1. ‘যদ্যাপি’ এর সন্ধি বিচ্ছেদ-
a) যদ+পি
b) যদি+অপি
c) যদ+অপি
d) যদ্য+অপি
Answer: যদি+অপি
Explanation: 'যদ্যপি' শব্দের বিচ্ছেদ যদি + অপি। ই + অ মিলে 'য'-ফলা হয়েছে।
2. ‘তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ?
a) তন্ব+
b) তন্ব+ই
c) তনু+ই
d) তনু+ঈ
Answer: তনু+ঈ
Explanation: সন্ধির নিয়ম অনুযায়ী, উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে 'উ' বা 'ঊ' স্থানে 'ব' ফলা হয়। সেই নিয়ম অনুযায়ী, তনু + ঈ = তন্বী।
3. ‘গবেষণা’-এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?
a) গো+এষণা
b) গ+এষণা
c) গব+এষণা
d) গবে+ষণা
Answer: গো+এষণা
4. ‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) নব+উঢ়া
b) নবো+উঢ়া
c) নবো+ওঢ়া
d) নব+ঊঢ়া
Answer: নব+ঊঢ়া
5. ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
a) বহ্ন্যু + সব
b) বহ্ন্যু + উৎসব
c) বহ্ন্য + উৎসব
d) বহ্নি + উৎসব
Answer: বহ্নি + উৎসব
6. “কিন্নর” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
a) কিম+নর
b) কিম+ণর
c) কিৎ+নর
d) কিদ্+নির
Answer: কিম+নর
7. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ-
a) দুষ্কর
b) তস্কর
c) গবেষণা
d) মহর্ষি
Answer: তস্কর
Explanation: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী 'তৎ + কর' হওয়ার কথা থাকলেও, কোনো নিয়ম না মেনেই এটি 'তস্কর' হয়েছে। তাই এটি একটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি।
8. ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) প্রো+উঢ়
b) প্রৌ+উঢ়
c) প্র+ঊঢ়
d) প্র+উঢ়
Answer: প্র+ঊঢ়
9. মতৈক্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) মতঃ+এক
b) মতঃ+ঐক্য
c) মত+এক
d) মত+ঐক্য
Answer: মত+ঐক্য
10. কোনটি নির্ভুল ?
a) দূঃ + ঘটনা = দূর্ঘটনা
b) দূর + ঘটনা = দূর্ঘটনা
c) দুর + ঘটনা = দূর্ঘটনা
d) দুঃ + ঘটনা = দূর্ঘটনা
Answer: দুঃ + ঘটনা = দূর্ঘটনা
11. শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?
a) শরদ + উৎসব
b) শারদ + উৎসব
c) শারদ + ৎসব
d) শরদ + ৎসব
Answer: শারদ + উৎসব
12. ‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) দম্ + শন
b) দম + সন
c) দম + যন
d) দঙ + শন
Answer: দম্ + শন
13. সন্ধিতে হসন্ত ত এর পর স উভয় মিলে কি হয় ?
a) চ্ছ
b) জ
c) স্ত
d) স
Answer: চ্ছ
14. 'বাচস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) বাচস+পতি
b) বাচ+পতি
c) বাচস+তি
d) বাচঃ+পতি
Answer: বাচঃ+পতি
Explanation: 'বাচস্পতি' এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। এর বিচ্ছেদ বাচঃ + পতি।
15. 'সিংহাসন' এর সন্ধি বিচ্ছেদ -
a) সিং + আসন
b) সিংহ + অসন
c) সীংহ + আসন
d) সিংহ + আসন
Answer: সিংহ + আসন
16. ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
a) নির+অবধি
b) নির+বধি
c) নিঃ+অবধি
d) নিঃ+বধি
Answer: নিঃ+অবধি
Explanation: এটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ।
Read More:
17. ‘কৃৎ+অন্ত’-এর সন্ধি কোনটি ?
a) কৃতন্ত
b) কৃদন্ত
c) কৃতান্ত
d) কৃঃদন্ত
Answer: কৃদন্ত
18. 'নিজন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) নিজ + আন্ত
b) নিজ + অন্ত
c) নিচ + অন্ত
d) নিচ + অন্তর
Answer: নিচ + অন্ত
19. ‘চিরুনি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-
a) চিরু+নি
b) চির+উনি
c) চিরু+নই
d) চির+ঊনি
Answer: চির+উনি
20. 'দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) দুঃ+লভ
b) দুর+লভ
c) দুর+লোভ
d) কোনোটিই নয়
Answer: দুঃ+লভ
21. কোন শব্দে বিসর্গের ব্যবহার নেই ?
a) তদ্ভব শব্দে
b) অর্ধতৎসম শব্দে
c) খাঁটি বাংলা শব্দে
d) যৌগিক শব্দে
Answer: খাঁটি বাংলা শব্দে
22. 'বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
a) বৈঠ+অক
b) বৈ+ঠক
c) বৈঠ+ক
d) বি+ঠক
Answer: বৈঠ+ক
23. চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?
a) চন্দ্রা + অনন
b) চন্দ্রা + আনন
c) চন্দ্র + আনন
d) চন্দ্র + অনন
Answer: চন্দ্র + আনন
24. ‘সঙ্গীত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) সং+গীত
b) সম্+গীত
c) সঙ+গীত
d) সাম+গীত
Answer: সম্+গীত
25. 'প্রত্যেক' এর সন্ধি বিচ্ছেদ –
a) প্রতি + ঐক
b) প্র + তেক
c) প্রতি + এক
d) প্র + এক
Answer: প্রতি + এক
26. ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন্ নিয়ম অনুসারে হয়েছে ?
a) ত+ঝ = জ্জ
b) ত+জ = জ্জ
c) দ+জ = জ্জ
d) দ+ঝ = জ্জ
Answer: ত+জ = জ্জ
27. ‘বৃহস্পতি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
a) বৃহস্+পতি
b) বৃহৎ+পতি
c) বৃহঃ+পতি
d) বৃহস্পত+ই
Answer: বৃহৎ+পতি
28. 'বাগদত্তা' এর সন্ধি বিচ্ছেদ -
a) বাগ + দত্তা
b) বাক + ত্তা
c) বাক + দত্তা
d) বাকদ + তা
Answer: বাক + দত্তা
29. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ?
a) তৎ + রূপ = তদ্রুপ
b) সম + তাপ =সন্তান
c) রাজ + নী =রাজ্ঞী
d) তদ + কাল = তৎকাল
Answer: রাজ + নী =রাজ্ঞী
30. 'শয়ন'- এর সন্ধি বিচ্ছেদ -
a) শে + য়ন
b) শ + অন
c) শে +অন
d) শ + য়ন
Answer: শে +অন