1. বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি?
a) ৫ টি
b) ৭ টি
c) ৩ টি
d) ৯টি
Answer: ৭ টি
2. ত, থ, দ, ধ, ন হচ্ছে-
a) তালব্যবর্ণ
b) কণ্ঠবর্ণ
c) দন্ত্যবর্ণ
d) মূর্ধন্যবর্ণ
Answer: দন্ত্যবর্ণ
3. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
a) ঘ
b) ঠ
c) প
d) থ
Answer: প
4. যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে-
a) ষ + ণ
b) ষ + ঞ
c) ষ + ন
d) ষ + ঙ
Answer: ষ + ণ
5. বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
a) ৩টি
b) ১টি
c) ২টি
d) ৪টি
Answer: ১টি
6. নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
a) ঙ, ঞ, ণ
b) ন, ঝ, ধ, ঙ
c) থ, ন, ধ
d) কোনোটিই নয়
Answer: ঙ, ঞ, ণ
7. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কয়টি?
a) ২ টি
b) ৫ টি
c) ৬ টি
d) ৩ টি
Answer: ৫ টি
8. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?
a) ২ টি
b) ৪ টি
c) ৩ টি
d) ৫ টি
Answer: ৩ টি
9. কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়?
a) মহাপ্রাণ ধ্বনি
b) অল্পপ্রাণ ধ্বনি
c) ঘোষধ্বনি
d) অঘোষ ধ্বনি
Answer: মহাপ্রাণ ধ্বনি
10. ক্ষ কে ভাঙলে কোনটি হয়?
a) ষ + ক
b) ক + ষ
c) খ + খ
d) ক + খ
Answer: ক + ষ
11. নিচের কোনটি ফরাসি শব্দ?
a) হরতাল
b) পাদ্রি
c) তোপ
d) কুপন
Answer: কুপন
12. কোনটি দেশি শব্দের উদাহরণ?
a) লুঙ্গি
b) খোকা
c) সাবেক
d) সম্রাট
Answer: খোকা
13. কোনটি আরবি শব্দ?
a) গোসল
b) রোজা
c) বেহেশত
d) নামাজ
Answer: গোসল
14. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
a) হরতাল
b) লুঙ্গি
c) রিক্সা
d) চাকু
Answer: হরতাল
15. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
a) আলমারি, গুদাম
b) চাহিদা, শিখ
c) চা, চিনি
d) কুপন, ডিপো
Answer: আলমারি, গুদাম
16. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
a) ইংরেজি-ফারসি
b) ইংরেজি-আরবি
c) ইংরেজি-সংস্কৃত
d) বাংলা-আরবি
Answer: ইংরেজি-আরবি
17. নিচের কোনটি তৎসম শব্দ?
a) চন্দ্র/ধর্ম
b) গিন্নী
c) ডিঙ্গা
d) ঈমান
Answer: চন্দ্র/ধর্ম
18. কোনটি দেশি শব্দ নয়?
a) পেট
b) চাঙারী
c) ঘর
d) ঠোঙা
Answer: ঘর
19. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
a) কুরআন
b) রোজা/যাকাত
c) নালিশ
d) ঈদ
Answer: রোজা/যাকাত
20. কোনটি মিশ্র শব্দ নয়?
a) পকেটমার
b) চৌ-হদ্দী
c) খ্রিষ্টাব্দ
d) হেডমাস্টার
Answer: হেডমাস্টার
21. বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়?
a) তৎসম
b) তদ্ভব
c) অর্ধ তৎসম
d) দেশি
Answer: তদ্ভব
Read More:
22. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
a) গুজরাটি
b) পাঞ্জাবি
c) তুর্কি
d) মায়ানমার/বর্মি
Answer: মায়ানমার/বর্মি
23. কোনটি পারিভাষিক শব্দ?
a) ইনসান
b) টোপর
c) বিশ্ববিদ্যালয়
d) ডাক্তারখানা
Answer: বিশ্ববিদ্যালয়
24. ‘চানাচুর’ কোন দেশি শব্দ?
a) চীনা
b) হিন্দি
c) আরবি
d) ফারসি
Answer: হিন্দি
25. ‘বেহেশত’ কোন ভাষার শব্দ?
a) বিদেশি
b) আরবি
c) ফারসি
d) পর্তুগিজ
Answer: ফারসি
26. কোন বানানটি শুদ্ধ?
a) উচ্ছ্বাসিত
b) উচ্ছ্বসিত
c) উচ্ছাশিত
d) উচ্ছ্বাসিত
Answer: উচ্ছ্বসিত
27. কোন বানানটি শুদ্ধ?
a) অন্তঃকরণ
b) অন্তকরণ
c) আন্তকরণ
d) অন্তোকরণ
Answer: অন্তঃকরণ
28. কোনটি শুদ্ধ বানান?
a) আকাঙ্ক্ষা
b) আকাক্ষা
c) আকাংখা
d) আকাঙ্খা
Answer: আকাঙ্ক্ষা
29. কোন বানানটি শুদ্ধ?
a) অধীণ
b) অধীন
c) অধিন
d) অধিণ
Answer: অধীন
30. কোনটি শুদ্ধ বানান?
a) মুন্যাধিক
b) ন্যূনাধিক
c) ন্যূন্যাধিক
d) ন্যূনধিক
Answer: ন্যূনাধিক
31. নিচের কোন বানানটি সঠিক?
a) দূর্বিষহ
b) দুর্বিসহ
c) দুর্বিষহ
d) দুর্বিশহ
Answer: দুর্বিষহ
32. কোনটি শুদ্ধ বানান?
a) বিপরীত
b) বিপরিত
c) বীপরিত
d) বীপরীত
Answer: বিপরীত
33. কোন বানানটি শুদ্ধ?
a) নীরিক্ষণ
b) নিরীক্ষণ
c) নীরিক্ষন
d) নিরীক্ষন
Answer: নিরীক্ষণ
34. কোন বানানটি শুদ্ধ?
a) সরীসৃপ
b) সরিসৃপ
c) শরীসৃপ
d) শরিসৃপ
Answer: সরীসৃপ
35. কোন বানানটি শুদ্ধ?
a) নিরিহ
b) নিরীহ
c) নীরিহ
d) নীরীহ
Answer: নিরীহ
36. কোনটি শুদ্ধ?
a) উপরেউক্ত
b) উপরোক্ত
c) উপযুক্ত
d) উপরুক্ত
Answer: উপযুক্ত
37. কোনটি শুদ্ধ বানান?
a) আলস্যতা
b) অলস্য
c) আলস্য
d) আলসতা
Answer: আলস্য
38. কোন বানানটি শুদ্ধ?
a) সমীচীন
b) সমিচীন
c) সমীচিন
d) সমিচিন
Answer: সমীচীন
39. কোন বানানটি শুদ্ধ?
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মুমুর্ষ
d) মুমুষ
Answer: মুমূর্ষু
40. কোনটি শুদ্ধ বানান?
a) কৌতূহল
b) কৌতুহল
c) কৈতুহল
d) কৈতূহল
Answer: কৌতূহল