1. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
a) প্রাচীন যুগ
b) মধ্যযুগ
c) অন্তমধ্য যুগ
d) আধুনিক যুগ
Answer: মধ্যযুগ
2. প্রাচীনতম সাহিত্যকর্ম-
a) শকুন্তলা
b) হংসদূত
c) রামায়ণ
d) মহাভারত
Answer: রামায়ণ
3. 'রামায়ণ' রচয়িতার নাম কী?
a) বাল্মিকী
b) ভিয়াস
c) চণ্ডীদাস
d) এদের কেউ নন
Answer: বাল্মিকী
4. 'বাল্মীকি' শব্দের অর্থ -
a) সাপের গর্ত
b) উইপোকার ঢিবি
c) পাখির বাসা
d) পাতালপুরী
Answer: উইপোকার ঢিবি
5. 'রামায়ণ' রচিত হয়-
a) হিন্দি ভাষায়
b) সংস্কৃত ভাষায়
c) উর্দু ভাষায়
d) বাংলা ভাষায়
Answer: সংস্কৃত ভাষায়
6. পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনূদিত হয়, এটির নাম কী?
a) রাময়ণ
b) মহাভারত
c) ইলিয়াড
d) গিলগামেশ
Answer: রাময়ণ
7. বাংলা ভাষায় 'রামায়ণ' কে প্রথম রচনা করেন?
a) জয়দেব
b) হরপ্রসাদ শাস্ত্রী
c) ভুসুকু
d) কৃত্তিবাস
Answer: কৃত্তিবাস
8. বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান-
a) নাসিরউদ্দীন শাহ
b) গিয়াস উদ্দীন আজম শাহ
c) আলাউদ্দীন খলজী
d) শাহ মোহাম্মদ সগীর
Answer: গিয়াস উদ্দীন আজম শাহ
9. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?
a) চন্দ্রকলাবতী
b) চন্দ্রাবতী
c) পদ্মাবতী
d) কামিনী রায়
Answer: চন্দ্রাবতী
10. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কী?
a) বিদ্যাপতি
b) মুকুন্দরাম
c) দ্বিজ বংশীদাস
d) দ্বিজ চণ্ডীদাস
Answer: দ্বিজ বংশীদাস
11. 'মহাভারত' এর রচয়িতা-
a) বাল্মিকী
b) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
c) ভদ্রবাহু
d) মনু
Answer: শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
12. 'মহাভারত' এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
a) কবীন্দ্র পরমেশ্বর
b) কাশীরাম দাস
c) শ্রীকরণ নন্দী
d) সঞ্জয়
Answer: কাশীরাম দাস
13. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি?
a) সঞ্জয়
b) কবীন্দ্র পরমেশ্বর
c) শ্রীকর নন্দী
d) কাশীরাম দাস
Answer: কবীন্দ্র পরমেশ্বর
14. মহাভারতের মূলে রয়েছে-
a) রাম-সীতার কাহিনী
b) বেহুলা-লক্ষ্মীন্দরের কাহিনী
c) কুরু-পাণ্ডবের কাহিনী
d) রাধাকৃষ্ণের কাহিনী
Answer: কুরু-পাণ্ডবের কাহিনী
15. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি?
a) নাথসাহিত্য
b) রোমান্টিক প্রণয়োপাখ্যান
c) জীবনীকাব্য
d) মঙ্গলকাব্য
Answer: রোমান্টিক প্রণয়োপাখ্যান
Explanation: মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য ও মৌলিক অবদান হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান বা মানবিক প্রেমকাব্য।
Read More:
16. হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে?
a) নাথসাহিত্য
b) প্রণয়োপাখ্যান
c) পদাবলি
d) মঙ্গলকাব্য
Answer: প্রণয়োপাখ্যান
17. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
a) পদ্মাবতী
b) চন্দ্রাবতী
c) ইউসুফ জোলেখা
d) লায়লী-মজনু
Answer: ইউসুফ জোলেখা
Explanation: মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হলো ‘ইউসুফ-জোলেখা’ [১, ৭]। কাব্যটি চতুর্দশ (১৪শ) শতাব্দীতে (১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দ) গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে কবি শাহ মুহম্মদ সগীর রচনা করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি রচিত রোমান্টিক প্রণয়-কাব্য হিসেবে স্বীকৃত।
18. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
a) মাগন ঠাকুর
b) দৌলত উজির বাহরাম খান
c) আলাওল
d) শাহ মুহম্মদ সগীর
Answer: শাহ মুহম্মদ সগীর
Explanation: বাংলা সাহিত্যে 'ইউসুফ-জুলেখা' কাব্যটি মূলত ফারসি থেকে বাংলায় অনুবাদ করেন মধ্যযুগের কবি শাহ মুহম্মদ সগীর।
19. 'লায়লী-মজনু' কাব্যের অনুবাদক হলেন-
a) সাবিরিদ খান
b) দৌলত উজির বাহরাম খান
c) সৈয়দ সুলতান
d) আলাওল
Answer: দৌলত উজির বাহরাম খান
Explanation: বাংলা সাহিত্যে মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যান দৌলত উজির বাহরাম খান রচিত 'লায়লী-মজনু' কাব্যটি সবচেয়ে বিখ্যাত। এটি মূলত পার্সিয়ান কবি জামীর লায়লী-মজনু কাব্যের ভাবানুবাদ। ১৫৬০-১৫৭৫ খ্রিষ্টাব্দের দিকে তিনি এটি রচনা করেন।
20. 'বঙ্গবাণী' কবিতাটি কে রচনা করেন?
