যুগবাণীঘ
d) অগ্নি-বীণা
Answer: যুগবাণীঘ
Explanation: কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ হলো- 'যুগবাণী' (১৯২২)।
19. আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?
a) ৬টি
b) ৪টি
c) ৫টি
d) ৭টি
Answer: ৫টি
Explanation: নাটক হলো দৃশ্যকাব্য। নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে। আধুনিক বাংলা নাটক প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন ও উপসংহার এই পাঁচটি পর্বে বিভক্ত।
20. কোন কবি 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন?
a) আল মাহমুদ
b) নির্মলেন্দু গুণ
c) হেলাল হাফিজ
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
Explanation: নাগরিক কবি শামসুর রাহমান তার লেখার মাধ্যমে (১৯২৯-২০০৬) বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন।
21. মুক্তিযুদ্ধকে উপজীব্য করে 'যাত্রা' উপন্যাসটি লিখেছেন-
a) শওকত ওসমান
b) শহীদুল জহির
c) শওকত আলী
d) সেলিনা হোসেন
Answer: শওকত আলী
22. প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) প্রাচ্যবিহীন
b) প্রতীচ্য
c) প্রাচ্যহীন
d) অপ্রাচ্য
Answer: প্রতীচ্য
Explanation: 'প্রাচ্য' শব্দের অর্থ- পূর্বদিক। তাই এর বিপরীত শব্দ- প্রতীচ্য, যার অর্থ 'পাশ্চাত্য' বা 'পশ্চিমদিক'।
23. বাংলা পুথিসাহিত্যের উদাহরণ কোনটি?
a) নূরনামা
b) আমীর হামজা
c) গুপীচন্দ্রের সন্ন্যাস
d) মহুয়া
Answer: আমীর হামজা
Explanation: বাংলা পুথিসাহিত্যের উদাহরণ হলো- আমীর হামজা।
24. আকাশ ও পৃথিবীর অন্তরাল'- এককথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
a) স্ফুলিঙ্গ
b) রোদসী
c) পীতাভ
d) আরক্ত
Answer: রোদসী
Explanation: 'আকাশ ও পৃথিবীর অন্তরাল'-এর এককথায় প্রকাশ-রোদসী/ক্রন্দসী
25. রাজপথ' শব্দের ব্যাসবাক্য কোনটি?
a) রাজা ও পথ
b) রাজার পথ
c) বিশাল পথ
d) পথের রাজা
Answer: পথের রাজা
Explanation: রাজপথ' শব্দের ব্যাসবাক্য হলো পথের রাজা।
26. মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন ধরনের বাক্য?
a) ইচ্ছাসূচক
b) খঅনুজ্ঞাসূচক
c) প্রশ্নবোধক
d) অস্তিবাচক
Answer: অস্তিবাচক
Explanation: যে বাক্যে কোনো ঘটনা, ভাব ও বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ-সূচক অর্থ প্রকাশ পায়, তাকে অস্তিবাচক বা অস্ত্যর্থক বা হ্যাঁ-বাচক বাক্য বলে। তাই 'মা তার সন্তানদের ভালোবাসেন' বাক্যটি অস্তিবাচক বাক্য
27. পুথিসাহিত্যে প্রাচীনতম লেখক কে?
a) ভারতচন্দ্র রায়
b) আবদুল হাকিম
c) কাজী দৌলত
d) ফকির গরীবুল্লাহ
Answer: ফকির গরীবুল্লাহ
Explanation: পুথিসাহিত্যের প্রাচীনতম লেখক ছিলেন ফকির গরীবুল্লাহ। আমির হামজা (প্রথম অংশ), ইউসুফ জোলেখা, জঙ্গনামা, সোনাভান তার রচিত কাব্য।
28. মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
a) ২৩টি
b) ২০টি
c) ২২টি
d) ২৫টি
Answer: ২৩টি
Explanation: ২৩টি ভাষায় মুদ্রিত হয়
29. পরমেশ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) পরম + এশ
b) পরম + ঈশ
c) পরম + ইশ
d) পরম + ইস
Answer: পরম + ঈশ
Explanation: অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন- পরম ঈশ = পরমেশ, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, মহা + ঈশ = মহেশ, যথা + ইষ্ট = যথেষ্ট ইত্যাদি।
30. শিশ ধ্বনি ও উন্ম ধ্বনির মধ্যে পার্থক্য কী?
