Exams Study Jobs Teachers Students

তদ্ধিত প্রত্যয় [মডেল টেস্ট -২৪]

Bengali Lesson 36 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

তদ্ধিত প্রত্যয় [মডেল টেস্ট -২৪] নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 36টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলে-

ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়
গ) অনুসর্গ
ঘ) শব্দ বিভক্তি
উত্তর: তদ্ধিত প্রত্যয়

2. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?

ক) সান্ধ্য প্রকৃতি
খ) ক্রিয়া প্রকৃতি
গ) নাম প্রকৃতি
ঘ) নৈশ প্রকৃতি
উত্তর: নাম প্রকৃতি

3. প্রাতিপদিক এর আরেক নাম কী?

ক) কৃৎপ্রত্যয়
খ) ধাতু
গ) বাংলা প্রকৃতি
ঘ) নাম প্রকৃতি
উত্তর: নাম প্রকৃতি

4. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটিকে কী বলে?

ক) প্রত্যয়ান্ত শব্দ
খ) কৃদন্ত শব্দ
গ) তদ্ধিতান্ত শব্দ
ঘ) সাধিত শব্দ
উত্তর: তদ্ধিতান্ত শব্দ

5. বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কত প্রকার?

ক) দুই
খ) চার
গ) তিন
ঘ) পাঁচ
উত্তর: তিন

6. 'চোর' শব্দে 'আ' প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?

ক) শ্রদ্ধা
খ) অবজ্ঞা
গ) সাদৃশ্য
ঘ) সামীপ্য
উত্তর: অবজ্ঞা

7. 'ডিঙি' শব্দে 'আ' প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?

ক) বৃহদার্থে
খ) ক্ষুদ্রার্থে
গ) সমার্থে
ঘ) ভিন্নার্থে
উত্তর: বৃহদার্থে

8. 'আ' প্রত্যয়যোগে সমষ্টি অর্থে কোনটি ব্যবহৃত হয়?

ক) চোরা
খ) বাঘা
গ) চোখা
ঘ) বিশা
উত্তর: বিশা

9. আ-প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি?

ক) রোগা
খ) হাজিরা
গ) চাকা
ঘ) কানা
উত্তর: হাজিরা

10. সদৃশ/সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?

ক) চোরা
খ) ডিঙা
গ) বাঘা
ঘ) চাকা
উত্তর: বাঘা

11. কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে?

ক) বোনাই
খ) কেষ্টা
গ) নিমাই
ঘ) গিন্নিপনা
উত্তর: নিমাই

12. 'জাত' অর্থে কোনটিতে 'আই' প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) ঢাকাই
খ) মোগলাই
গ) মিঠাই
ঘ) চড়াই
উত্তর: ঢাকাই

13. জাত অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?

ক) জমিদারী
খ) রেশমী
গ) দোকানী
ঘ) চাষী
উত্তর: রেশমী

14. কোন শব্দে বৃত্তি অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) পোদ্দারী
খ) জমিদারী
গ) সরকারী
ঘ) রেশমী
উত্তর: পোদ্দারী

15. 'উমেদারি' কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?

ক) মালিক অর্থে
খ) জাত অর্থে
গ) ব্যবসায় অর্থে
ঘ) ভাব অর্থে
উত্তর: ভাব অর্থে

16. কোনটিতে মালিক অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে?

ক) জমিদারি
খ) বাহাদুরি
গ) চাষি
ঘ) রেশমি
উত্তর: জমিদারি

17. উপজীবিকা অর্থে 'ইয়া' প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?

ক) জেলে
খ) মেটে
গ) বেলে
ঘ) খুনে
উত্তর: জেলে

18. 'উপকরণ বুঝাতে 'এ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?

ক) পাথুরে
খ) মেছো
গ) গেঁয়ো
ঘ) নেয়ে
উত্তর: পাথুরে

19. তদ্ধিত প্রত্যয় সাধিত কোন শব্দটি নৈপুণ্য বোঝাতে ব্যবহার হয়েছে?

