1. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
a) রসুল বিজয়
b) মক্কা বিজয়
c) রসুলচরিত
d) মক্কানামা
Answer: রসুল বিজয়
2. শিসধ্বনি কোনগুলো?
a) ঙ, ঞ, ন
b) শ, স, ষ
c) প, ফ, ভ
d) য, র, ল
Answer: শ, স, ষ
3. সৈয়দ আলী আহসান কোন সময়কে 'প্রায় শূন্যতার যুগ' বলে উল্লেখ করেছেন?
a) ১৭০০-১৮০০
b) ১৭৩০-১৮২০
c) ১৭৬০-১৮৬০
d) ১৭৭০-১৮৭০
Answer: ১৭৬০-১৮৬০
4. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
a) পরাগত
b) স্বরলোপ
c) প্রগত
d) অন্যোন্য
Answer: প্রগত
5. কোনটি রাজনৈতিক উপন্যাস?
a) জাগরী
b) আরণ্যক
c) মালঞ্চ
d) যমপুরাণ
Answer: জাগরী
6. 'যা ভবিষ্যতে ঘটবে' এক কথায় প্রকাশ হবে-
a) ভবিষ্য
b) ভবিষ্যৎ
c) ভবিতব্য
d) কোনোটিই নয়
Answer: ভবিতব্য
7. উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) পদক্রম
Answer: রূপতত্ত্ব
8. 'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
a) জহির রায়হান
b) সৈয়দ শামসুল হক
c) আনিস চৌধুরী
d) দাউদ হায়দার
Answer: সৈয়দ শামসুল হক
9. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?
a) ৫ টি
b) ৪ টি
c) ৬ টি
d) ৭ টি
Answer: ৪ টি
10. 'তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি।' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
a) পূরবী
b) শেষলেখা
c) আকাশ প্রদীপ
d) সেঁজুতি
Answer: শেষলেখা
11. 'শ, ষ, স' - এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?
a) শ
b) ষ
c) স
d) সবগুলো
Answer: ষ
12. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
a) গোবিন্দ দাস
b) কায়কোবাদ
c) কাহ্নপা
d) ভুসুকুপা
Answer: ভুসুকুপা
13. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে-
a) সন্ধি
b) সমাস
c) পদ
d) কারক
Answer: সন্ধি
14. 'হাতির পাঁচ পা দেখা'- বাগধারার অর্থ কী?
a) অবাক হওয়া
b) গর্বে আনন্দিত হওয়া
c) অহংকার বোধ করা
d) ভুল দেখা
Answer: অহংকার বোধ করা
15. 'বনি আদম' গ্রন্থের রচয়িতা -
a) গোলাম মোস্তফা
b) ইসমাইল হোসেন সিরাজী
c) ফররুখ আহমদ
d) মীর মশাররফ
Answer: গোলাম মোস্তফা
16. 'লাইলী-মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
a) সৌদি আরব
b) ইরাক
c) ইরান
d) মিশর
Answer: ইরান
17. 'ফকির' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) তুর্কি
b) পর্তুগিজ
c) আরবি
d) ফারসি
Answer: আরবি
18. 'অপলাপ' শব্দের অর্থ কী?
a) প্রলাপ
b) অস্বীকার
c) অসদালাপ
d) মিথ্যা
Answer: অস্বীকার
Read More:
19. 'পাঞ্জেরী' কবিতাটি ফররুখ আহমদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
a) নৌফেল ও হাতেম
b) সাত সাগরের মাঝি
c) সিরাজাম মুনীরা
d) হাতেমতায়ী
Answer: সাত সাগরের মাঝি
20. কোনটি স্ত্রীবাচক শব্দ?
a) মায়াবী
b) যোগী
c) দুঃখী
d) বৈষ্ণবী
Answer: বৈষ্ণবী
21. কোনটি জসীমউদ্দিনের ভ্রমণকাহিনী?
a) নকশী কাঁথার মাঠ
b) যে দেশে মানুুষ বড়
c) পদ্মরাগ
d) ঠাকুর বাড়ির আঙিনায়
Answer: যে দেশে মানুুষ বড়
22. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
a) শশব্যস্ত
b) কালচক্র
c) পরাণপাখি
d) বহুব্রীহি
Answer: শশব্যস্ত
23. 'ভিখু' ও 'পাচি' চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?
a) সৈয়দ ওয়ালীউল্লাহ
b) মানিক বন্দ্যোপাধ্যায়
c) হুমায়ূন আহমেদ
d) আলাউদ্দিন আল আজাদ
Answer: মানিক বন্দ্যোপাধ্যায়
24. 'অবজ্ঞাত' বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন?
a) অজ্ঞাত
b) অবজ্ঞেও
c) অজ্ঞান
d) অবজ্ঞা
Answer: অবজ্ঞা
25. 'অনাবিল' শব্দের বিপরীত শব্দ -
a) আবিল
b) নাবিল
c) অনাবিল
d) কোনোটিই নয়
Answer: আবিল
26. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
a) মধ্যম
b) প্রথম
c) উত্তম
d) সবগুলো
Answer: প্রথম
27. 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' চরণটির রচয়িতা -
a) কাজী নজরুল ইসলাম
b) শামসুর রাহমান
c) সুকান্ত ভট্টাচার্য
d) সুকান্ত রায়
Answer: সুকান্ত ভট্টাচার্য
28. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -
a) মীর মশাররফ হোসেন
b) মুন্সী রেয়াজুদ্দীন আহমদ
c) মোজাম্মেল হক
d) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
Answer: মোজাম্মেল হক
29. বাংলাদেশের 'জাতীয় সংগীত' রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
a) বনফুল
b) সোনার তরী
c) সন্ধ্যা সংগীত
d) গীতবিতান
Answer: গীতবিতান
30. 'Hand out' শব্দের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে -
a) জ্ঞাপনপত্র
b) তথ্যপত্র
c) প্রচারপত্র
d) হস্তপত্র
Answer: জ্ঞাপনপত্র
31. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
a) কর্তৃকারক
b) কর্ম কারক
c) করণ কারক
d) অপাদান কারক
Answer: অপাদান কারক
32. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
a) হুলিয়া
b) তোমাকে অভিবাদন প্রিয়া
c) সোনালি কাবিন
d) স্মৃতি স্তম্ভ
Answer: স্মৃতি স্তম্ভ
33. কোন বাক্যটি শুদ্ধ?
a) তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
b) দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
c) সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
d) সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত
Answer: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
34. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে' - বাক্যটিতে কয়টি ভুল আছে?
a) একটি
b) দুটি
c) তিনটি
d) ভুল নেই
Answer: তিনটি
35. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
a) চিলেকোঠার সেপাই
b) আগুনের পরশমণি
c) একাত্তরের দিনগুলি
d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Answer: আগুনের পরশমণি