a) বাতাসের চাপ
b) জিহ্বার অগ্রভাগ হতে উচ্চারণ
c) জিহ্বার কম্পন
d) কোনোটিই নয়
Answer: কোনোটিই নয়
Explanation: বাংলা ব্যাকরণে শিস ধ্বনি এবং ঊষ্ম ধ্বনি মূলত একই গোত্রীয়। এদের মধ্যে কোনো কাঠামোগত পার্থক্য নেই।
31. শিরে-সংক্রান্তি' অর্থ কী?
a) মাথার বোঝা
b) মহাবিপদ
c) আসন্ন বিপদ
d) সামান্য বিপদ
Answer: আসন্ন বিপদ
Explanation: 'শিরে-সংক্রান্তি' বাগধারার অর্থ আসন্ন বিপদ। বিপদ অর্থে আরও বাগ্ধারা অকূল পাথার, অথই জল, উভয় সংকট ইত্যাদি।
32. চারুকলা' কী ধরনের শব্দ?
a) সংস্কৃত
b) সমাসবদ্ধ
c) প্রমিত
d) কোনোটিই নয়
Answer: সংস্কৃত
Explanation: যেসব শব্দ সংস্কৃত থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম বা সংস্কৃত শব্দ বলে। 'চারুকলা' একটি সংস্কৃত শব্দ। আরও উদাহরণ: মনুষ্য, নক্ষত্র, অরণ্য, বৃক্ষ, কৃষ্ণ, চন্দ্র, বস্ত্র, কর্ম ইত্যাদি।
33. ফুলে ফুলে সাজিয়েছে ঘর'- এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে তৃতীয়া
b) অধিকরণে সপ্তমী
c) করণে সপ্তমী
d) অধিকরণে তৃতীয়া
Answer: করণে সপ্তমী
Explanation: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা সহায়ক উপায়কেই করণ কারক বলে। এছাড়া, বাক্যে ক্রিয়াকে কীসের সাহায্যে/কী দ্বারা প্রশ্ন করলেও করণ কারক পাওয়া যায়। 'ফুলে ফুলে সাজিয়েছে ঘর'- এখানে 'ফুলে ফুলে' ঘর সাজানোর সহায়ক উপায় হিসেবে করণ কারক হয়েছে এবং এ বিভক্তি অনুযায়ী সপ্তমী হয়েছে।
34. বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি?
a) ২১টি
b) ৩৯টি
c) ১৯টি
d) কোনোটিই নয়
Answer: ২১টি
Explanation: বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
35. হারিকিরি' শব্দের অর্থ কী?
a) রিকশা
b) আত্মরক্ষা
c) আত্মহত্যা
d) হারানো
Answer: আত্মহত্যা
Explanation: 'হারিকিরি' শব্দের অর্থ আত্মহত্যা। এটি জাপানি শব্দ। অন্যদিকে রিকশাও জাপানি শব্দ।
36. নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক ছিল?
a) সংবাদ প্রভাকর
b) বর্তমান
c) দিগদর্শন
d) ঘকল্লোল
Answer: সংবাদ প্রভাকর
Explanation: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত 'সংবাদ প্রভাকর' প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসেবে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত হয়
37. তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
a) মিশ্র
b) যৌগিক
c) সরল অ্যামি
d) ঘবিভ্রমপূর্ণ বাক্য
Answer: মিশ্র
Explanation: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
38. কোনটি বাংলা ধাতু?
a) কাট্
b) কৃ
c) মাগ্
d) গম্
Answer: কাট্
Explanation: যেসব ধাতু বা ক্রিয়ামূল সরাসরি সংস্কৃত থেকে আসেনি সেগুলো হলো বাংলা ধাতু। যেমন কাট্, কাঁদ, জান, নাচ্ ইত্যাদি। অন্যদিকে, কৃ ও গম্ সংস্কৃত এবং 'মাগ' বিদেশাগত ধাতু।
39. হিন্দি' শব্দটি কোন ভাষার?
a) হিন্দি
b) তামিল
c) খবাংলা
d) ফারসি
Answer: ফারসি
Explanation: 'হিন্দি' ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও শব্দ আইন, নালিশ, নামাজ, আমদানি, চশমা, চাকর, রোজা ইত্যাদি।
40. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
a) প্রতিকূল
b) প্রতিদিন
c) পরিভ্রমণ
d) গৃহান্তর
Answer: পরিভ্রমণ
Explanation: পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। প্র, প্রতি, অনু প্রভৃতি উপসর্গ এ সমাসের ব্যাসবাক্যে ব্যবহৃত হয়। যেমন: পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ;
41. কোথা থেকে আসা হচ্ছে?'- উক্ত উদাহরণটি কোন বাচ্যের?