ক) খুনে
খ) লেজুড়
গ) মুটে
ঘ) ঢাকাই
উত্তর: খুনে

20. 'একলা', 'আধলা' শব্দ দুটিতে কী অর্থে 'লা' প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) অর্থহীন
খ) স্বার্থে
গ) নৈপুণ্য
ঘ) সদৃশ
উত্তর: স্বার্থে

21. ওয়ান > আন কোন ভাষার প্রত্যয়?

ক) হিন্দি
খ) ফারসি
গ) আরবি
ঘ) ইংরেজি
উত্তর: হিন্দি

22. 'সওদাগর' শব্দের 'গর' কোন ভাষা থেকে আগত?

ক) ফারসি
খ) ইংরেজি
গ) আরবি
ঘ) হিন্দি
উত্তর: ফারসি

23. ফারসি প্রত্যয় কোনটি?

ক) কর
খ) আন
গ) ইয়া
ঘ) আমো
উত্তর: কর

24. 'সই' কোন প্রত্যয়?

ক) বাংলা কৃৎ
খ) বাংলা তদ্ধিত
গ) বিদেশি তদ্ধিত
ঘ) সংস্কৃত তদ্ধিত
উত্তর: বিদেশি তদ্ধিত

25. নিচের কোনটি প্রত্যয়যুক্ত শব্দ নয়?

ক) টিপসই
খ) জুতসই
গ) মানানসই
ঘ) টেকসই
উত্তর: টিপসই

26. শৈশব- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) শিশু + ষ্ণ
খ) শিশু + ষ্ণ্য
গ) শিশু + শব
ঘ) শৈ + শব
উত্তর: শিশু + ষ্ণ

27. 'সৌভাগ্য' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) সুভগ + ষ্ণ্য
খ) সুভগ + ষ্ণ
গ) সৌভগ + ষ্ণ্য
ঘ) সৌভগ + ষ্ণ
উত্তর: সুভগ + ষ্ণ্য

28. নিচের কোন তদ্ধিতান্ত পদটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?

ক) মেঘলা
খ) গুণিন
গ) নীলিমা
ঘ) কুলীন
উত্তর: নীলিমা

29. অতিশায়নে নিচের কোন প্রত্যয়টি ব্যবহৃত হয় না?

ক) ইষ্ট
খ) এর
গ) তম
ঘ) ত্ব
উত্তর: তম

30. নিচের কোন তদ্ধিত প্রত্যয়টি উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়েছে?

ক) কুসুমিত
খ) সুখিন
গ) কুলীন
ঘ) নবীন
উত্তর: কুসুমিত

31. বিশেষ্য পদ গঠনে 'র' প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?

ক) মধুর
খ) চামড়া
গ) ডাক্তার
ঘ) আমার
উত্তর: মধুর

32. মনু + ষ্ণ = মানব- ষ্ণ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে?

ক) উপাসক
খ) অপত্য
গ) ভাব
ঘ) সম্পর্ক বুঝাতে
উত্তর: অপত্য

33. ভাব অর্থে 'ষ্ণ' প্রত্যয় যুক্ত হয়েছে নিচের কোন শব্দে?

ক) যাদব
খ) পার্থিব
গ) বৈদিক
ঘ) কৈশোর
উত্তর: কৈশোর

34. কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) শৈশব
খ) দাশরথি
গ) হৈমন্তিক
ঘ) সামাজিক
উত্তর: দাশরথি

35. নিচের কোনটি বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ?

ক) সাহিত্যিক
খ) ধার্মিক
গ) নাগরিক
ঘ) সামরিক
উত্তর: সাহিত্যিক

36. বিষয়ক অর্থে 'ষ্ণিক'(ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?

ক) বৈজ্ঞানিক
খ) সাহিত্যিক
গ) হৈমন্তিক
ঘ) সামরিক
উত্তর: সামরিক

আশা করি তদ্ধিত প্রত্যয় [মডেল টেস্ট -২৪] এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট