1. 'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
a) চন্ডীমঙ্গল
b) মনসামঙ্গল
c) ধর্মমঙ্গল
d) অন্নদামঙ্গল
Answer: মনসামঙ্গল
2. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
a) দৌলত উজির বাহরাম
b) মাগন ঠাকুর
c) শাহ মুহম্মদ সগীর
d) আলাওল
Answer: শাহ মুহম্মদ সগীর
3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
a) মার্চেন্ট অব ভেনিস
b) কমেডি অব এররস
c) দ্য মিডসামার নাইটস ড্রিম
d) টেমিং অব দ্য শ্রু
Answer: কমেডি অব এররস
4. কখনো উপন্যাস লেখেননি-
a) কাজী নজরুল ইসলাম
b) জীবনানন্দ দাশ
c) সুধীন্দ্রনাথ দত্ত
d) বুদ্ধদেব বসু
Answer: সুধীন্দ্রনাথ দত্ত
5. 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা-
a) শওকত ওসমান
b) জ্যোতিপ্রকাশ দত্ত
c) আখতারুজ্জামান ইলিয়াস
d) হাসান আজিজুল হক
Answer: আখতারুজ্জামান ইলিয়াস
6. রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন কাব্যগ্রন্থের চরিত্র?
a) বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
b) কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
c) দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
d) কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
Answer: কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
7. প্রথম বাংলা 'থিসরাস' বা 'সমার্থক শব্দের অভিধান' সংকলন করেছেন-
a) অশোক মুখোপাধ্যায়
b) জগন্নাথ চক্রবর্তী
c) মুহম্মদ হাবিবুর রহমান
d) মুহম্মদ শহীদুল্লাহ
Answer: মুহম্মদ হাবিবুর রহমান
8. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এ প্রার্থনাটি করেছে-
a) ভাঁড়ু দত্ত
b) চাঁদ সওদাগর
c) ঈশ্বরী পাটনী
d) নলকুবের
Answer: ঈশ্বরী পাটনী
9. 'ক্ষ'-এর বিশিষ্ট রূপ-
a) ক+ষ
b) ক+ষ+ণ
c) ক+ষ+শ
d) হ+ম
Answer: ক+ষ
10. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) হিন্দি
b) উর্দু
c) পর্তুগিজ
d) গ্রিক
Answer: পর্তুগিজ
11. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
a) দীর্ঘিকা, নদী, প্রণালী
b) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
c) গাঙ, তটিনী, অর্ণব
d) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
Answer: শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
Read More:
12. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-
a) ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
b) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
c) যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
d) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
Answer: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
13. 'প্রাতরাশ' এর সন্ধি-বিচ্ছেদ-
a) প্রাত + রাশ
b) প্রাতঃ আশ
c) প্রাত + আশ
d) প্রাঃ রাশ
Answer: প্রাতঃ আশ
14. 'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
a) কাল্পনিক জন্তু
b) মুরগি
c) গোমড়ামুখো লোক
d) পুরাণোক্ত
Answer: গোমড়ামুখো লোক
15. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
a) ক্রিয়াবাচক বিশেষ্য
b) ক্রিয়াবিশেষণ
c) ক্রিয়া বিশেষ্যজাত
d) ক্রিয়াবিভক্তি
Answer: ক্রিয়াবিশেষণ
16. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
a) ডিসেম্বর ১৬, ১৯৭১
b) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
c) পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
d) ২৬ মার্চ, ১৯৭১
Answer: ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
17. 'বামেতর' শব্দটির অর্থ-
a) বামচোখ
b) ডান
c) ইতর
d) বাম দিক
Answer: ডান
18. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
a) কল্যাণীয়েষু
b) সুচরিতেষু
c) শ্রদ্ধাস্পদাসু
d) প্রীতিভোজনেষু
Answer: শ্রদ্ধাস্পদাসু
19. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
a) তীরে পৌছার ঝুঁকি
b) সঞ্চয়ের প্রবৃত্তি
c) মুমূর্ষু অবস্থা
d) আসন্ন বিপদ
Answer: সঞ্চয়ের প্রবৃত্তি
20. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
a) দ্বন্দ্ব সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) কর্মধারয় সমাস
d) নিত্য সমাস
Answer: নিত্য সমাস