a) কর্তৃবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) কোনোটিই নয়
Answer: ভাববাচ্য
Explanation: যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। যেমন: কোথা থেকে আসা হচ্ছে, আমার খাওয়া হলো না, কোথায় থাকা হয়, তার যেন আসা হয়, এবার বাঁশি বাজানো হোক ইত্যাদি।
42. মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আবদুল হাকিমের জন্মস্থান কোথায়?
a) সন্দ্বীপ
b) কুতুবদিয়াগ
c) খুলনা
d) ঘরাজশাহী
Answer: সন্দ্বীপ
Explanation: মধ্যযুগে বাংলা সাহিত্যের সেরা কবি আবদুল হাকিমের জন্মস্থান সন্দ্বীপের সুধারামে।
43. সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন-
a) পার্ল এস বাক
b) জ্যাঁ পল সাত্রে
c) সল বেলো
d) ঘকাহলিল জিবরান
Answer: জ্যাঁ পল সাত্রে
Explanation: এখন পর্যন্ত দুজন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তারা হলেন বরিস পাস্তেরনাক (রাশিয়া, ১৯৫৮) এবং জ্যাঁ পল সার্জে (ফ্রান্স, ১৯৬৪)।
44. ই'-এর মাত্রার উপরের অংশের নাম কী?
a) চৈতন
b) আঁকড়িগ
c) পাগড়ি
d) জোড় আঁকড়ি
Answer: চৈতন
Explanation: 'ই'-এর মাত্রার উপরের অংশের নাম হলো- 'চৈতন'। বাংলা বর্ণমালায় ই (হ্রস্ব ই), ঈ (দীর্ঘ ঈ), উ (হ্রস্ব উ), উ (দীর্ঘ উ) ইত্যাদি স্বরবর্ণের মাথায় যে বিশেষ বাঁকানো অংশ থাকে তাকে চৈতন বা উড়ানি বলা হয়। 'চৈতন' শব্দটির অর্থ টিকি বা শিখা
45. জসীমউদ্দীনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
a) তত্ত্ববোধিনী
b) ধূমকেতু
c) কালি ও কলমঘ
d) কল্লোল
Answer: কল্লোল
Explanation: পল্লিকবি জসীমউদ্দীনের বিখ্যাত 'কবর' কবিতাটি কবির ছাত্রাবস্থায় মাধ্যমিক পর্যায়ের পাঠ্যতালিকাভুক্ত হয়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটি প্রথম 'কল্লোল' (১৯২৩) পত্রিকায় ১৯২৫ সালে প্রকাশিত হয়।
46. বাগধারা' কোথায় আলোচিত হয়?
a) ধ্বনিতত্ত্বে
b) পদক্রমে
c) অর্থতত্ত্বে
d) বাক্যতত্ত্বে
Answer: অর্থতত্ত্বে
Explanation: 'বান্ধারা' ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। অর্থতত্ত্বের অন্যান্য আলোচ্য বিষয় বাক্যের বর্গ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দজোড় ইত্যাদি।। যদিও নবম ও দশম শ্রেণীর ২০২১ সালে প্রণীত নতুন বোর্ড বইয়ের বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। এবং নবম ও দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইয়ের বাগধারা ব্যাকরণের বাক্য তর্কে আলোচিত হয়। তাই অপশনে অর্থতত্ত্ব থাকলে সঠিক উত্তর অর্থতত্ত্ব হবে আর না থাকলে বাক্যতত্ত্ব হবে।
47. বর্ণ হচ্ছে-
a) শব্দের ক্ষুদ্রতম অংশ
b) একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
c) ধ্বনি নির্দেশক প্রতীক
d) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
Answer: ধ্বনি নির্দেশক প্রতীক
Explanation: বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক।
48. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
a) ১০টি
b) ৮টি
c) ১১টি
d) ৩২টি
Answer: ৩২টি
Explanation: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি।
49. স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
a) ছয়টি
b) পাঁচটি
c) চারটি
d) সাতটি
Answer: ছয়টি
Explanation: স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ ছয়টি।
50. বচন' অর্থ কী?
a) সংখ্যার ধারণা
b) গণনার ধারণা
c) ক্রমের ধারণা
d) পরিমাপের ধারণা
Answer: সংখ্যার ধারণা
Explanation: বচন' অর্থ সংখ্যার ধারণা।