1. নিচের কোন বানাটি শুদ্ধ?
a) আভ্যন্তরীন
b) আভ্যন্তরীণ
c) অভ্যন্তরীন
d) অভ্যন্তরীণ
Answer: অভ্যন্তরীণ
2. কোনটি শুদ্ধ বানান?
a) আকাঙ্ক্ষা
b) আকাক্ষা
c) আকাংখা
d) আকাঙ্খা
Answer: আকাঙ্ক্ষা
3. নিচের কোনটি শুদ্ধ বানান?
a) অনুষঙ্গিক
b) আনুসাঙ্গিক
c) অনুষাঙ্গিক
d) আনুষঙ্গিক
Answer: আনুষঙ্গিক
4. কোনটি শুদ্ধ বানান?
a) আলস্যতা
b) অলস্য
c) আলস্য
d) আলসতা
Answer: আলস্য
5. কোন বানানটি শুদ্ধ?
a) আদ্যোক্ষর
b) আদ্যক্ষর
c) আদ্যখর
d) আদ্যাক্ষর
Answer: আদ্যক্ষর
6. 'ইতিপূর্বে' এর শুদ্ধরূপ কোনটি?
a) ইতোপূর্বে
b) ইতঃপূর্বে
c) ইতোঃপূর্বে
d) ইতপূর্বে
Answer: ইতঃপূর্বে
7. নিচের কোন শব্দটি শুদ্ধ?
a) শ্রদ্ধাঞ্জলী
b) সামঞ্জস্যতা
c) ইতোমধ্যে
d) সখ্যতা
Answer: ইতোমধ্যে
8. শুদ্ধ বানান কোনটি?
a) ঊর্ধ্ব
b) উধ্ব
c) ঊর্ধ
d) ঊর্দ্ধ
Answer: ঊর্ধ্ব
9. কোন শব্দটি শুদ্ধ বানান?
a) উদীচী
b) ঐক্যতা
c) ইয়াত্তা
d) কিঞ্চিত
Answer: উদীচী
10. কোনটি শুদ্ধ বানান?
a) ঐন্দ্রজালিক
b) ইন্দ্রজালিক
c) ঈন্দ্রজালিক
d) ঈন্দ্রজালীক
Answer: ইন্দ্রজালিক
11. কোন বানানটি শুদ্ধ?
a) ক্ষীনজীবী
b) ক্ষিনজীবী
c) ক্ষীণজীবী
d) ক্ষীণজিবী
Answer: ক্ষীণজীবী
12. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) কনিষ্ঠ
b) কণিষ্ঠ
c) কনিষ্ঠতম
d) কণিষ্ঠতম
Answer: কনিষ্ঠ
13. কোনটি শুদ্ধ বানান?
a) কৃষিজিবি
b) কৃষিজীবী
c) কৃষিজীবি
d) কৃষিজিবী
Answer: কৃষিজীবী
14. কোন বানানটি শুদ্ধ?
a) কনীনিকা
b) কনিনীকা
c) কণিনিকা
d) কনিনিকা
Answer: কনীনিকা
15. কোনটি শুদ্ধ বানান?
a) গনণা
b) গণনা
c) গণণা
d) গননা
Answer: গণনা
16. শুদ্ধ বানান কোনটি?
a) দুরাবস্তা
b) দুরাবস্থা
c) দুরবস্থা
d) দুরবস্তা
Answer: দুরবস্থা
17. কোনটি শুদ্ধ বানান?
a) নুন্যাধিক
b) ন্যূনাধিক
c) ন্যুন্যাধিক
d) ন্যুনধিক
Answer: ন্যূনাধিক
18. কোনটি শুদ্ধ বানান?
a) নিরহংকারী
b) নিরহংকার
c) নিরহংকারি
d) নিরহঙ্কারী
Answer: নিরহংকার
19. কোনটি শুদ্ধ বানান?
a) নিশীথ
b) নিশিথ
c) নীশীথ
d) নীশিথ
Answer: নিশীথ
20. নিচের কোনটি অশুদ্ধ?
a) অহিংস-সহিংস
b) প্রসন্ন-বিষণ্ন
c) দোষী-নির্দোষী
d) নিষ্পাপ-পাপিনী
Answer: দোষী-নির্দোষী
21. ভুল বানান কোনটি?
a) সমিতি
b) জ্যামিতি
c) প্রকৃতি
d) প্রতিতি
Answer: প্রতিতি
22. কোনটি শুদ্ধ বানান?
a) প্রণিপাত
b) নির্মান
c) কৃপান
d) রূপায়ন
Answer: প্রণিপাত
23. কোন বানানটি শুদ্ধ?
a) মাষ্টার
b) পোশাক
c) জিনিষ
d) পোষ্ট অফিস
Answer: পোশাক
24. শুদ্ধ বানান কোনটি?
a) নিরপরাধী
b) দারিদ্রতা
c) স্বার্থকতা
d) প্রাণিকুল
Answer: প্রাণিকুল
25. নিম্নের কোন বানানটি অশুদ্ধ?
a) ব্রাহ্মণ
b) মনকষ্ট
c) সমীচীন
d) দারিদ্র্য
Answer: মনকষ্ট
26. কোন বানানটি শুদ্ধ?
a) বিভিষীকা
b) বিভীষিকা
c) বীভিষিকা
d) বীভিষীকা
Answer: বিভীষিকা