1. গঠন অনুযায়ী সমাপিকা ক্রিয়া কত প্রকারের হতে পারে?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
2. সমাপিকা ক্রিয়া গঠিত হয়-
a) ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
b) ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ হয়ে
c) ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
d) ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
Answer: ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
3. প্রভাতে সূর্য উঠলে আঁধার দূর হয়- বাক্যটি কিসের উদাহরণ?
a) সমাপিকা ক্রিয়া
b) অসমাপিকা ক্রিয়া
c) মৌলিক ক্রিয়া
d) যৌগিক ক্রিয়া
Answer: সমাপিকা ক্রিয়া
4. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?
a) ১২
b) ৩
c) ২
d) ৬
Answer: ৩
5. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?
a) তোমরা বাড়ি এলে আমি রওয়ানা হব
b) তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে
c) সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল
d) যত্ন করলে রত্ন মেলে
Answer: সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল
6. 'সাপেক্ষতা' অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
a) আজ গেলেও যা, কাল গেলেও তা
b) তিনি গেলে কাজ হবে
c) চারটা বাজলে স্কুলের ছুটি হবে
d) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
Answer: তিনি গেলে কাজ হবে
7. কোন বাক্যটিতে 'এ' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে?
a) আমি যেতে চাই
b) চেঁচিয়ে কথা বলো না
c) দেখিতে বাসনা মাগো তোমার চরণ
d) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
Answer: চেঁচিয়ে কথা বলো না
8. 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?' এই বাক্যে কোন অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে?
a) বিধি নির্দেশ
b) সম্ভাব্যতা
c) পরিণতি
d) দার্শনিক সত্য
Answer: দার্শনিক সত্য
9. 'খোকা এখন হাঁটতে পারে' - বাক্যে 'তে' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
a) জানা
b) সামর্থ্য
c) সূচনা
d) ইচ্ছা
Answer: সামর্থ্য
10. 'মেলা দেখতে ঢাকা যাব' বাক্যে কী অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে?
a) সম্ভাব্যতা
b) হেতু
c) নিমিত্ত
d) ইচ্ছা
Answer: নিমিত্ত
11. "কাটিতে কাটিতে ধান এল বরষা"। এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) সমকাল
b) নিরন্তরতা
c) সমাপ্তি
d) সূচনা
Answer: নিরন্তরতা
Read More:
12. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?
a) ইয়া > এ
b) ইলে > লে
c) ইতে > তে
d) ইনে > নে
Answer: ইনে > নে
13. "বৃষ্টি থেমে গেল"- যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?
a) অবিরাম
b) ক্রমশ
c) সমাপ্তি
d) সম্ভাবনা
Answer: সমাপ্তি
14. একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে কী বলে?
a) নাম ধাতু
b) যৌগিক ক্রিয়া
c) মিশ্র ক্রিয়া
d) প্রযোজক ক্রিয়া
Answer: যৌগিক ক্রিয়া
15. "এখন শুয়ে পড়।"- এখানে 'পড়্' ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) ক্রমশ
b) ব্যাপ্তি
c) আকস্মিকতা
d) সমাপ্তি
Answer: সমাপ্তি
16. নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি?
a) ঘটনাটা শুনে রাখ
b) তিনি বলতে লাগলেন
c) ছেলেমেয়েরা শুয়ে পড়ল
d) সাইরেন বেজে উঠল
Answer: তিনি বলতে লাগলেন
17. ক্রমশ অর্থে যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
a) কথাটা ছড়িয়ে পড়েছে
b) বৃষ্টি থেমে গেল
c) লবণটা চেখে দেখ
d) চা জুড়িয়ে যাচ্ছে
Answer: চা জুড়িয়ে যাচ্ছে
18. "কথাটা ছড়িয়ে পড়েছে।"- যৌগিক ক্রিয়া গঠনে পড়্ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) সমাপ্তি
b) আকস্মিকতা
c) ক্রমশ
d) ব্যাপ্তি
Answer: ব্যাপ্তি
19. কোন বাক্যের যৌগিক ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করেছে?
a) বৃষ্টি থেমে গেল
b) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে
c) এক্ষুণি বৃষ্টি এসে পড়বে
d) সে গান করতে পারে
Answer: তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে
20. 'কষ্টি পাথরে সোনাটা কষে নাও' - বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
a) পূর্ণতা
b) সামর্থ্য
c) পরীক্ষা
d) নির্দেশ
Answer: পরীক্ষা
21. কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
a) তিনি হয়ত বসে থাকবেন
b) এবার ভাবতে থাক
c) অনেক কাজ করেছ, এখন বসে থাক
d) তুমি কি এখন বসে থাকবে?
Answer: অনেক কাজ করেছ, এখন বসে থাক