a) আলাওল
b) আবদুল হাকিম
c) কায়কোবাদ
d) মধুসূদন দত্ত
Answer: আবদুল হাকিম
Explanation: 'বঙ্গবাণী' কবিতাটি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আবদুল হাকিম (১৬২০-১৬৯০) রচনা করেছেন। এটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘নূরনামা’ থেকে সংকলন করা হয়েছে।
21. "দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।"- কবিতাংশটি কার?
a) কবি আবদুল হাকিম
b) মোজাম্মেল হক
c) কামিনী রায়
d) রজনীকান্ত সেন
Answer: কবি আবদুল হাকিম
Explanation: "দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।"- এই বিখ্যাত পঙক্তিটি মধ্যযুগের বাঙালি কবি আবদুল হাকিম-এর লেখা। তাঁর রচিত বিখ্যাত 'বঙ্গবাণী' কবিতা থেকে এটি নেওয়া হয়েছে, যা তাঁর নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবি বাংলা ভাষা ও দেশের প্রতি অবজ্ঞাকারীদের তীব্র সমালোচনা করেছেন।
22. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।'- এখানে 'আপে' অর্থ কী?
a) আগে
b) সম্পূর্ণ
c) স্বয়ং
d) পুরোপুরি
Answer: স্বয়ং
Explanation: কবি আব্দুল হাকিমের 'বঙ্গবাণী' কবিতার ওই চরণে 'আপে' শব্দটির অর্থ হলো— আপন বা নিজে।
23. আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
a) আত্মজীবনী
b) প্রণয়কাব্য
c) নীতিকাব্য
d) জঙ্গনামা
Answer: নীতিকাব্য
Explanation: আলাওলের ‘তোহফা’ মূলত একটি নীতিকাব্য। ১৬৬৪ সালে রচিত এই কাব্যটি ফারসি সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর ‘তোহফাতুন নেসায়েহ’ গ্রন্থের ভাবানুবাদ।
24. 'পদ্মাবতী' একটি-
a) অনুবাদ গ্রন্থ
b) মৌলিক গ্রন্থ
c) ভ্রমণকাহিনী
d) কোনোটিই নয়
Answer: অনুবাদ গ্রন্থ
Explanation: 'পদ্মাবতী' একটি অনুবাদ গ্রন্থ।
25. 'পদ্মাবতী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
a) দৌলত কাজী
b) মাগন ঠাকুর
c) আলাওল
d) শাহ মুহম্মদ সগীর
Answer: আলাওল
Explanation: মধ্যযুগের বাংলা সাহিত্যের অমর কাব্য 'পদ্মাবতী'-এর রচয়িতা হলেন মহাকবি সৈয়দ আলাওল (১৬০৭-১৬৮০)। এটি মূলত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর 'পদুমাবৎ' (১৫৪০) অবলম্বনে রচিত একটি রোমান্টিক অনুবাদ কাব্য, যা ১৬৫১ সালে আলাওল মাগন ঠাকুরের নির্দেশে লিখেছিলেন। এটি আলাওলের শ্রেষ্ঠ কাব্য হিসেবে গণ্য হয়।
26. হিন্দি 'পদুমাবৎ' এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -
a) সৈয়দ সুলতান
b) আলাওল
c) দৌলত উজির বাহরাম খান
d) আবদুল করিম সাহিত্যবিশারদ
Answer: আলাওল
Explanation: মহাকবি আলাওল তাঁর বিখ্যাত 'পদ্মাবতী' কাব্যখানা হিন্দি (আওধি) ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। মূল কাব্যটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর লেখা "পদুমাবৎ"। ১৬৪৮-১৬৫১ সালের দিকে আরাকান রাজসভার মাগন ঠাকুরের অনুরোধে তিনি এটি অনুবাদ করেন।
27. 'পদ্মাবতী' কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
a) আরবি
b) ফারসি
c) উর্দু
d) হিন্দি
Answer: হিন্দি
Explanation: মহাকবি আলাওল তাঁর বিখ্যাত 'পদ্মাবতী' কাব্যখানা হিন্দি (আওধি) ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। মূল কাব্যটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর লেখা "পদুমাবৎ"। ১৬৪৮-১৬৫১ সালের দিকে আরাকান রাজসভার মাগন ঠাকুরের অনুরোধে তিনি এটি অনুবাদ করেন।
28. 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন-
a) শাহ গরীবুল্লাহ
b) সৈয়দ সুলতান
c) জৈনুদ্দীন
d) সৈয়দ হামজা
Answer: সৈয়দ হামজা
Explanation: 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন - - সৈয়দ হামজা। সৈয়দ হামজা (আনু. ১৭৫৫ - ১৮১৫) দোভাষী পুথি রচয়িতা। ফকির গরীবুল্লাহ প্রথম এ ধারার কাব্য রচনা করেন; সৈয়দ হামজা দ্বিতীয় প্রধান ও জনপ্রিয় কবি।