1. যার অন্য উপায় নেই- এক কথায় কী হবে?
a) নিরুপায়
b) অনন্যোপায়
c) অন্যনোপায়
d) অন্যোনপায়
Answer: অনন্যোপায়
2. যে গাছে ফল ধর কিন্তু ফুল ধরা নাই তাক এক কথায় কী বলে?
a) পরগাছা
b) মাকালফল
c) বর্ণচোরা
d) বনস্পতি
Answer: বনস্পতি
3. যে নারী বীর সন্তান প্রসব করে- এক কথায় কী হবে?
a) বন্ধ্যা
b) বীরপ্রসূ
c) কাকবন্ধ্যা
d) ক্ষণজন্মা
Answer: বীরপ্রসূ
4. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
a) জাতিস্মর
b) ভুজঙ্গম
c) লব্ধপ্রতিষ্ঠ
d) প্রত্যুৎপন্নমতি
Answer: জাতিস্মর
5. শুভক্ষণে জন্ম যার- এক কথায় কী হবে?
a) শুভজন্মা
b) ক্ষণজন্মা
c) দেদীপ্যমান
d) প্রত্যুৎপন্নমতি
Answer: ক্ষণজন্মা
6. যা বাক্য ও মনের অগোচরে -তাকে কী বলে?
a) অনাস্বাদিতপূর্ব
b) বিবমিষা
c) মনসিজ
d) অবাঙমানসগোচর
Answer: অবাঙমানসগোচর
7. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে-এক কথায় কী বলে?
a) অপরিণামদর্শী
b) অবিসংবাদী
c) অনভিজ্ঞ
d) অবিমৃষ্যকারী
Answer: অবিমৃষ্যকারী
8. "যা পূর্বে দেখা যায় নি" এক কথায় কী হবে?
a) অদৃষ্ট
b) দৃষ্টপূর্ব
c) অপূর্ব
d) অদৃষ্টপূর্ব
Answer: অদৃষ্টপূর্ব
9. যিনি ভালো ব্যাকরণ জানেন- এক কথায়
a) ব্যাকরণবিদ
b) বৈয়াকরণ
c) বৈয়াকরণিক
d) ব্যাকরণ বিশেষজ্ঞ
Answer: বৈয়াকরণ
10. চক্ষুর সম্মুখে সংঘটিত- বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?
a) চাক্ষুষ
b) প্রত্যক্ষ
c) দেখা
d) দৃষ্টপূর্ব
Answer: চাক্ষুষ
11. "যা চেরে খাওয়া হয়"- তাকে এক কথায় বলে-
a) চব্য
b) চুষ্য
c) পেয়
d) লেহ্য
Answer: লেহ্য
12. "যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ"- এক কথায় কী বলে?
a) দুর্গম
b) বিপদসংকুল
c) অরণ্যজনপদ
d) শ্বাপদসংকুল
Answer: শ্বাপদসংকুল
13. "কর্ম সম্পাদনে পরিশ্রমী"- সঠিক বাক্যসংকোচন কোনটি?
a) কর্মী
b) কর্মঠ
c) পরিশ্রমী
d) কর্মপটু
Answer: কর্মঠ
14. যার স্বামীও নেই, পুত্রও নেই- এক কথায় হবে-
a) অপুত্রক
b) অবীরা
c) অসূর্যম্পশ্যা
d) বন্ধ্যা
Answer: অবীরা
15. কোনোভাবেই যা নিবারণ করা যায় না- এর এককথায় প্রকাশ কোনটি?
a) অনিবার্য
b) দুর্নিবার
c) দুর্জয়
d) দুর্লভ
Answer: অনিবার্য
16. যা ভাষায় প্রকাশ করা যায় না- তাকে এক কথায় কী বলে?
a) অব্যক্ত
b) অবর্ণনীয়
c) অনুদ্বার্য
d) অনির্বচনীয়
Answer: অনির্বচনীয়
Explanation: যা ভাষায় প্রকাশ করা যায় না— তাকে এক কথায় অনির্বচনীয় বলে। অপশনগুলোর অন্যান্য শব্দের অর্থ জেনে রাখা ভালো: অব্যক্ত: যা প্রকাশ করা হয়নি বা যা মুখে বলা হয়নি। অবর্ণনীয়: যা বর্ণনা করা যায় না।
17. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- তাকে এক কথায় কী বলে?
a) স্বাগতম
b) প্রত্যুদগমন
c) অগ্রগমন
d) আগমনি
Answer: প্রত্যুদগমন
18. "সকলের জন্য প্রযোজ্য"- এক কথায়
a) সর্বজনীন
b) সার্বজনীন
c) সর্বজনিন
d) সার্বজনিন
Answer: সর্বজনীন
19. 'পাখির ডাক' এক কথায় প্রকাশ-
a) কেকা
b) হ্রেষা
c) কূজন
d) অজিন
Answer: কূজন
20. 'গম্ভীর ধ্বনি' এর বাক্য সংকোচন -
a) মন্ত্র
b) মন্দ্র
c) মর্মন্তুদ
d) মধুপ
Answer: মন্দ্র
21. যা বিনা যত্নে লাভ করা হয়েছে-
a) অযত্নলভ্য
b) অযত্নলব্ধ
c) অযত্নজাত
d) অনায়াসলব্ধ
Answer: অযত্নলব্ধ
22. 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
a) জয়ের ইচ্ছা
b) হত্যার ইচ্ছা
c) বেঁচে থাকার ইচ্ছা
d) শোনার ইচ্ছা
Answer: বেঁচে থাকার ইচ্ছা
23. যা প্রমাণ করা যায় না-
a) অভূতপূর্ব
b) অপ্রমেয়
c) অপ্রতর্ক্য
d) অপসৃয়মান
Answer: অপ্রমেয়
24. বরণের যোগ্য যিনি-
a) বরেণয়
b) বীরপুরুষ
c) বীর
d) বরণীয়
Answer: বরেণয়
25. দিন ও রাতের সন্ধিক্ষণ-
a) পূর্বাহ্ণ
b) সায়াহ্ন
c) সন্ধ্যা
d) গোধূলি
Answer: গোধূলি